SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাজারে আসছে Flex-Fuel যানবাহন, একশো শতাংশ ইথানলে চলবে এই গাড়ি

E100 Fuel: ব্রাজিলে বহদিন আগেই চালু হয়েছে এই ধরনের যানবাহন। তবে পেট্রোলে চালানোরও সুযোগ থাকে সেখানে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 26, 2026, 05:48 PM IST | Updated: Oct 26, 2026, 05:52 PM IST
Image Credit: E100 জ্বালানি
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে সড়ক পরিবহন আইনে বদল আনছে কেন্দ্র। এনিয়ে একটি নোটিস সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস-কে পাঠিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। এখন এটা নয়। বরং খবর হল কেন্দ্র সরকার গাড়ির জ্বালানী হিসেবে E100 জ্বালানীর চালু করা হচ্ছে। তার জন্যই এই আইন বদল। ইতিমধ্যেই E85 জ্বালানী চালু রয়েছে। তারপর এবার একশো শতাংশ ইথানল দিয়ে গাড়ি চালনার ভাবনা কেন্দ্রের।

ওই নোটিফিকেশন জারি করা হয়েছে ২৩ অক্টোবর। গেজেট হিসেবে প্রকাশিত হয়েছে ২৬ অক্টোবর। এখন ওই জ্বালানি নিয়ে আমজনতা কী বলে সেটাই দেখার চেষ্টা করছে সরকার। এনিয়ে সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করবে সরকার।

উল্লেখ্য, বাজারে রয়েছে ফ্লক্স-ফুয়েল ভেহিকেলস। এই ধরনের যানবাহন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা পেট্রোল ও ইথানলের মিশ্রন জ্বালানিতে চলতে পারে। পাশাপাশি শুদ্ধ পেট্রোল থেকে E100 জ্বালানিতেও চলতে পারে। ওই ধরনের যানবাহনে এমন সেনসর থাকে যা জ্বালানি অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করতে পারে।

ব্রাজিল ২০০৩ সাল থেকে চালু করেছে 'ফ্লেক্স-ফুয়েল'। যেখানে আখ থেকে তৈরি ইথানল যানবাহনের একটি বড় অংশকে চালায়। তবে ব্যবহারকারীদের সাধারণত কম ইথানল যুক্ত পেট্রোল কেনার বিকল্প সুযোগ থাকে।

আরও পড়ুন-আমাকে বিয়ে না করলে কিন্তু...! মধ্যরাতে প্রেমিককে চরম হুঁশিয়ারি, তারপরই ভয়াবহ কাণ্ড টেকি অর্চনার

উল্লেখ্য, E100 হল ১০০% খাঁটি ইথানলভিত্তিক একটি জ্বালানি। এখানে কোনও পেট্রোল মেশানো থাকে না। সাধারণত আখ, ভুট্টা বা শস্যের মতো জৈব উপাদান থেকে ফারমান্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়।

ওই নোটিফিকেশনে জানানো হয়েছে, বেশি মাত্রার ইথানল মিশ্রণের জন্য ডিজাইন করা যানবাহন E85 এবং E100 জ্বালানি ব্যবহার করতে পারবে। দেশব্যাপী প্রচলিত E20 মিশ্রণে  চলা যানবাহন ও সাধারণ পেট্রোল চালিত যানবাহনগুলো অনুমতি ছাড়া উচ্চ-মাত্রার মিশ্রণে চলতে পারবে না।

উল্লেখ্য, E100 জ্বালানির জন্য যানবাহনে বেশকিছু পরিবার্তনের প্রয়োজন। যেমন সিল, ফুয়েল লাইন, ইনজেক্টর — উন্নত করতে হবে। ইথানলের ভিন্ন ধরনের দহন বৈশিষ্ট্যের জন্য ইঞ্জিনকে বদল করতে হবে। এই জ্বালানিটি পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় এক-তৃতীয়াংশ কম শক্তি দিতে পারে। ফলে জ্বালানি ট্যাঙ্কের আকারও বাড়াতে হয় এবং ঘন ঘন জ্বালানি ভরার প্রয়োজন হয়ে পড়ে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES