জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে রামলীলা ময়দানে 'চলো দিল্লি' কর্মসূচি থেকে খাদ প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। তাঁর সাফ কথা জ্ঞানেশ কুমারের পর এবার মোদীর পাল্লা।
রামলীলা ময়দানের সভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, বিরোধীরা নরেন্দ্র মোদী, অমিত শাহ বা জ্ঞানেশ কুমারকে ঘৃণা করে না। বিরোধীরা অহিংসায় বিশ্বাস করে। দেশের মানুষের কথা ধর্মের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটাই তাদের কাছে ধর্ম। বিরোধীরা হিংসার আশ্রয় নেবে না তবে দেশের সংবিধানকে ধ্বংস করতে দেব না। কংগ্রেস বিজেপি, আরএসএসে আক্রমণ করবে না।
বাংলার কর্ণাটক ও দিল্লির মত রাজ্যে লাখ লাখ ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এসআইআর-এ। বাংলার ক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় বাদপড়াদের মধ্যে রয়েছেন বহু বাংলাদেশি তাহলে কর্ণাটক বা দিল্লিতে বাদ পড়াদের ক্ষেত্রে কী ব্যাখ্যা দেবে সরকার? এই প্রশ্নই তুলেছে বিরোধীরা। রাহুল গান্ধী আজ বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের পর অন্তত ১৫ শতাংশ ভোটদাতাকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোট ছিল বেআইনি। ভোট চুরি করা হয়েছে। বাদ দেওয়ার ভোটারদের পরিসংখ্যান দিয়েছে খোদ নির্বাচন কমিশন।
কংগ্রেস নেতার দাবি, একের পর এক নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগড়, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যে ভোট চুরির পাশাপাশি ভোট লুট করা হয়েছে ২০২৪ সালে লোকসভা ভোটেও। ভোট চুরি হয়েছে ইভিএমের সাহায্যে ও ভোটার তালিকায় কারচুপি করে।
জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবি নিয়ে রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশ কুমারকে তাঁর পদ থেকে সরিয়ে তাকে জেল-এ রাখতে হবে। জ্ঞানেশ কুমার ছাড়া মোদী বা অমিত শাহ ওই জায়গায় পৌঁছতে পারতেন না। দেশের কৃষক, শ্রমিক ও পড়ুয়ারা কষ্টের মধ্যে রয়েছেন। অন্যদিক দেশের বেশিরভাগ সম্পদ রয়েছে। বিরোধীরা এরকম ভারতকে মেনে নেবে না। জ্ঞানেশ কুমারের পর আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, অপেক্ষা করুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)