'তারিখ পে তারিখ'! সুদীপ-কাকলিদের এবার ডেডলাইন বেঁধে দিলেন স্পিকার..
NCPI Final Deadline: ২৪ নভেম্বর নোটিশের জবাব দিতে হবে সুদীপ-কাকলিদের। স্পিকার তরফে জানিয়ে দেওয়া হল, এটাই চূড়ান্ত সময়সীমা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাইলেও আর সময় মিলবে না। NCPI-কে এবার ডেডলাইন! ২৪ নভেম্বর পর্যন্ত পর্যন্ত সময় দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এটাই চূড়ান্ত সময়সীমা। সূত্রের খবর তেমনই।
ঘাসফুল প্রতীকে জিতে এখন NCPI-তে। লোকসভা স্পিকারের কাছে কাকলি ঘোষদস্তিদার, সুদীর বন্দ্যোপাধ্যায়-সহ ২০ সাংসদে সাংসদ পদ খারিজের আর্জি জানিয়েছে মমতা তৃণমূল। সেই আবেদনের প্রেক্ষিতেই NCPI-র সাংসদের নোটিশ পাঠিয়েছেন স্পিকার। জানতে চাওয়া হয়েছে, কেন তাঁদের সাংসদপ খারিজ করা হে না? কিন্তু নোটিশের জবাব দেওয়া তো দূর অস্ত, স্পিকারের কাছে বারবার সময় চেয়েছেন সুদীপ-কাকলিরা। শেষবার বলা হয়েছিল, দীপাবলি-ছটপুজোর পরে নোটিসের জবাব দেওয়া হবে।
এর আগে, তৃতীয় দফায় নোটিশের জবাব দেওয়ার সময়সীমা শেষ হয় ২৯ অক্টোবর। এরপর ফের ৩ নভেম্বর পর্যন্ত সময় চান NCPI-র সাংসদরা। কিন্তু এবার আর সময় দিতে রাজি নন স্পিকার। এখন ২৪ নভেম্বরের মধ্যে যদি নোটিশ জবাব না আসে, তাহলে কী হবে? জোর জল্পনা রাজনৈতিক মহলে।
এদিকে নভেম্বরে সংসদে বিশেষ অধিবেশন? সূত্রের খবর, শীত অধিবেশনের আগে বিশেষ অধিবেশনে পেশ করা হতে পারে ডিলিমিটেশন বিল। বস্তুত, এবছরই সংসদের পেশ করা হয়েছিল বিলটি। কিন্তু সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিল পাশ করানো যায়নি। ডিলিমিটেশন বিল পাস করাতে গেলে সংসদের ন ৩৬০ সাংসদের সমর্থন প্রয়োজন। কিন্তু লোকসভায় এখন NDA সাংসদসংখ্য়া ৫৫৪।
সাংসদ মালা রায়ের অবশ্য দাবি, ডিমিলিটেশন বিল করানোর জন্য় সংসদের সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে গিয়েছে NDA। তিনি বলেন, 'বিস্তারিত কিছু বলব না। প্রধানমন্ত্রী এবং অমিত শাহ চিন্তাভাবনা করেই এগোচ্ছেন। সংখ্য়াটা নিশ্চয়ই রিচ করেছে। তাই স্পেশাল অধিবেশন ডাকা হচ্ছে। আমার তাই ধারনা। সেটা আগামী দিন জানা যাবে'।
আরও পড়ুন: এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি লতিফ ও তার সহযোগী, ইঞ্চিতে-ইঞ্চিতে কুলগামের বদলা ভারতীয় সেনার
এদিকে মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য, 'এনডিএ এখনও পর্যন্ত মেজরিটি সংখ্য়া জোগাড় করতে পারেনি। যদি তা পেত তাহলে এতদিন ওরা বিশেষ অধিবেশন ডেকে দিত। ওরা এখনও বিভিন্ন দল ভাঙাবার চেষ্টা করছে। কিন্তু শেষপর্যন্ত সংখ্যাগরিষ্ঠার সংখ্যাং পৌঁছতে পারবে কিনা সন্দেহ রয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)