SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আধুনিক পিশাচ! ৪ বছরের ভাইপোকে খুন করে তার কিডনি-ফুসফুস-চোখ খুলে বেচে দিল কাকা

Chattisgarh Shocker: অনলাইনে সহজ ইনামের খোঁজ করতে দিয়ে মারাত্মক আইডিয়া মাথায় ঢুকে যায় অভিযুক্তের

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 09, 2026, 03:05 PM IST | Updated: Nov 09, 2026, 03:09 PM IST
Image Credit: ছত্তীসগড়
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধুনিক পিশাচ! টাকার লোভে পিসতুতো ভাইয়ের ৪ বছরের ছেলের সঙ্গে মারাত্মক কাণ্ড! সাতাশ বছরের যুবকের কাণ্ডে চোখ কপালে উঠেছে ছত্তীসগড়ের আমজনতার।

কী করছে অভিযুক্ত যুবক?

তদন্তে উঠে এসেছে পিসতুতো ভাইয়ের ৪ বছরের ছেলেকে প্রথম খুন করে ওই যুবক। তারপর ওই শিশুর কিডনি, লাং, ও চোখ খুলে নেয়। এখানে মনে হতে পারে শত্রুতার জেরে ওই কাণ্ডে করেছে ওই যুবক। কিন্তু না। সে শিশুটির ওইসব অঙ্গ অনলাইনে বেচে দিয়েছে স্রেফ টাকার লোভে।

পুলিস তদন্তে নেমে একেবারে চমকে গিয়েছে। তদন্তে উঠে এসেছে বেশ কিছুদিন ধরে ওই যুবক ইন্টারনেট ঘাঁটছিল কীভাবে দ্রুত টাকা ইনকাম করা যায়। তা করতে গিয়েই মারাত্মক ওই পথ খুঁজে পায় সে। পুলিস লোধেনাপথ মহুয়া গ্রামে একটি গর্ত থেকে শিশুটির দেহ উদ্ধার করে।

অভিযুক্তের নাম বাসুদেব ওরফে তংনু। শিশুটির বাবা রামজিত্ রাম গত ৭ নভেম্বর সানা থানায় গিয়ে একটি নিখোঁজ ডাইরি করে। পুলিসকে তিনি বলেন তার ৪ বছরের ছেলেকে ৫ নভেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কাজের সন্ধানে রামজিত ২০২৫ সাল থেকে সানা গ্রামে থাকতে শুরু করে। আনাচুয়া নদীর বাঁধের কাছে একটি কুঁড়ে ঘরে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতে শুরু করে। তাদের ঘরে প্রায়ই যাতায়াত করত রামজিতের মামাতো ভাই বাসুদেব। রামজিতের ৪ বছরের ছেলেকে দেখে তার মাথায় কুবুদ্ধি খেলে যায়। তল্লাশি চালিয়ে এলাকার একটি ভুট্টা খেতে কম্বল জড়়ানো অবস্থা শিশুটির ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়।

আরও পড়ুন-ভয়ংকর গতিতে ডিভাইডারে উঠে গেল গাড়ি, ভেতরেই জীবন্ত দগ্ধ একই পরিবারের ৬ জনের

বাসুদেবকে জেরা করতেই সবকিছু বেরিয়ে পড়ে। পুলিসকে সে জানায়, দিনের পর দিন লেবারের কাজ করতে করতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। কীভাবে দ্রুত টাকা করে ফেলা যায় তার জন্য সোশ্যাল মিডিয়ায় খোঁজ করতে থাকে। তখনই তার মাথায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কথা মাথায় চলে আসে। আর তখনই সে টার্গেট করে রামজিতের ছেলেকে।

কীভাবে ঘটল গোটা ঘটনা

গত ৫ নভেম্বর বাসুদেব ছেলেটিকে লোভ দেখিয়ে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে মদ ও মুরগির মাংস খেতে দেয়। মদ খেয়ে শিশুটি ঘুমিয়ে পড়ে। এরপর বাসুদেব শিশুটির কেটে ফেলে এবং শরীর চিরে দেয়। এরপর শিশুটির কিডনি, ফুসফুস ও চোখ বের করে একটি প্লাস্টিকের বালতিতে রেখে দেয়। এরপর সে দেহটি একটি কম্বলে মুড়িয়ে বস্তাবন্দি করে এবং মাঠের একটি জলভর্তি গর্তে ফেলে দেয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES