SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শুক্রবার দুপুরেই আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আখভান, জেনে নিন বাতাসের সর্বোচ্চ গতি

Cyclone Akvan: কেন্দ্রীভূত হওয়ার বদলে আখবান ক্রমশঃ বিকেন্দ্রীভূত হতে শুরু করেছে গতকাল থেকেই

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 19, 2026, 07:35 IST | Updated: Nov 19, 2026, 07:39 IST
Image Credit: ঘূর্ণিঝড় আখভান
Join

অয়ন ঘোষাল: শক্তি সঞ্চয় প্রক্রিয়ায় হাল ছেড়ে দিল ঘূর্ণিঝড় আখভান। অতি প্রবল তো নয়ই এমনকি প্রবল হিসেবেও চিহ্নিত হওয়ার ক্ষেত্রে প্রশ্ন উঠল এর ছত্রভঙ্গ এবং ছন্নছাড়া আচরণে। পরশুদিন পর্যন্ত এটির সম্ভাব্য সর্বোচ্চ ল্যান্ডফলের গতি এবং গাস্টিং স্পিড নিয়ে দেওয়া পূর্বাভাস থেকে গতকাল দুপুরে পিছু হঠল মৌসম ভবন।

মৌসম ভবনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগামিকাল আনুমানিক বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা নাগাদ ঘণ্টায় ৯০ থেকে সর্বাধিক ১০০ কিলোমিটার গতিবেগে এটির ল্যান্ড ফল হতে পারে। সেইসময় হাওয়ার গতি থাকতে পারে ১০৫ থেকে ১১০ কিলোমিটার।

মাঝপথেই তীব্রতা হারাল আখভান

ভেরি সিভিয়ার থেকে শক্তিক্ষয় করে আপাতত আখভান পরিণত হয়েছে সিভিয়ার সাইক্লোনে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে  ঘূর্ণিঝড় এর সেন্টার গভীর সঞ্চালনশীল মেঘমালার নিচে থাকে। কিন্তু বর্তমান ঘূর্ণিঝড়ে তা বাইরে বেরিয়ে গেছে। অর্থাৎ কেন্দ্রীভূত হওয়ার বদলে আখবান ক্রমশঃ বিকেন্দ্রীভূত হতে শুরু করেছে গতকাল থেকেই।

আরও পড়ুন-আকভানের ভয়াল রক্তচক্ষু! মহাতাণ্ডবের আশঙ্কায় ৩ দিন বন্ধ পুরীর এই মন্দির...

কেন হল বিকেন্দ্রীকরণ?

মূলত অতিরিক্ত বায়ু শিয়ারের ফল। বায়ু শিয়ার অর্থাৎ ভারতের উত্তর পশ্চিম অঞ্চল থেকে প্রবল বেগে আসা শীতল বাতাস আখবানের মধ্যে সঞ্চিত জলীয় বাষ্পের পরিমাণ কমিয়ে দিয়েছে। ফলে ছত্রভঙ্গ হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের লো লেভেল সেন্টার। অনেকটা অংশ মূল ঘূর্ণিঝড় থেকে বাইরে বেরিয়ে এসেছে। এখনও আখভানের কাছে শক্তি সঞ্চয়ের সুযোগ আছে। কারণ আগামিকাল দুপুরের মধ্যে তার ল্যান্ড ফল। কিন্তু সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা উপকূলের তাপমাত্রার তুলনায় কমপক্ষে ২ থেকে আড়াই ডিগ্রি বেশি না থাকলে শক্তি সঞ্চয়ের অনুকূল পরিবেশ পাওয়া মুশকিল যেকোনো ঘূর্ণিঝড়ের। তাই আরও নখ দাঁত ভোঁতা হওয়ার সম্ভাবনা ক্রমশঃ জোরাল হচ্ছে। কারণ এই মুহূর্তে উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের তাপমাত্রা লাগোয়া ভূমিভাগের তাপমাত্রার তুলনায় মাত্র ১ থেকে দেড় ডিগ্রি বেশি।

আগামিকাল শুক্রবার মধ্যাহ্নের আগে এই ঘূর্ণিঝড় অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার পুরীর মধ্যে দিয়ে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কোনো একটি অঞ্চল দিয়ে ভূমিভাগে প্রবেশ করবে অর্থাৎ ল্যান্ড ফল করবে।

আখভানের কথা মাথায় রেখে তিনটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে চারলাপল্লী-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস, সেকেন্দ্রবাদ-হাওড়া ফালুকনামা এক্সপ্রেস ও বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES