SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

উত্তর প্রদেশ বিধানসভা ভোটে এনডিএ পাবে কত আসন, জেনে নিন যোগীর ভবিষ্যদ্বাণী

আদিত্যনাথ বলেন, বহুবার বলেছি আমরা ৮০-২০-এর লড়াই লড়ছি। বিজেপি ও তার সঙ্গীরা ৮০ শতাংশ ভোট পাবে। বাকি ভোট বিরোধীদের ঝুলিতে যাবে। একই সমীকরণ আসনের সংখ্যার ক্ষেত্রেও দেখা যাবে।

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 08, 2026, 05:58 PM IST | Updated: Nov 08, 2026, 06:11 PM IST
Image Credit: যোগী আদিত্যনাথ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৭ সালে যোগী আদিত্যনাথের বড় পরীক্ষা। এনিয়ে এবার বড় ভবিষ্যদ্বাণী করলেন খোদ মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমে আদিত্যনাথের দাবি বিধানসভা ভোটে এনডিএ জোট প্রায় ৮০ শতাংশ আসন দখল করবে উত্তরপ্রদেশে।

যোগী আদিত্যনাথের দাবি ৮০ শতাংশ আসন তারা পাচ্ছেন। বাকী ২০ শতাংশ আসনে লড়াই করবে বিরোধীরা।

২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রথমবার ৮০-২০ ফরমুলার কথা বলেছিলেন আদিত্যনাথ। সেসময়ে তিনি বলেছিলেন, ৮০ শতাংশ জাতীয়তাবাদি ভোটার বিজেপি-কে ভোট দেবেন। বাকি ২০ শতাংশ ভোটার বিরোধীদের সমর্থন করবেন।এবার ২০২৭ সালের ভোট নিয়ে যোগীর বক্তব্য এনডিএ জোট অন্তত ৮০ শতাংশ ভোট পাবে। বিজেপি ৩৫০ আসন পাবে কিনা তা নিয়ে তিনি অবশ্য মন্তব্য করতে চাননি।

আদিত্যনাথ বলেন, বহুবার বলেছি আমরা ৮০-২০-এর লড়াই লড়ছি। বিজেপি ও তার সঙ্গীরা ৮০ শতাংশ ভোট পাবে। বাকি ভোট বিরোধীদের ঝুলিতে যাবে। একই সমীকরণ আসনের সংখ্যার ক্ষেত্রেও দেখা যাবে।

আরও পড়ুন-নকশালদের মুছে ফেলা হলেও দিমাগি নকশালরা আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে, খুঁজে বের করতে হবে: মোদী

উত্তর প্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩। আদিত্যনাথের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হতে হয় তাহলে এনডিএকে পেতে হবে ৩২২ আসন। বাকি ৮১টি আসন থাকবে বিরোধীদের দখলে।

গত দুটি বিধানসভা নির্বাচনে এনডিএ-র ফলাফলের কথা মাথায় রাখলে এই ভবিষ্যদ্বাণীটি বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালে এনডিএ জোট ৩২৫টি আসন পেয়েছিল। বিজেপি একাই পেয়েছিল ৩১২ আসন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তাদের আসন সংখ্যা অনেকটাই কমে ২৭৩ হয়ে যায়। সেবার বিজেপির আসন ছিল ২৫৫টি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES