এবার 'নেশামুক্ত ভারত' অভিযানে জি মিডিয়া, শুরু দেশ জুড়ে মাদকবিরোধী জাতীয় আন্দোলন, শামিল ১৬ লিনিয়ার চ্যানেল ও ৩২ ডিজিটাল প্ল্যাটফর্ম
মাদকবিরোধী দেশব্যাপী লড়াইয়ে জি মিডিয়া। শুরু হচ্ছে 'নেশামুক্ত ভারত' অভিযান। দেশ জুড়ে এই মাল্টিমিডিয়া উদ্যোগ। ১৬টি লিনিয়ার চ্যানেল, ৩২টি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম জুড়ে চলবে লড়াই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার জি মিডিয়া শুরু করল 'নেশামুক্ত ভারত' অভিযান। দেশব্যাপী মাল্টিমিডিয়া প্রচারের লক্ষ্যই হলো মাদক অপব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এক মাদক মুক্ত ভারত গড়া। এই সম্মিলিত লক্ষ্যে পদক্ষেপ নিতে মানুষকে অনুপ্রাণিত করা। গত ১৬ নভেম্বর এই অভিযানের সূচনা হয়েছে জি নিউজের ফ্ল্যাগশিপ শো 'ডিএনএ'-তে, যা রাহুল সিনহা হোস্ট করেন। আসন্ন সপ্তাহগুলিতে এই উদ্যোগের আওতায় বিশেষ অনুষ্ঠান, অনুসন্ধানী প্রতিবেদন, মাঠপর্যায়ের ঘটনাপ্রবাহ এবং সচেতনতামূলক বিষয়বস্তু তুলে ধরা হবে, যেখানে সারা দেশ থেকে উঠে আসা বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিগুলি স্থান পাবে। জি মিডিয়া তাদের নেটওয়ার্কের মাধ্যমে এই গল্পগুলিকে আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দেবে, যাতে প্রচার অভিযান বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছতে পারে।
'নেশামুক্ত ভারত' অভিযান; কী বলছেন রক্তিম দাস
এই উদ্যোগ সম্পর্কে জি মিডিয়ার সিইও রক্তিম দাস বলেন, 'জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত উপস্থিতি থাকা এক গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে, জি মিডিয়া জনমত গঠন, আচরণে প্রভাব ফেলা এবং অর্থবহ পরিবর্তন আনার ক্ষেত্রে নিজেদের প্ল্যাটফর্মের বিশাল শক্তিকে স্বীকার করে। জাতীয় ও আঞ্চলিক উপস্থিতিসম্পন্ন এক বিস্তৃত মিডিয়া সংগঠন হিসেবে জি মিডিয়া জনমত গঠন, মানুষের আচরণে প্রভাব বিস্তার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে নিজেদের প্ল্যাটফর্মগুলির বিপুল ক্ষমতা সম্পর্কে সচেতন। 'নেশামুক্ত ভারত’ উদ্যোগের মাধ্যমে টেলিভিশন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত মাধ্যমের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রতি প্রান্তে মাদকমুক্ত ভারতের বার্তা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, মাদকের অপব্যবহার রুখতে ধারাবাহিক সচেতনতা, সম্মিলিত দায়িত্ববোধ এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু একটি সামাজিক প্রয়োজনীয়তা নয়, বরং দেশের মানুষের সুস্বাস্থ্য, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষিত রাখার অন্যতম প্রধান শর্ত।'
'নেশামুক্ত ভারত' অভিযান; কী বলছেন রাহুল সিনহা
জি নিউজের ম্যানেজিং এডিটর রাহুল সিনহা বলেন, 'মাদকাসক্তি শুধুমাত্র কোনও ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, সমাজের এক বৃহত্তর চ্যালেঞ্জ। যা দেশের যুবসমাজের সম্ভাবনা এবং ভবিষ্যৎকে বিপন্ন করে। 'নেশামুক্ত ভারত’ উদ্যোগের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই, সাহসিকতা এবং জীবন বদলে ফেলার বাস্তব কাহিনিগুলিকে একসূত্রে বাঁধতে চাই আমরা। আমাদের লক্ষ্য এই বিষয় নিয়ে সামাজিক স্তরে আলোচনা ও সচেতনতা গড়ে তোলা, মাদকাসক্তির নেপথ্যের বাস্তব ছবিকে সামনে আনা এবং এই ভয়াবহ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া মানুষগুলির কণ্ঠস্বরকে আরও জোরালো করে তোলা। মাদকমুক্ত ভারত শুধু একটি স্বপ্ন নয়, বরং শক্তিশালী ও প্রকৃত অর্থে বিকশিত ভারত গড়ে তোলার পথে এটি একটি অপরিহার্য পদক্ষেপ।'
'নেশামুক্ত ভারত' অভিযান; কী লক্ষ্য জি মিডিয়ার
প্রচলিত সচেতনতামূলক প্রচারের গণ্ডি ছাড়িয়ে এই প্রচারে তুলে ধরা হবে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করে নতুন করে জীবন গড়ে তোলা ব্যক্তিদের অভিজ্ঞতা, মাদকের ভয়াবহ পরিণতির সাক্ষী হয়ে থাকা পরিবারগুলির বাস্তব কাহিনি এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে চলা ব্যক্তি ও সংগঠনগুলির উদ্যোগ। জনস্বার্থে সাংবাদিকতার জন্য পরিচিত জি মিডিয়া এমন একটি বিষয়কে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে, যার জন্য অবিলম্বে পদক্ষেপ করা জরুরি। এই প্রচারের লক্ষ্য, মাদকাসক্তি নিয়ে তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করা এবং সাধারণ মানুষকে এই লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)