West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড় সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর পোস্টার। কে লাগিয়েছে পোস্টার? স্থানীয় বাসিন্দারা বলছেন, পোস্টার কাল সন্ধ্যায় ছিল না। রাতে সবার অলক্ষ্যে লাগানো হয়েছে একাধিক জায়গায়।
এবার কলকাতায় বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা! বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার জন্য পরিবহণমন্ত্রীকে প্রস্তাব সহ চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।
দোকান নিয়ে বিবাদের জেরে তুলকালাম ক্যানিং থানা এলাকায়। একই পরিবারের চারজন গুরুতর জখম। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার বুড়ির মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দোকান নিয়ে একই পরিবারের দুই পক্ষের মধ্যে বচসা চলছিল। সেই বচসাই হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ।
নভেম্বর তৃতীয় দিনে ঘন কুয়াশার চাদর ! জাঁকিয়ে পড়ল শীত! দৃশ্যমানতা কম থাকায় লাইট জ্বালিয়ে চলাচল করছে ট্রাক,লরি থেকে শুরু করে ছোটো চারচাক্কার গাড়ি ! শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি সহ মহকুমা আরও বেশি কিছু এলাকার এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শিলিগুড়ি - নেপালগামী ২ নম্বর এশিয়ান হাইওয়ে। আবহাওয়া পরিবর্তনের কারণে বর্তমানে কুয়াশার দখলে। কুয়াশার চাঁদরে ঢেকেছে গ্ৰামগুলিও।