• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /India's Cleanest City 2026: ভারতের পরিচ্ছন্নতম শহর কোনটি? ইন্দোরের দীর্ঘ ৮ বছরের রাজপাট শেষ! কার মাথায় উঠল সেই মকুট?

India's Cleanest City 2026: ভারতের পরিচ্ছন্নতম শহর কোনটি? ইন্দোরের দীর্ঘ ৮ বছরের রাজপাট শেষ! কার মাথায় উঠল সেই মকুট?

সুরাত ও বিজয়ওয়াড়া যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে। অন্যদিকে পরিচ্ছন্নতম নদী তীরবর্তী শহর হিসেবে উঠে এসেছে রেওয়া। হিমালয় সংলগ্ন শহরগুলির ক্যাটেগরিতে রুদ্রপুর শীর্ষস্থান অধিকার করেছে।

Written BySubhapam Saha
Published: Nov 12, 2026, 05:52 PM IST|Updated: Nov 12, 2026, 05:59 PM IST
joinshare
India's Cleanest City 2026: ভারতের পরিচ্ছন্নতম শহর কোনটি? ইন্দোরের দীর্ঘ ৮ বছরের রাজপাট শেষ! কার মাথায় উঠল সেই মকুট?

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের দশম স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬ এর পুরস্কার ঘোষিত হয়ে গিয়েছে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার দিয়েছেন। সর্বশেষ স্বচ্ছ সর্বেক্ষণে ভারতের পরিচ্ছন্নতম শহরে তকমা হারিয়েছে ইন্দোর! দীর্ঘ ৮ বছরের রাজপাট শেষ হল মধ্যপ্রদেশ বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল শহর। এখন দেশের পরিচ্ছন্নতম শহরের নাম মহারাষ্ট্রের নবি মুম্বই। সুরাত ও বিজয়ওয়াড়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে, রেওয়াকে সবচেয়ে পরিচ্ছন্ন নদী তীরবর্তী শহর এবং রুদ্রপুরকে সবচেয়ে পরিচ্ছন্ন হিমালয়-সংলগ্ন শহর হিসেবেই ঘোষণা করেছে কেন্দ্র। ১০ লাখের বেশি জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির মধ্যে গ্রেটার বিশাখাপত্তনম শীর্ষে। আর ৩ লাখ থেকে ১০ লাখ জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির মধ্যে উজ্জয়িনী শীর্ষে রয়েছে।

আরও পড়ুন:  ভারতে ভিসা নীতিতে বিরাট বদল! এবার শুধু ৯ ক্য়াটেগরিতেই আবেদন, বিশদে জানুন V-1 থেকে AYUSH, কী কী বদল?

'স্বচ্ছ শহর জোড়ি' 

ইন্দোরকে এই বছর একটি ভিন্ন ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্রবর্তিত 'স্বচ্ছ শহর জোড়ি' উদ্যোগের আওতায়, ইন্দোর তার সহযোগী শহর দেপালপুরের সঙ্গে মিলে 'মেন্টর সিটি' ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই বিভাগে অমদাবাদ তার সহযোগী শহর সানন্দের সঙ্গে শীর্ষস্থান অর্জন করেছে, আর তিরুপতি তার সহযোগী শহর কুপ্পামের সঙ্গে তৃতীয় স্থানে। ৪৭০০টিরও বেশি নগর স্থানীয় সংস্থা এই জরিপে অংশগ্রহণ করেছিল। ৩০০-রও বেশি প্রশিক্ষিত মূল্যায়নকারী সারা দেশে সরেজমিনে ব্যাপক মূল্যায়নকার্য পরিচালনা করেছেন, যেখানে রিয়েল-টাইম জিপিএস-ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার সহায়তা নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের রেওয়া পরিচ্ছন্ন নদী তীরবর্তী শহরগুলির তালিকায় শীর্ষে রয়েছে, এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিলাসপুর ও বারাণসী। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘স্বচ্ছ উপকূলীয় শহর’ ক্যাটেগরিতে পুরী প্রথম স্থান পেয়েছে। তারপরেই রয়েছে কেরলমের আলাপ্পুঝা এবং মহারাষ্ট্রের রত্নগিরি। রুদ্রপুর হিমালয় অঞ্চলের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে। এই বিভাগে জম্মু দ্বিতীয় এবং শোপিয়ান তিনে।

আরও পড়ুন:  বাংলায় ভয়াল দুর্যোগের রক্তচক্ষু! ধেয়ে আসছে রাক্ষুসে ঘূর্ণিঝড় 'আকভান'? নভেম্বরেই সেই 'নেমেসিস'!

প্রমাণ জমা দেওয়া থেকে শুরু করে যাচাইকরণ পর্যন্ত পুরো মূল্যায়ন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ। এছাড়া প্রতিটি পর্যায়ে কঠোর গুণমান যাচাইয়ের ব্যবস্থা ছিল। ৫০০০০ থেকে ৩ লক্ষ জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির মধ্যে মধ্যপ্রদেশের দেওয়াস ও সাগর যথাক্রমে সবচেয়ে পরিচ্ছন্ন এবং তৃতীয় পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল। ২০০০০ থেকে ৫০০০০ জনসংখ্যাবিশিষ্ট শহরগুলির মধ্যে মহারাষ্ট্রের ভিটা প্রথম স্থান অর্জন করেছে। ওড়িশার আসকা এবং গোয়ার পানাজি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ। কেন্দ্র জানাচ্ছে, 'দৃশ্যমান পরিচ্ছন্নতা' সূচকে এই শহরগুলির স্কোর আগের বছরের ৪৮ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ সংস্করণে ৭০ শতাংশে পৌঁছেছে। 'বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ' ব্যবস্থায় এই শহরগুলির স্কোর 'স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫'-এ ছিল ৫২ শতাংশ, যা বর্তমানে সামগ্রিক ভাবে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ (১৬ থেকে ৩০ শতাংশ), স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি ব্যবস্থার প্রাপ্যতা (১১ থেকে ৩৮ শতাংশ), ব্যবহৃত জল ব্যবস্থাপনা (৩২ থেকে ৫৩ শতাংশ) এবং পরিচ্ছন্নতা বিষয়ক প্রচার ও সচেতনতা (৪৮ থেকে ৬৬ শতাংশ)-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেও শহরগুলো উল্লেখযোগ্য উন্নতি করেছে। এটি প্রমাণ করে যে, ভালো পারফরম্যান্স করা শহরগুলির নিবিড় পরামর্শ ও দিকনির্দেশনার ফলে স্যানিটেশন ব্যবস্থা শক্তিশালী হয়েছে এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source