• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /বায়ুসেনার বহর থেকে ৪ রাফাল নিখোঁজ! চাঞ্চল্যকর রিপোর্টে এখন ৩৬ থেকে ৩২! ইসলামাবাদের আবার বন্য উল্লাস শুরু

বায়ুসেনার বহর থেকে ৪ রাফাল নিখোঁজ! চাঞ্চল্যকর রিপোর্টে এখন ৩৬ থেকে ৩২! ইসলামাবাদের আবার বন্য উল্লাস শুরু

ভারতীয় বায়ুসেনার বহরে এখন ৩২টি সক্রিয় রাফাল যুদ্ধবিমান রয়েছে! ব্রিটিশ ম্যাগাজিনে প্রকাশিত চাঞ্চল্যকর প্রতিবেদন! এরপরেই শুরু বিতর্কের ঝড়

Written BySubhapam Saha
Published: Nov 20, 2026, 18:38 IST|Updated: Nov 20, 2026, 18:47 IST
joinshare
বায়ুসেনার বহর থেকে ৪ রাফাল নিখোঁজ! চাঞ্চল্যকর রিপোর্টে এখন ৩৬ থেকে ৩২! ইসলামাবাদের আবার বন্য উল্লাস শুরু

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ অ্যারোস্পেস পাবলিশার ফ্লাইটগ্লোবাল। তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে সম্প্রতি ঝড় উঠে গিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে মাত্র ৩২টি রাফাল যুদ্ধবিমান কার্যকর অবস্থায় রয়েছে! যা ফ্রান্স থেকে কেনা ৩৬ বিমানের তুলনায় চারটি কম! তবে এই তথ্য খণ্ডন করেছে ভারতের প্রাক্তন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। তবুও ভারতের রাফাল সংখ্যা নিয়ে অ্যারোস্পেসের রিপোর্ট বিস্তর সমালোচনার জন্ম দিয়েছে। সোশ্য়াল মিডিয়াতেও বিভিন্ন প্রশ্ন করছেন অনেকে।  ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও এই ৩২ রাফালের দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে যে সংখ্যা সঠিক নয়।

পাকিস্তানে শুরু বন্য উল্লাস!

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ব্যবহৃত সামরিক বিমানের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ফ্লাইটগ্লোবাল। আর সেখানেই বায়ুসেনার বহরে থাকা রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই বিতর্কের সূত্রপাত। রাফালের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২ হওয়ার কারণ ব্যাখ্যা করেনি ফ্লাইটগ্লোবাল। তবে এই রিপোর্ট প্রকাশ হতেই পাকিস্তানের উল্লাস শুরু হয়েছে। ফ্লাইটগ্লোবালের পরিসংখ্যান তাদের যেন বাড়তি অক্সিজেন দিয়েছে। পাকিস্তান তাদের সেই পুরনো দাবিকেই জোরালো করার চেষ্টা করেছে। যেখানে তারা দাবি করেছে যে, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চারদিনের সামরিক সংঘাতের সময় তারা ভারতের রাফাল ভূপাতিত করেছিল। এই প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে দাবি করে যে, 'এই পরিসংখ্যান ইসলামাবাদের সেই দাবিকেই বিশ্বাসযোগ্য করে তোলে, যেখানে বলা হয়েছিল যে সংঘাতের সময় তারা বেশ কয়েকটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।'

আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকেই সেনার নয়া ড্রেস কোড, জেনারেলের সাজেও বিরাট বদল! বেরেট-টুপি-ব্যাজে কী চমক?

নর্মদেশ্বর তিওয়ারি কী লিখলেন

নর্মদেশ্বর তিওয়ারি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ফ্লাইটগ্লোবালের উচিত তাদের তথ্যের উৎসগুলি আবার যাচাই করে দেখা। এই একই উৎসগুলি থেকে নির্দিষ্ট কিছু টেইল নম্বর (উড়োজাহাজের শনাক্তকারী নম্বর) দেওয়া হয়েছিল, যে বিমানগুলি পরবর্তীতে আন্তর্জাতিক মহড়া-সহ বিভিন্ন সামরিক অনুশীলনে অংশ নিয়েছে। একই উৎসগুলি দাবি করেছিল যে, স্কোয়াড্রন লিডার শিবাঙ্গি সিংকে যুদ্ধবন্দি করা হয়েছে। আর তার পরিণতি কী হয়েছিল, তা তো আমরা সবাই জানি'। সোশ্যাল মিডিয়ার কিছু ইউজার ফ্লাইটগ্লোবালের সাম্প্রতিক পরিসংখ্যান এবং তাদের আগের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরিতে প্রকাশিত তথ্যের মধ্যের অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা উল্লেখ করেছেন যে, অপারেশন সিদুঁরের পরবর্তী সময়ে ২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত ডিরেক্টরিতে ৩৫টি রাফাল যুদ্ধবিমানকে কার্যকর হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, অথচ সর্বশেষ সংস্করণে এই সংখ্যা ৩২-এ নেমে এসেছে!

ভারত-ফ্রান্সের রাফাল চুক্তি

২০১৬ সালে ভারত-ফ্রান্সের ঐতিহাসিক চুক্তি হয়েছিল। প্রায় ৮৮০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তি হয়েছিল। বর্তমানে নতুন করে আরও ১১৪টি রাফাল কেনার প্রক্রিয়া ও চুক্তির আলোচনা চলছে। বিমানের বড় অংশ (প্রায় ৯০ থেকে ৯৪টি) 'মেক ইন ইন্ডিয়া' বা বাই-অ্যান্ড-মেক ব্যবস্থার আওতায় দেশেই তৈরি বা সংযোজনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও  ভারতীয় নৌসেনার জন্য রাফাল-এম যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টিও এই সামগ্রিক বহর সম্প্রসারণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ২৫০০০ ভোল্ট পাওয়ার সাপ্লাই! ১১২৫ কিমি জুড়ে ২২০০০ বৈদ্যুতিক খুঁটি! ঝড়ের বেগে কাজ রেলের, দেশের মেগাপ্রজেক্টের 'মহা আপডেট'
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Army