• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ক্যাটিগরি ৩ হ্যারিকেনের পর্যায়ে চলে যেতে পারে ঘূর্ণিঝড় আখবান, কোথায়-কবে ল্যান্ডফল?

ক্যাটিগরি ৩ হ্যারিকেনের পর্যায়ে চলে যেতে পারে ঘূর্ণিঝড় আখবান, কোথায়-কবে ল্যান্ডফল?

Cyclone Akvan: পারস্যে একটি উপন্যাসের একটি দৈত্য আখবান। যে দৈত্য ইচ্ছানুযায়ী ঝড়ে পরিণত হয়ে সর্বশক্তিমান ঈশ্বরকে বিপদে ফেলার চক্রান্ত করেছিল

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 14, 2026, 04:58 PM IST|Updated: Nov 14, 2026, 05:01 PM IST
joinshare
ক্যাটিগরি ৩ হ্যারিকেনের পর্যায়ে চলে যেতে পারে ঘূর্ণিঝড় আখবান, কোথায়-কবে ল্যান্ডফল?
Image Credit: সাইক্লোন আখবান

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: অর্ণবের পর এবার আখবান। টার্গেটে সেই অন্ধ্র। সোমবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে আখবান। সমুদ্রপৃষ্ঠে দীর্ঘ অবস্থানের কারণে শেষ পর্যন্ত এটি শক্তি বাড়িয়ে এবছরের তৃতীয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদদের অভিমত, অর্ণবের মতো শক্তিশালী না হলেও মুরাসুর শক্তিকে কিছুটা ছাপিয়ে যেতে পারে আখবান। অর্ণব ছিল সিভিয়ার সাইক্লোন। সেটি ছিল ক্যাটিগোরি ৪ হ্য়ারিকেন সমগোত্রীয়। আখবান সিভিয়ার সাইক্লোন অর্থাত্ ক্যাটিগোরি ৩ হ্যারিকেন পর্যায়ভুক্ত হতে পারে।

কবে ল্যান্ডফল?

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল-বুধবারের মধ্যবর্তী মধ্যরাতের যে কোনও সময় এটি অন্ধ্রের বিশাখাপত্তনম অথবা কাঁকিনাড়ায় ল্যান্ডফল করতে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কা একেবারে শেষ মূহুর্তে সামান্য বাঁক নিয়ে  অন্ধ্র-ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানেও ল্যান্ডফল করতে পারে।

আখবান নামটি দিয়েছে ইরান। পারস্যে একটি উপন্যাসের একটি দৈত্য আখবান। যে দৈত্য ইচ্ছানুযায়ী ঝড়ে পরিণত হয়ে সর্বশক্তিমান ঈশ্বরকে বিপদে ফেলার চক্রান্ত করেছিল।

আরও পড়ুন-স্কুলে ভর্তির টোপে বাড়িতে পরিচারিকার কাজ! কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ

এদিকে, বাংলায় হালকা শীত শীত ভাব শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার সকাল থেকে মেঘলা আকাশের দেখা মিলবে উপকূলের সব জেলায়। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৯-২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

ওইসব জেলাগুলিতে এই ৩০ৃ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে পার্বত্য জেলায় রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পার হবে। এর জেরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে খুব হালকা তুষারপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব কার্যত নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone