উপকূলের দিকে এগোচ্ছে ভয়ংকর 'মুরাসু', কোথায় হবে ১২০ কিমি বেগে ল্যান্ডফল? জেলায় জেলায় লাল সতর্কতা
Cyclone Murasu: ওড়িশার উপকুলবর্তী এলাকা ও পাহাড়ি এলাকা থেকে মানুষজনকে সরে যেতে বলা হয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতি গভীর নিম্নচাপ থেকে তৈরি হয়ে গেল সাইক্লোন মুরাসু অর্থাত্ রণডঙ্কা। আশঙ্কায় কাঁপছে দক্ষিণ ওড়িশা। একই পরিস্থিতি অন্ধ্রপ্রদেশের ৫ জেলায়। জরি হয়েছে লাল সতর্কতা। ৩ নভেম্বই হল সেই দিন যেদিন মুরাসু অর্থাত্ 'রণডঙ্কা' আছড়ে পড়বে দুই রাজ্যের মধ্যবর্তী স্থানে। ঝড়ের গতি হতে পারে সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘূর্ণিঝড়টি এগিয়ে যেতে শুরু করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অন্ধ্র উপকুলের দিকে। এটি বর্তমানে রয়েছে চেন্নাই থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে। বিশাখাপত্তনম থেকে ৬৬০ কিমি দক্ষিণপূর্বে।
সোমবার সকালের দিকে ঘূর্ণিঝড়টি অতিশক্তিশালী ঝড়ে রূপান্তরিত হবে। অনুমান করা হচ্ছে মঙ্গলবার ভোর চারটে নাগাদ এটি আছড়ে পড়তে পারে নেল্লোরের কাছে। তবে ল্যান্ডফলের জায়গা বদল হতে পারে। যে জায়গায় ল্যান্ডফল হওয়ার কথা সেখানে ঝড়ের গতি হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সাইক্লোন অর্ণবের সময়ে ল্যান্ডফলের গতি হয়েছিল ১৫০ কিমি প্রতি ঘণ্টা।
আরও পড়ুন-অর্ণব বিদায় নিতেই রণমূর্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মুরাসু', কোথায়-কবে ল্যান্ডফল
সাইক্লোন অর্ণবের আঘাত কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অন্ধ্রের একটি বড় অংশ। তার মধ্যে ফের ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। অর্ণবের ধাক্কায় নষ্ট হয়ে গিয়েছে ৩.৫ লাখ হেক্টর ফসল। পাশাপাশি প্রবল ক্ষতি হয়েছে ২৪২৫ কিলোমিটার রাস্তা। ভেঙেপড়ে ১৫,০০০ বিদ্যুতের খুঁটি। অন্ধ্র সরকারের হিসেব মত অর্ণবের জেরে মোট ক্ষচির পরিমাণ ৪৬০০ কোটি টাকা।
সাইক্লোন মুরাসু-র মোকাবিলায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা সরকার। ওড়িশার বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুরেশ পুজারি সংবাদমাধ্যমে বলেন, দক্ষিণ ওড়িশায় হাই অ্যালার্টি জারি করা হয়েছে। উপকুলবর্তী এলাকা ও পাহাড়ি এলাকা থেকে মানুষজনকে সরে যেতে বলা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)