• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! ১, ৩, ৫ বা ৭ দিয়ে... ডিসেম্বর থেকেই PNR নম্বরে বিরাট বদল

ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! ১, ৩, ৫ বা ৭ দিয়ে... ডিসেম্বর থেকেই PNR নম্বরে বিরাট বদল

PNR rule change: এতদিন পর্যন্ত রেলের চারটি প্রধান ডেটাবেস সেন্টার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের উপর ভিত্তি করে পিএনআর নাম্বার শুরু হত জোড় সংখ্যা দিয়ে। যেমন দিল্লি থেকে হলে ২ দিয়ে, কলকাতা থেকে হলে ৬ দিয়ে, মুম্বই থেকে ৮ দিয়ে আর চেন্নাই থেকে হলে ৪ দিয়ে শুরু হত।

Written BySudeshna Paul Saha
Published: Oct 06, 2026, 03:21 PM IST|Updated: Oct 06, 2026, 04:04 PM IST
joinshare
ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! ১, ৩, ৫ বা ৭ দিয়ে... ডিসেম্বর থেকেই PNR নম্বরে বিরাট বদল

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনের টিকিটে বড় পরিবর্তন! দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা ট্রেন টিকিটে ১০ অঙ্কের ‘প্যাসেঞ্জার নেম রেকর্ড’ বা PNR নাম্বার সিস্টেমে বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় রেল। ডিসেম্বর মাস থেকেই টিকিটে চালু হচ্ছে নতুন ‘মাইগ্রেটেড পিএনআর’। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সারা দেশে এই ব্যবস্থা চালু হয়ে যাবে।

এতদিন পর্যন্ত রেলের চারটি প্রধান ডেটাবেস সেন্টার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের উপর ভিত্তি করে পিএনআর নাম্বার সিরিজ শুরু হত জোড় সংখ্যা দিয়ে। যেমন দিল্লি থেকে বুক করা ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার ২ দিয়ে, কলকাতা থেকে হলে ৬  দিয়ে, মুম্বই থেকে ৮ দিয়ে আর চেন্নাই থেকে হলে ৪ দিয়ে শুরু হত। এবার সেই নিয়মই বদলে যাবে। নতুন নিয়মে PNR নাম্বার মোট ১০ সংখ্যারই থাকবে। কিন্তু শুরু হবে বিজোড় সংখ্যা দিয়ে। মানে  ১, ৩, ৫ বা ৭ দিয়ে।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা CRIS পুরনো প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা PRS-কে নেক্সট জেনারেশন সিস্টেমে বদলেছে। যার ফলে কাউন্টার এবং অনলাইন টিকিট বুকিংয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নামের ভুল সংশোধন, আসন, লোয়ার বার্থ এবং ভাড়া সংক্রান্ত সমস্ত তথ্য এখন মাত্র এক ক্লিকেই পাওয়া যায়। কিন্তু নয়া সফটওয়্যারে পুরনো PNR-এর কারণে সমস্যা হচ্ছিল। তাই পিএনআর সিরিজ পরিবর্তনের সিদ্ধান্ত ভারতীয় রেলের।

ইতিমধ্যেই উত্তর প্রদেশের লখনউ থেকে একটি ট্রেনের পিএনআর সিরিজ পরিবর্তন করা হয়েছে। ট্রেনটির পিএনআর এখন ৫০০ সিরিজ থেকে শুরু হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে দেশের প্রায় ১,২৩০ ট্রেনে নয়া পিএনআর সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এবার ধাপে ধাপে বাড়বে ট্রেনের সংখ্যা। লক্ষ্য ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সব ট্রেনে নতুন পিএনআর সিস্টেম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways