SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনে গেরুয়া ঝড়, কোনওক্রমে গড় রক্ষা অখিলেশের

UP MLC Election: মউয়ের একটি বুথে মোট নথিভূক্ত ভোটারের থেকে ৫২টি বেশি ভোট পড়ে। প্রার্থী অভিযোগ করতেই সরানো হল অতিরিক্ত কমিশনারকে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 29, 2026, 11:43 AM IST | Updated: Oct 29, 2026, 11:48 AM IST
Image Credit: উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচন
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রে বিজেপির সরকারের সামনে এখন দুটো মহাযুদ্ধ। একটি হল ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং অন্যটি ২০২৯ সালের লোকসভা ভোট। সেই দুই যুদ্ধের মধ্যে উত্তর প্রদেশ বিধানসভা ভোটের আগে বড় জয় পেল বিজেপি।

উত্তর প্রদেশ বিধান পরিষদ নির্বাচনের(UP MLC Election) মোট ১১ আসনের মধ্যে ৬টি তুলে নিল গেরুয়া শিবির। অন্যদিকে, সমাজবাদী পার্টি পেয়েছে ৩ আসন। সান্তনা হল নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে জয়ী হয়েছেন সপা প্রার্থী। সপা-র আশা তারা লখনঔতেও জয় পাবে।

বিজেপি জয়ী

আগ্রা গ্র্যাজুয়েটস আসন: বিজেপি প্রার্থী মানবেন্দ্র প্রতাপ সিং জয়ী হয়েছেন

বরেলি মোরাদাবাদ টিচার্স কেন্দ্র: বিজেপি প্রার্থী হরি সিং ধিলন বিজয়ী হয়েছেন । হারিয়েছেন এসপি প্রার্থী দানীশ আখতারকে।

লখনউ টিচার্স কেন্দ্র: বিজেপি প্রার্থী উমেশ দ্বিবেদী বিজয়ী। হারিয়েছেন এসপি প্রার্থী সুশীল কুমারকে।

মেরঠ গ্র্যাজুয়েটস কেন্দ্র: বিজেপি প্রার্থী দীনেশ কুমার গোয়েল বিজয়ী।

মেরঠ টিচার্স কেন্দ্র: বিজেপি প্রার্থী শ্রী চাঁদ শর্মা বিজয়ী।

গোরখপুর ফৈজাবাদ টিচার্স কেন্দ্র: বিজেপি প্রার্থী ধ্রুব ত্রিপাঠী বিজয়ী। হারিয়েছেন নির্দল প্রার্থী রাজীব যাদবকে।

আরও পড়ুন-ফের সুপ্রিম কোর্টে CBI! বদলের বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় বড় আপডেট

সমাজবাদী পার্টি জয়ী

এলাহাবাদ ঝাঁসি গ্র্যাজুয়েটস কেন্দ্র

বারাণসী টিচার্স কেন্দ্র

আগ্রা-আলীগড় টিচার্স কেন্দ্র

এদিকে গণনার সময়ে প্রবল গোলমাল সৃষ্টি হয় বেশকিছু কেন্দ্রে। মউয়ের একটি বুথে মোট নথিভূক্ত ভোটারের থেকে ৫২টি বেশি ভোট পড়ে। এই খবর চাউর হতেই তোলপাড় শুরু করেন প্রার্থী। প্রার্থীর দায়ের করা অভিযোগের পর অযোধ্যার অতিরিক্ত কমিশনার অজয় সাইনিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে প্রশাসনের দাবি, নিয়ম মেনেই ভোট গণনা হয়েছে।

শুক্রবার ভোট নেওয়া হয় উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১টি আসনে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে এমএলসি নির্বাচনকে গোরুয়া শিবির ও সপার মধ্য়ে ইজ্জতের লড়াই হিসেবে দেখা হচ্ছে।

এতদিন ওই ১১ আসনের মধ্যে ৬ আসন ছিল বিজেপির দখলে। সপার দখলে ছিল ৩ আসন। বাকী ২টি আস ছিল নির্দলের দখলে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES