SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্ত্রীর জন্য শাড়ি কিনে ফিরছিলেন! থার চালানো শিখতে গিয়ে সন্তোষকে পিষে দিল তরুণী

Uttar Pradesh Road Accident: দিওয়ালি উপলক্ষে স্ত্রীর জন্য শাড়ি কিনে ফিরছিলেন। গাড়ি চালানো শিখতে বেপরোয়া থার পিষে দিল ৫৫ বছরের সন্তোষকে। চালকের আসনে ছিলেন এক মহিলা। এরপরই থারে থাকা তিন আরোহী দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থলে পৌঁছনো অন্য একটি গাড়িতে চড়ে চম্পট দেয়।

Written By Soumita Khan
Published: Nov 08, 2026, 04:05 PM IST | Updated: Nov 08, 2026, 04:11 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাড়ি চালানো শিখতে গিয়ে ভয়ংকর কাণ্ড। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা স্কুটারে। ঘটনাস্থলেই মৃত্যু স্কুটার আরোহীর। গত শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাহিন্দ্রা থার নিয়ে গাড়ি চালানো শিখছিলেন এক মহিলা। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে ধাক্কা মারলে মৃত্যু গয় ৫৫ বছরের সন্তোষ সিং চৌহান নামের ব্যক্তির।

ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। নিজের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরেই দুর্ঘটনার শিকার হন তিনি। সন্তোষবাবুর ছেলে রাহুল চৌহান জানান, স্ত্রীর জন্য একটি শাড়ি কিনে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা। খুব দ্রুত বাড়ি ফেরার কথা বললেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর খবর পৌঁছায় পরিবারে।

আরও পড়ুন: নকশালদের মুছে ফেলা হলেও দিমাগি নকশালরা আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে, খুঁজে বের করতে হবে: মোদী

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘাতক থারটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। কিছু স্থানীয়ের দাবি, স্কুটারে ধাক্কা মারার আগে গাড়িটি রাস্তায় আরও কয়েকজনকে ধাক্কা দেয়। স্কুটারটিকে পিষে দেওয়ার পর গাড়িটি সেটিকে প্রায় ২৫ থেকে ৩০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর চালক পুরোপুরি নিয়ন্ত্রণ হারালে এসইউভি-টি অধ্যাপক কৈলাশ চৌহানের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পাশের একটি বাগানে ঢুকে পড়ে। পাশেই বেঙ্গালুরুতে কর্মরত জিএসটি সুপারিনটেনডেন্ট অনিতা মহাদেবনের বাড়ি, সেই বাড়ির সীমানা প্রাচীরেও গাড়িটি ধাক্কা মারে।

অধ্যাপক কৈলাশ চৌহান বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন, গাড়ির ভেতরে দুজন মহিলা ও একজন পুরুষ ছিলেন এবং এক মহিলাই চালকের আসনে বসেছিলেন। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই সন্তোষবাবুর মৃত্যু হয়। এরপরই থারে থাকা তিন আরোহী দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থলে পৌঁছনো অন্য একটি গাড়িতে চড়ে চম্পট দেয়।

আরও পড়ুন: 'দেশকে আরও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে হবে', দীপাবলিতে দেশবাসীর জন্য আরও কী কামনা করলেন প্রধানমন্ত্রী?

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। নম্বর প্লেট দেখে পুলিস জানতে পেরেছে, ঘাতক থার গাড়িটি পানকির পনকা বাহাদুর নগরের বাসিন্দা কৃষ্ণ কুমারের নামে নথিভুক্ত।

সহকারী পুলিস কমিশনার (এসিপি) দিলীপ কুমার সিং জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। পুরো তদন্ত তাঁর নিজস্ব তত্ত্বাবধানে চলছে। অভিযুক্তদের শনাক্ত করতে এবং যে গাড়িতে তারা পালিয়েছে তার রুট চিহ্নিত করতে পুলিস এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং গাড়ির আসল মালিককে জিজ্ঞাসাবাদ করে চালকের আসনে থাকা মহিলার সন্ধান চালানো হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES