SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'আমাদের প্রতিবেশীই কাশ্মীরিদের বাঁচিয়ে রেখেছে', ফারুক আবদুল্লার মন্তব্যে তোলপাড় রাজনীতি

JK: কাশ্মীরিদের বাঁচিয়ে রেখেছে পাকিস্তান? বারামুলায় আজ এমন মারাত্মক মন্তব্য করে বসলেন ফারুক আবদুল্লা

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 24, 2026, 11:55 PM IST | Updated: Oct 24, 2026, 11:59 PM IST
Image Credit: ফারুক আবদুল্লা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের মানুষের প্রাণ বাঁচাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। এমন এক মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

শনিবার বারামুলায় দলীয় এক সমাবেশ ফারুক আবদুল্লা বলেন, আমাদের প্রতিবেশী দেশ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে কাশ্মীরিদের কথা বলছেন। তাদের সেই কাজের জন্য বেঁচে রয়েছে কাশ্মীরিরা। কারণ কাশ্মীরকে নিয়ে ভারতের উদ্দেশ্য ঠিক নয়।

ফারুক আবদুল্লা এদিন দাবি করেন, আন্তর্জাতিক চাপের জন্য ভারত কাশ্মীর নিয়ে চুপ করে রয়েছে। আমরা দিল্লির কাছ থেকে কী আশা করতে পারি? আপনারা কি ভাবছেন দিল্লি আমাদের জন্য ন্যায় পাইয়ে দেবে? লড়াই করার ক্ষমা রাখুন নইলে মুছে যেতে হবে। আপনাদের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে।

ফারুক আবদুল্লার ওই মন্তব্যের বিরুদ্ধে মুখে খুলেছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য যামিনী শর্মা। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে ফারুক আবদুল্লার এই মন্তব্য ভারতীয় সংবিধান এবং জম্মু ও কাশ্মীরের দেশপ্রেমিক মানুষকে গভীরভাবে অপমান করে। সবাই জানে যে সীমান্তপার সন্ত্রাসবাদের কারণে উপত্যকায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ন্যাশনাল কনফারেন্স এখন পাকিস্তানের মুখপত্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন-সরকারি স্কুল মারাত্মক ঘটনা, ক্লাস টুয়েলভের ছাত্রীর দগ্ধ দেহ মিলল গার্ড রুমের পেছনে

অন্যদিকে, বিজেপি বিধায়ক যুধবীর শেঠি আবদুল্লাহকে নিশানা করেছেন। তিনি ফারক আবদুল্লার ওই মন্তব্যকে ‘ভারত-বিরোধী’ ও ‘পাকিস্তান-পন্থী’ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, ফারুকের ওই মন্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল।

শেঠি আরও বলেন, যাঁরা দেশের বিরুদ্ধে কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত। বিশ্ব জানে যে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও রক্তপাত ছড়ানোর পেছনে পাকিস্তানের হাত রয়েছে। তাই পাকিস্তানের পক্ষে এ ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। ফারুক আবদুল্লাহর এর জন্য ক্ষমা চাওয়া উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES