• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ভয়ংকর গতিতে ডিভাইডারে উঠে গেল গাড়ি, ভেতরেই জীবন্ত দগ্ধ একই পরিবারের ৬ জনের

ভয়ংকর গতিতে ডিভাইডারে উঠে গেল গাড়ি, ভেতরেই জীবন্ত দগ্ধ একই পরিবারের ৬ জনের

Diwali Shocker: চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। জাতীয় সড়কের ডিভাইডাকে ধাক্কা মারতেই গাড়িতে আগুন ধরে যায়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 09, 2026, 01:48 PM IST|Updated: Nov 09, 2026, 01:52 PM IST
joinshare
ভয়ংকর গতিতে ডিভাইডারে উঠে গেল গাড়ি, ভেতরেই জীবন্ত দগ্ধ একই পরিবারের ৬ জনের
Image Credit: জাতীয় সড়কে দুর্ঘটনা

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী

2

আধুনিক পিশাচ! ৪ বছরের ভাইপোকে খুন করে তার কিডনি-ফুসফুস-চোখ খুলে বেচে দিল কাকা

3

ছুটির দিনেও তালা বন্ধ নয় স্কুলের! বস্তির খুদেদের ভবিষৎ গড়তে পুজোর ছুটিতেও ‘মসিহা’ প্রধান শিক্ষক

4

INDIAN CRICKET BREAKING: আর যেন তাঁর কথা না ভাবা হয়! IND vs NZ সিরিজের মাঝে চাঞ্চল্যকর আপডেট! দল থেকে নাম প্রত্যাহার ভারতীয় নক্ষত্রের!

5

পুলিসের গুলিতে মৃত্যু হলেই কি বৈধ এনকাউন্টার? কী বলছে সুপ্রিম কোর্টের ১৬ দফা গাইডলাইন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। দাউদাউ আগুনে পুড়ে ছাই গোটা গাড়ি। ভেতরেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের।

সোমবার গভীর রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটে উত্তর প্রদেশের মুজাফফরনগরে। হরিয়ানা থেকে হরিদ্বার যাওয়ার পথে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িতে আগুন ধরে যায়। যাত্রীদের কেউই বাইরে বের হতে পারেননি। ভেতরেই ঝলসে মারা যান। ঘটনাটি ঘটে সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ পানিপথ-কাঠিমা জাতীয় সড়কে।

মুজাফফরনগরের এসপি সংবাদমাধ্যমে বলেন, প্রবল বেগে গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তার পরে সেটি একটি ইলেকট্রিক পোলে সজোরে আঘাত করায় গাড়িটিতে আগুন ধরে যায়। সোমবার ভোরেই পুলিস খবর পায় যে পানিপথ-কাতিমা হাইওয়েতে চলাচলকারী একটি অরা গাড়ি ওভারব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি একটি ডিভাইডারে ও পরে বিদ্যুতের পোলে ধাক্ মারে। এতেই গাড়িটিতে আগুন ধরে যায়।

এদিকে, ফোন পাওয়ার পরই পুলিশ দল, ফায়ার সার্ভিস এবং একটি ফিল্ড ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়িতে থাকা ছ'জন আরোহীই অগ্নিদগ্ধ হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-উত্তর প্রদেশ বিধানসভা ভোটে এনডিএ পাবে কত আসন, জেনে নিন যোগীর ভবিষ্যদ্বাণী

পুলিস সুপার বলেন, নিহতরা মূলত হরিয়ানার হিসারের বাসিন্দা। পুলিস তাঁদের পরিচয় শনাক্ত করার কাজ করছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

অন্যদিকে, সোমবার সকালে উত্তরপ্রদেশের চিত্রকুট থেকে পুণ্যার্থীদের নিয়ে ফেরার পথে একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে যায়। ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। চিত্রকুটের জেলা শাসক পুলকিত গর্গ জানিয়েছেন, রাইপুরা থানার রামনগর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্র্যাক্টর থেকে ট্রলির হুকটি খুলে যাওয়াই দুর্ঘটনার কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের প্রয়াগরাজের একটি হাসপাতালে পাঠানো হয়েছে, আর সাতজন সামান্য আহত হয়েছেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Uttar Pradesh News