Breaking News Live Update: দিল্লির রামলীলা ময়দান থেকে জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, SIR নিয়ে সুর চড়ালেন মমতাও
West Bengal, India Breaking News Live Updates: দিল্লির রামলীলা ময়দান থেকে জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, SIR নিয়ে সুর চড়ালেন মমতাও। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী, যোগ দেবেন মতুয়া গোসাঁই সম্মেলনে। রবিবার দিনভর আংশিক বন্ধ মেট্রো! প্রায় সারাদিন মিলবে না পরিষেবা! ৯ ঘণ্টা বন্ধ থাকার পরে ফের ট্রেন মিলবে সন্ধেবেলায়। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে--আজ রামলীলা ময়দানে রাহুল-সহ মমতা। রাজ্যে কোণঠাসা হয়ে বিরোধী মঞ্চকে কীভাবে ব্যবহার করবেন মমতা? এদিকে, ক্যানসারের ১০০০-এরও বেশি ওষুধের দাম কমাল NPPA! কবে থেকে কার্যকর নতুন মূল্য? সুভাষগ্রামে স্বামীকে মারধর করে বধূকে ধর্ষণের অভিযোগ! আজ কেমন থাকবে ওয়েদার?
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
দিল্লির রামলীলা ময়দান থেকে জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, SIR নিয়ে সুর চড়ালেন মমতাও। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী, যোগ দেবেন মতুয়া গোসাঁই সম্মেলনে। রবিবার দিনভর আংশিক বন্ধ মেট্রো! প্রায় সারাদিন মিলবে না পরিষেবা! ৯ ঘণ্টা বন্ধ থাকার পরে ফের ট্রেন মিলবে সন্ধেবেলায়। চোরবাগান মণ্ডপের পাশে আগুন! কী থেকে আগুন? ক্ষয়ক্ষতি আছে? দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? আজ রামলীলা ময়দানে রাহুল-সহ মমতা। রাজ্যে কোণঠাসা হয়ে বিরোধী মঞ্চকে কীভাবে ব্যবহার করবেন মমতা? এদিকে, বিরাট সুখবর! ক্যানসারের ১০০০-এরও বেশি ওষুধের দাম কমাল NPPA! কবে থেকে কার্যকর হবে নতুন মূল্য? আছে মন খারাপ-করা খবরও। সুভাষগ্রামে স্বামীকে মারধর করে বধূকে ধর্ষণের অভিযোগ! সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।
01 Nov 2026, 4:58 PM
Ramleela Ground, ইন্ডি জোটের সভা
'জ্ঞানেশ কুমার সিইসি পদ থেকে সরবে, জেলে যাবে। আমি যা বলি, তাই হয়'। দিল্লির রামলীলা ময়দান থেকে বললেন রাহুল গান্ধী। রাহুল বললেন, 'এটা কোনও ছোটোখাটো চুরি নয়, ভারতের আওয়াজ চুরি। রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলা হয়'। কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বললেন, 'বাংলা SIR-এর শিকার। ওরা বাংলা লুট করেছে, আমরা লুট করব না, লড়াই করব। ভ্যানিশ কুমার শুধু ভোট ভ্যানিশ করেননি, কাউন্টিং লুট করেছে। আমরা রাজনৈতিকভাবে জবাব দেব। বার্তা খুব পরিষ্কার, পহলে ভ্যানিশ হটাও। উসকে বাদ দুসরি কাহানি। বিজেপিকে সাথ, সবকা সত্যানাশ। পুলিস ওদের কমরেড। বিজেপি যাবে, যাবে, যাবে। আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল'।
01 Nov 2026, 1:16 PM
Suvendu Adhikari; ঠাকুরনগরে শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার ঠাকুরবাড়িতে এলেন শুভেন্দু অধিকারী। যোগ দেবেন মতুয়া গোসাঁই সম্মেলনে।
01 Nov 2026, 12:59 PM
Subhashgram News; স্বামীকে মারধর স্ত্রীকে ধর্ষণ
সুভাষগ্রামে স্বামীকে মারধর করে বধূকে ধর্ষণের অভিযোগ! গলায় ছুরি ধরে খুনের হুমকি! গ্রেফতার ১, পলাতক বাকিরা। সোনারপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার এক বধূ। স্বামীকে মারধর করে তাঁর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গলায় ছুরি ধরে খুনের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম এলাকায়। রাজপুর-সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সোনারপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।
01 Nov 2026, 11:13 AM
Mamata Banerjee's House News; মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মূল গেটের উচ্চতা বাড়ানো হল। বাড়ির লোহার যে গেট, তার উচ্চতা প্রায় ডাবল করা হয়েছে। বাড়ির সদস্যরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পান। কিন্তু সেই নিরাপত্তা নিতে তিনি অস্বীকার করেন। বাড়ির ভেতরে ঢুকতে দেন না কোনও নিরাপত্তা রক্ষীকে। নিরাপত্তা রক্ষী নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে, বাড়ির সদস্যরাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
01 Nov 2026, 10:27 AM
চোরবাগানে আগুন, Chorebagan Fire
চোরবাগান মণ্ডপের পাশে আগুন! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, আরও যাচ্ছে। চোরবাগান মণ্ডপের পাশে অমর বসু সরণিতে আগুন। জানা গিয়েছে, একটি বাড়িতে আগুন লেগেছে। দমকলের দু'টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিভে গিয়েছে। কোনও হতাহত নেই। কী ভাবে আগুন তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট বলে প্রাথমিক অনুমান।
01 Nov 2026, 9:00 AM
France Unrest; ফ্রান্সে অসন্তোষ
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে অসন্তোষ ঘিরে বিক্ষোভ মিছিলের পর রাজধানী প্যারিস-সহ নানা শহরে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারী ও পুলিসের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। এ সময় দেশ জুড়ে পাঁচশোর-ও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।
01 Nov 2026, 8:46 AM
Dilip Ghosh on Mamata Banerjee; দিলীপ ঘোষ
আজ, রবিবার রামলীলা ময়দানে রাহুল-সহ মমতা। রাজ্যে কোণঠাসা হয়ে বিরোধী মঞ্চকে কীভাবে ব্যবহার করবেন মমতা?
এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'ইন্ডি জোট হারতে আরম্ভ করে, তখন আবার বোঝায়-- আমরা আছি। আসন্ন কিছু রাজ্যে নির্বাচন আছে, তাই এমন চেষ্টা। আগে ডাকলেও ইন্ডি জেটে মমতা ব্যানার্জি যেতেন না। আর এখন উনিই সবচেয়ে বেশি সক্রিয়।'
পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!