প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ভারতের বিপ্লব, লড়াইয়ের ধারণাই বদলে দেবে মাতাঙ্গি-বরুণ
Indian Defence: ভারতের হাতে রয়েছে বরুণ ড্রোন। মাতাঙ্গি, বরুণের মত আধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করছে পুণের একটি সংস্থা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ সরঞ্জাম তৈরিতে আন্তর্জাতিক আঙিনায় পাল্লা দিচ্ছে ভারত। ভারতের তৈরি মিসাইল ইতিমধ্যেই গোটা দুনিয়ার নজর কেড়েছে। ভারতেই তৈরি হচ্ছে একটি নৌযান। চালকবিহীন এই নৌযানটি ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তৈরি হচ্ছে পাইলটহীন ড্রোন। পাশাপাশি ভারতে তৈরি করছে আনম্যানড এরিয়াল ভেহিকেলস(UAV)। এটি মাটির ১ লাখ ১৮ হাজার ফিট উপর থেকে লঞ্চ করা যাবে।
মাতাঙ্গি, বরুণের মত আধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করছে পুণের একটি সংস্থা। সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং। ২০২৪ সালেই মাতাঙ্গি কোনও চালক ছাড়াই সমুদ্র পথে মুম্বই থেকে থুডুকোডি পাড়ি দেয়। অদূর ভবিষ্যতে নৌ অভিযানে এটিকে ব্যবহার করা যাবে।
ভারতের হাতে রয়েছে বরুণ ড্রোন। সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং এর তৈরি এই ড্রোন মানুষ বহন করতে পারে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এটির আনুষ্ঠানিক উড়ান হয়। ভবিষ্যেত পরিবহনের ক্ষেত্রে এটি বড় ভূমিকা নিতে পারে। সূত্রে খবর, বরুণ ১৫০ কিলোগ্রাম ওজন বহন করতে পারে। এটি নিজে নিজে উড়তে ও ল্যান্ড করতে পারে। ভবিষ্যতে নৌ যুদ্ধে বিভিন্ন সরঞ্জাম পরিবহনের জন্য এটি বড় ভূমিকা নিতে পারে। কোনও বিপর্যয়ে মানুষজনকে উদ্ধার করতে ও ত্রাণ পাঠাতেও এটি সাহায্য করতে পারে।
আরও পড়ুন-বাজারে আসছে Flex-Fuel যানবাহন, একশো শতাংশ ইথানলে চলবে এই গাড়ি
সাগর জিফেন্স ইঞ্জিনিয়ারিং তৈরি করেছে একটি আনম্যানড ভেহিকেলস। এটি তৈরি করেছে কালাম ল্যাব। এই ভেহিকেলস লঞ্চ করা হয় বেলুনের সাহায্যে। কোম্পানির দাবি, ১ লাখ ১৮ হাজার ফিট থেকে এটি লঞ্চ করা যেতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)