• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Update: টেগোর পার্কের বিরিয়ানি রেস্তোরাঁকে শোকজ নোটিস দিল কলকাতা পুরসভা
Live Now

Breaking News Live Update: টেগোর পার্কের বিরিয়ানি রেস্তোরাঁকে শোকজ নোটিস দিল কলকাতা পুরসভা

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-টেগোর পার্কের বিরিয়ানি রেস্তোরাঁকে শোকজ নোটিস দিল কলকাতা পুরসভা। ২০ নভেম্বর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলবে না।

Written ByDebasmita Das
Published: Nov 14, 2026, 08:12 AM IST|Updated: Nov 14, 2026, 09:06 AM IST
joinshare
Breaking News Live Update: টেগোর পার্কের বিরিয়ানি রেস্তোরাঁকে শোকজ নোটিস দিল কলকাতা পুরসভা
14 Nov 2026 09:05 IST
share

show-Cause Notice Issued to Biryani Restaurant- বিরিয়ানি রেস্তোরাঁকে শোকজ নোটিস

টেগোর পার্কের বিরিয়ানি রেস্তোরাঁকে শোকজ নোটিস দিল কলকাতা পুরসভা। রেস্তোরাঁ পরিচালন বিভাগের দায়িত্বে থাকা এজেন্সিকে নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুরসভার ১২ নম্বর বোরোর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। ৪৮ ঘণ্টা অর্থাৎ সোমবারের মধ্যে নির্দিষ্ট ৩ টি প্রশ্নের জবাবদিহি চাওয়া হয়েছে-

১) যে জমিতে রেস্তোরাঁ সেখানে আগে থেকে কোনও মন্দির ছিল কি না!

২) অনুমোদিত নকশার পরেও বাড়তি কোন কোন অংশ নির্মাণ বা এক্সটেনশন করা হয়েছে?

৩) রেস্তোরাঁর পাশে আনন্দপুর খাল লাগোয়া সেচ দফতরের জমি কেন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল?

14 Nov 2026 08:17 IST

Police constable injured in firing by miscreant in Bolpur: বোলপুরে দুষ্কৃতীর গুলিতে জখম পুলিস কনস্টেবল

বোলপুরে দুষ্কৃতীর গুলিতে জখম পুলিস কনস্টেবলকে স্থানান্তরিত করা হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের বোলপুরে এক পুলিসকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বিশ্বজিৎ দাস নামের এক কনস্টেবল। 

14 Nov 2026 08:16 IST

Basanti Accident: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ল বাইক

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ল বাইক। বাইকে থাকা স্বামী-স্ত্রী ও তাঁদের ছোট্ট কন্যা তিনজনই গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার আমঝাড়া বাসন্তী হাইওয়ের উপর। 

14 Nov 2026 08:15 IST

MLA Shamim Ahmed: শামীম আহমেদের গ্রেফতারের রহস্য

মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদের গ্রেফতারের রহস্য ঘনীভূত হচ্ছে আর সেই কারণে তিনি তিনটি মামলা বিষয় নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় রক্ষা কবজের জন্য আবেদন করেন। ইতিমধ্যে ১৯ নভেম্বর সেই কেস শুনানি হবে বলে জানা যাচ্ছে।

14 Nov 2026 08:13 IST

Abhishek Banerjee: ফের মামলা দায়ের অভিষেকের বিরুদ্ধে

রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট বাড়ি থেকে বেরিয়ে তার আইনজীবী অগ্নিশ বসু জানান,  ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানা একটা মামলা দায়ের হয়েছে। ২০ নভেম্বর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এমনই নোটিস দিয়েছে থানা থেকে। এর আগেও এমন করে মামলা হয়েছিল। তিনি  গিয়েছিলেন। এবারও তিনি যাবেন। কে মামলা করেছে তা জানা নেই। ৩০ তারিখে নাকি পুলিসকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে থানা এই নোটিস দিয়েছে।

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: বাংলায় হালকা শীতের প্রথম পরশ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রি নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরে। আজ শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যের জেলায় জেলায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। 

কলকাতা মেট্রো জানাচ্ছে, ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলবে না। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা মিলবে। দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ন’টায়। শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে স্বাভাবিক সময়ে ছাড়বে। সন্ধ্যা ছ’টার পরে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট বাড়ি থেকে বেরিয়ে তার আইনজীবী অগ্নিশ বসু জানান,  ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানা একটা মামলা দায়ের হয়েছে। ২০ নভেম্বর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এমনই নোটিস দিয়েছে থানা থেকে।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES