আজ, সোমবার খড়্গপুরে সকালে কী বললেন দিলীপ ঘোষ? ছট নিয়ে কথাপ্রসঙ্গে কী বললেন দিলীপ? বললেন, 'রাজ্যের বিভিন্ন প্রান্তে ছট উৎসব হয়। খড়্গপুরে আমরা ছট উৎসবে অংশ নিলাম। ১৪টি পুকুরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে রাজ্যের তরফে।' গতকাল রাজ্যে ফের এনকাউন্টার। ফলে, এনকাউন্টারের প্রসঙ্গ উঠবেই। এ নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?
দিলীপ জানান, 'একটা অধ্যায়ের শেষ হয়ে গিয়েছে। যারা পুলিসের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে যাবে তাদের এই অবস্থাই হবে।' বদলের বাংলায় কি তবে এনকাউন্টারই একমাত্র রাস্তা?
দিলীপের মন্তব্য-- 'সাধারণ মানুষের সুরক্ষা সর্বোপরি, সমাজে শান্তি-শৃঙ্খলা সর্বোপরি; সেই জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছেন। পুলিস কাজ করছে, যারা চ্যালেঞ্জ করছে, ব্যবস্থা মেনে নিচ্ছে না, তাদের সঙ্গে এরকমটাই হবে।'
১৭ নাম্বার বুড়ো শিবতলা মেন রোডে বিধ্বংসী আগুন। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। একটি গোডাউনে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। রাত ১১ টার পরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান গোডাউনের ভেতরে বর্জ্য পদার্থ যেখানে ফেলা হয় সেই পরিত্যক্ত গোডাউনের মধ্যে আগুন জ্বলছে! আগুন জ্বলতে দেখে তাঁরা দমকলে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তার আগেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। এখানে যে কারখানাগুলি রয়েছে তার সমস্ত বর্জ্য পদার্থ একটি গোডাউনের মধ্যে রাখা হয়। সেখানেই কোনও ভাবে আগুন লেগে যায়। শর্ট-সার্কিট বা বাজির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে দমকলের চেষ্টায় আগুন ছড়িয়ে পড়েনি এবং ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বোলপুর লায়েক বাজারে পুলিসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্ত রমেশ কোঁড়ার খোঁজে রাতভর চলল পুলিসি অভিযান। গত শুক্রবার যখন রতন শেখ জামিন পায় তার পরবর্তী সময়ে ওই দুষ্কৃতী রমেশ কোঁড়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল। পুলিস খবর পেয়ে যখনই অভিযুক্তকে ধরতে যায় পুলিসকে লক্ষ্য করে গুলি চালায়।
বিশ্বজিৎ দাসের গুলি লাগে। তারপর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছিল রতন শেখ। রবিবারে রতন শেখের খোঁজ পায় পুলিস। তাকে গ্রেফতার করার পরে অস্ত্র উদ্ধার করতে গেলেই পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা পুলিসের পক্ষ থেকে গুলি চালানোর ঘটনা ঘটে। এর পরেই প্রাণ হারায় রতন শেখ। এর পর থেকেই রাতভর খোঁজ চালানো হয় অন্য দুষ্কৃতী রমেশ কোঁড়ার।
উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আজ, সোমবার ছটপুজোর সমাপ্তি! মালবাজারের ঘাটে ঘাটে ভক্তদের ঢল।
উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমবার সকালে সম্পন্ন হল ছটপুজোর শেষ পর্ব। ভোরের আলো ফুটতেই বিভিন্ন নদীর ঘাটে ভক্তদের ঢল নামে। হাতে পুজোর ডালা, তাতে সাজানো ফলমূল, আখ, নারকেল-সহ নানা নৈবেদ্য নিয়ে ঘাটে উপস্থিত হন ব্রতীরা। নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনায় মেতে ওঠেন তাঁরা।
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? কিছু জানা গেল? আজ সকাল থেকেই রাজ্য জুড়ে জেলায় জেলায় নদী ও জলাশয়ের ঘাটে ঘাটে ছটব্রতী ভক্তদের ঢল। বোলপুর লায়েক বাজারে পুলিসকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্ত রমেশ কোঁড়ার খোঁজে রাতভর পুলিসি অভিযান। বুড়ো শিবতলা মেন রোডে বিধ্বংসী আগুন লেগেছিল গভীর রাতে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে। বদলের বাংলায় এনকাউন্টার-ই কি একমাত্র রাস্তা? এ নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।