SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

VIRAL VIDEO: খালি পায়ে শাড়ি পরেই দৌড়! ১৬০০ মিটার ৮:৫৭ মিনিটে, অভাব ও মৃত্যুশোকের আগুনে জ্বলন্ত কবিতা, দুই সন্তানের মায়ের চোখ চাকরিতে

অভাবের প্রবল তাড়না! হারিয়েছেন স্বামীকে। দুই সন্তান এবং বয়স্ক শ্বশুর-শাশুড়ির দায়িত্ব তাঁর কাঁধে! খালি পায়ে শাড়ি পরেই ছুটলেন কবিতা! ১৬০০ মিটার ৮:৫৭ মিনিটে

Written By Subhapam Saha
Published: Oct 26, 2026, 02:50 PM IST | Updated: Oct 26, 2026, 03:00 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষ চাইলে কী না পারে! আর যদি অভাব ও মৃত্যুশোকের আগুন যদি তাঁকে জ্বালায়, তাহলে সে হয়ে ওঠে অপ্রতিরোধ্য়! তেমনই ঝাড়খণ্ডের রামগড় জেলার বাসিন্দা কবিতা। দুই সন্তানের মা, শাড়ি পরে খালি পায়ে দৌড়ে সোশ্যাল মিডিয়ায় হৃদয় জয় করে নিলেন। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের জীবন বদলে ফেলার আশা করেছিলেন কবিতা। তিনি ১৬০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ৮ মিনিট ৫৭ সেকেন্ডে! যা নির্ধারিত ১০ মিনিটের অনেক আগেই ছিল। তবে হাই জাম্পে তিনবার সুযোগ পেয়েও তা পার হতে ব্যর্থ হওয়ায় তাঁর নির্বাচিত হওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। নিয়োগ পরীক্ষায় কবিতার রোল নম্বর ছিল ২৩৮। সে নির্ধারিত সময়ের আগেই ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করে এবং দৌড় পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর তাঁকে হাই জাম্পের জন্য তিনটি সুযোগ দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত, সে প্রয়োজনীয় উচ্চতা অতিক্রম করতে পারেনি এবং তাঁকে অকৃতকার্য ঘোষণা করা হয়। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৯৩০ জন নারী প্রার্থী এসেছিলেন।

আরও পড়ুন: ভয়াল জলসংকটে আগামী ৬ মাস মহাবিপর্যয়! শুধু এক ফোঁটা জলের জন্য় ছটফট করবে ১৪ জেলা, সরকারি বিজ্ঞপ্তি জারি

কবিতার লড়াই চোখে জল আনে

চলতি মাসের শুরুর দিকে অঙ্কিতা ভাইরাল হন। সিধু-কানহু জেলার মাঠে অঙ্কিত রানিং অ্যাকাডেমি আয়োজিত এক ট্রায়াল রানের সময় কবিতা প্রথমবারের মতো সবার নজরে এসেছিলেন। আর্থিক অনটন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবের কারণে তাঁর কাছে দৌড়ানর জন্য জুতোও ছিল না। এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি শাড়ি পরেই খালি পায়ে দৌড়ে প্রতিযোগিতায় অংশ নেন। তাঁর দৌড়নোর ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে তিনি রাতারাতি পরিচিতি পেয়ে যান। কবিতার জীবন নানা প্রতিকূলতায় ভরা। কয়েক বছর আগেই তাঁর স্বামী মারা যান। এরপর দুই সন্তান এবং বয়স্ক শ্বশুর-শাশুড়ির দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। চাকরি পাওয়ার আশায় আর্থিক ভাবে স্বাবলম্বী হতে এবং পরিবারের ভরণপোষণের জন্য তিনি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর জীবনের গল্পটি ছড়িয়ে পড়ার পর, অনেকেই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে তিনি তাঁর প্রশিক্ষণ চালিয়ে যেতে পারেন এবং পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। ১৬০০ মিটার দৌড়ে সফল হওয়ায় তাঁর স্বপ্ন পূরণের আশা জেগেছিল, কিন্তু হাই জাম্পে ব্যর্থ হওয়ায় তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। কবিতার এই ঘটনা কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দৃঢ় সংকল্পের কথা মনে করিয়ে দেয়। একই সঙ্গে এটি আর্থিকভাবে দুর্বল পটভূমি থেকে আসা প্রার্থীদের চ্যালেঞ্জগুলিকেও সামনে নিয়ে আসে যাঁরা প্রায়শই নিজেদের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ-সুবিধাটুকু পাওয়ার ক্ষেত্রেও হিমশিম খান।

আরও পড়ুন: WATCH: 'অফ কোর্স ও ভীষণ গুড-লুকিং ছিল', কীভাবে রাজীবের প্রেমে পড়েছিলেন সোনিয়া? স্মৃতিচারণায় রাহুল জননী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES