ভয়ংকর ‘ইচ্ছেধারী দৈত্যের’ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘আখবান’! ১৪৫ কিমি বেগে কবে ও কোথায় আছড়ে পড়বে এই প্রলয়?
Cyclone Akhwan: দৈত্যের মতোই ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় 'আখবান'। আগামী ২০ নভেম্বর সর্বোচ্চ ১৪৫ কিমি ঝোড়ো হাওয়ার বেগের সঙ্গে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির মাঝে আছড়ে পড়তে পারে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। জানুন মৌসম ভবনের সর্বশেষ আপডেট।
অয়ন ঘোষাল: নামের সঙ্গে সমার্থক হতে চলেছে ঘূর্ণিঝড় 'আখবান'। একেবার দৈত্যের মতোই সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'আখবান'। প্রাচীন পারস্য উপন্যাসের 'দৈত্য' আখবান। যে দৈত্য কিনা ইচ্ছানুযায়ী ঝড়ে পরিণত হয়ে সর্বশক্তিমান ঈশ্বরকে বিপদে ফেলার চক্রান্ত করেছিল। বাস্তবে ঘূর্ণিঝড় আখবানও ক্রমশ তার শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ৪ হ্যারিকেন হতে চলেছে। অর্ণবের মতোই অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আখবান।
কোথায় ল্যান্ডফল?
মৌসভ ভবনের সর্বশেষে আপডেট বলছে, ঘূর্ণিঝড় 'আখবান'-এর ল্যান্ডফলের সম্ভাব্য স্থান অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং তুন্নি উপকূল। ঘূর্ণিঝড় 'আখবান'-এর ল্যান্ডফলের গতি হবে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'আখবান'। ল্যান্ডফলের সময় গাস্টিং স্পিড বা হাওয়ার গতি ছুঁতে পারে সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে আখবান। ক্যাটাগরি ৪ হ্যারিকেন হতে চলেছে ঘূর্ণিঝড় আখবার।
২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম
দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই অঞ্চলে অবস্থান করছে। বর্তমানে এটি শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে, আন্দামান ও নিকোবরের শ্রী বিজয়া পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিমে এবং চেন্নাই থেকে ৭০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি আজ দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় পূর্ণাঙ্গ ‘ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে। এরপর এটি আরও শক্তি সঞ্চয় করে ১৭ নভেম্বর সন্ধ্যায় ‘তীব্র ঘূর্ণিঝড়ে’র রূপ নেবে। এরপর এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে এটি ‘ভয়ংকর শক্তিশালী ঘূর্ণিঝড়’ হিসেবে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর এবং টুনির মাঝের কোনও এক অংশে স্থলভাগে প্রবেশ করবে।
১৪৫ কিমি বেগে ঝড়!
সেই সময়ই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের এবং মৎস্যজীবীদের সমুদ্র থেকে দূরে থাকার এবং সুরক্ষিত স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনও প্রস্তুতি শুরু করে দিয়েছে।
আরও পড়ুন, ধেয়ে আসছে 'দৈত্য' আখবান! তুমুল বাজের কড়কড়ানিতে ফাটবে কান! কবে থেকে শুরু বৃষ্টি দুর্যোগ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)