SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: দেহে নখের আঁচড়! হস্টেলে চিকিত্‍সকের রহস্যমৃত্যু

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written By Soumita Khan
Published: Nov 08, 2026, 08:27 AM IST | Updated: Nov 08, 2026, 11:09 PM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: বদলের হাওয়ায় বদলে যাচ্ছে তারাপীঠও। গর্ভগৃহের সংস্কার, মা তারার আসনের উচ্চতা বাড়ানো থেকে শুরু করে মন্দির চত্বরে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, এমনকি মাতৃমূর্তি স্পর্শেও নিষেধাজ্ঞা জারি হয়েছে

কালীপুজোর রাতে মা ভবতারিণীকে সাজানো হয় রাজবেশ আর গা ভরা সোনা-হিরের গয়নায়। দেবীর ভোগেও থাকে নানা চমক, ঘি-ভাত, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকম ভাজা আর পাঁচ রকমের মাছের পদ! । শ্রীরামকৃষ্ণের আমল থেকেই প্রচলিত রীতি মেনে কারণবারির বদলে দেবীকে নিবেদন করা হয় ডাবের জল। আজও ঠিক শ্রীরামকৃষ্ণের সময়ের সেই আবেগ আর নিয়ম মেনেই আরাধনা করা হয় দেবী ভবতারিণীর। সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে মানুষের ঢল। ভক্তরা মন্দির খোলার সঙ্গে সঙ্গে লম্বা লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এসেছেন। মানবতারিনের কাছে আজকে পুজো নিবেদন করতে দূর দূরান্ত থেকে ভক্তের ঢল দক্ষিণেশ্বরে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাস্তায় পালনকে কেন্দ্র করে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার ২। পুলিসকে চড় মারার ঘটনায় একবালপুরের ২ যুবক গ্রেফতার। গোটা ঘটনায় ৪টে FIR করল কালীঘাট থানার পুলিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে FIR। পালটা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধেও FIR। পুলিসের উপর হামলার ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত FIR। যার মধ্যে একটি সুয়োমোটো FIR অভিষেকের বিরুদ্ধে। ঘটনার সময় সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিস।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা কালীঘাট রোডেতে বসেছে কলকাতা পুলিসের hrfs এর পিকেট। ১৬৩ বিএনএস এক্ট জারি রয়েছে সংশ্লিষ্ট রাস্তা গুলিতেও। কোনও রকম অবৈধ জমায়েত যাতে না হয় নিশ্চিত করতে চায় প্রশাসন।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

08 Nov 2026, 11:06 PM

Doctor Death: হস্টেলে চিকিত্‍সকের রহস্যমৃত্যু

নাগেরবাজারের হস্টেলে চিকিত্‍সকের রহস্যমৃত্যু। মৃত অভিজিত্‍ সরকার NRS-র প্রাক্তন হাউস স্টাফ। দেহে নখের আঁচড়! পরিবারের দাবি, মানসিক চাপে ছিলেন অভিজিত্‍।
 

08 Nov 2026, 1:43 PM

Kali Puja: দক্ষিণেশ্বর

কালীপুজোর রাতে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে সাজানো হয় রাজবেশ আর গা ভরা সোনা-হিরের গয়নায়। দেবীর ভোগেও থাকে নানা চমক, ঘি-ভাত, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকম ভাজা আর পাঁচ রকমের মাছের পদ! । শ্রীরামকৃষ্ণের আমল থেকেই প্রচলিত রীতি মেনে কারণবারির বদলে দেবীকে নিবেদন করা হয় ডাবের জল। আজও ঠিক শ্রীরামকৃষ্ণের সময়ের সেই আবেগ আর নিয়ম মেনেই আরাধনা করা হয় দেবী ভবতারিণীর।
সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে মানুষের ঢল। ভক্তরা মন্দির খোলার সঙ্গে সঙ্গে লম্বা লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এসেছেন। মানবতারিনের কাছে আজকে পুজো নিবেদন করতে দূর দূরান্ত থেকে ভক্তের ঢল দক্ষিণেশ্বরে।

08 Nov 2026, 1:43 PM

Kali Puja: তারাপীঠ

বদলের হাওয়ায় বদলে যাচ্ছে তারাপীঠও। গর্ভগৃহের সংস্কার, মা তারার আসনের উচ্চতা বাড়ানো থেকে শুরু করে মন্দির চত্বরে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, এমনকি মাতৃমূর্তি স্পর্শেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

08 Nov 2026, 8:33 AM

Elephant Attack: চা বাগানে ২০-২২টি হাতির দল

কালীপুজোর উৎসবের ব্যস্ততার মধ্যেই স্বদলবলে লোকালয়ে হাজির হাতির দল। এমনই ঘটনা ঘটল মানাবাড়ি চা বাগান এলাকায়। একসঙ্গে ২০-২২টি হাতিকে দেখতে চা বাগান চত্বরে ভিড় জমাতে শুরু করেন উৎসুক মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। স্থানীয়দের দাবি, সম্ভবত ভুট্টাবাড়ি জঙ্গল থেকে খাবারের সন্ধানে বেরিয়ে মানাবাড়ি চা বাগানের ১৩ নম্বর সেকশনে ঢুকে পড়ে হাতির দলটি। এদিকে চারপাশে মানুষের ভিড় জমে যাওয়ায় হাতির দলটি জঙ্গলে ফিরে যেতে পারছে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বনকর্মীরা উৎসুক জনতাকে হাতির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বন দপ্তরের কর্মীদের আশা, সন্ধ্যা নামলেই হাতির দলটি নিজেরাই জঙ্গলে ফিরে যাবে। আপাতত গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বন দপ্তরের কর্মীরা।
 

08 Nov 2026, 8:33 AM

Cooch Behar: ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ

পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে , চাঞ্চল্য দেওয়ানহাট এলাকায়। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নিজের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দেওয়ানহাট এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জানা গিয়েছে, পারিবারক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। অন্যদিকে, মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

08 Nov 2026, 8:32 AM

Nadia: বাইকের তেলের ট্যাঙ্কে মাদক পাচারের চেষ্টা

পুলিসের নাকা চেকিং-এ বড়সড় সাফল্য। বাইকের তেলের ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে মাদক। রানাঘাট পুলিস গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট মহাপ্রভু পাড়া এলাকায় মাদক পাচারকারীকে হাতে নাতে ধরে।একটি সিলভার রঙের বাইক আটক করে তল্লাশি চালায় পুলিস। প্রথমে বাইকের চালক কিছু স্বীকার না করলেও পুলিসের সন্দেহ হয়। পরে বাইকের তেলের ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে আসে আসল রহস্য। তেলের ট্যাঙ্কের ভেতরে রুপালি ফয়েলে মোড়া ছোট ছোট অসংখ্য পুরিয়া লুকনো ছিল। পুলিস সূত্রে খবর, ওই পুরিয়াগুলোর ভেতরে নিষিদ্ধ মাদক দ্রব্য রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি হেরোইন। অভিযুক্ত বাইক চালককে আটক করেছে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল।

08 Nov 2026, 8:31 AM

Jalpaiguri: ১৪ প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবের সূচনা

১৪ প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবের সূচনা। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত জলপাইগুড়িবাসী। হিন্দু ধর্মীয় রীতি মেনে ভূত চতুর্দশীর পর দীপাবলির প্রাক্কালে বাড়িতে বাড়িতে জ্বালানো হচ্ছে ১৪টি প্রদীপ। পূর্বপুরুষদের স্মরণ এবং অশুভ শক্তির বিনাশ কামনায় এই ১৪ প্রদীপ জ্বালানোর প্রচলিত রীতি রয়েছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে প্রদীপ, মোমবাতি এবং রকমারি আলোর সামগ্রী কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। মাটির প্রদীপের পাশাপাশি বাজারে নজর কাড়ছে নানা ধরনের বৈদ্যুতিক আলো। বাড়ি থেকে মন্দির, সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর উৎসবকে ঘিরে ছোট থেকে বড়, সকলের মধ্যেই উৎসাহ ও উদ্দীপনা।
 

08 Nov 2026, 8:31 AM

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাস্তায় পালনকে কেন্দ্র করে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার ২। পুলিসকে চড় মারার ঘটনায় একবালপুরের ২ যুবক গ্রেফতার। গোটা ঘটনায় ৪টে FIR করল কালীঘাট থানার পুলিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে FIR। পালটা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধেও FIR। পুলিসের উপর হামলার ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত FIR। যার মধ্যে একটি সুয়োমোটে FIR অভিষেকের বিরুদ্ধে। ঘটনার সময় সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিস।

Add Zee News as a Preferred Source

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES