সাইক্লোনের ল্যান্ডফল | Cyclone Arnab Landfall
এগিয়ে এল সাইক্লোন অর্ণবের ল্যান্ডফলের সময়। আজ মধ্যরাতের পরেই ল্যান্ডফল। রাত ২ টো থেকে ভোর ৪ টের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং কাঁকিনাড়ার মাঝে ল্যান্ডফল সাইক্লোন অর্ণবের।
West Bengal, India Breaking News Live Updates: সময়ের আগেই ধেয়ে আসছে সাইক্লোন, কখন-কোথায় ল্যান্ডফল 'অর্ণব'-এর? ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল।
১২ ঘণ্টার মধ্যেই জোড়া এনকাউন্টার। গাইঘাটার পর এবার ধুলিয়ান। ৫ মাসে তিন নম্বর এনকাউন্টার। বিজেপি নেতা সুজিত মন্ডল খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল হক। ঘটনার পুননির্মানের সময় বন্দুক ছিনিয়ে পালনোর চেষ্টা। পুলিসের গুলিতে মৃত্যু সামাউল হকের।
গাইঘাটা নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে বড় মোড়! পুলিসের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর ফেরার পথে আচমকাই পুলিসের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত প্রহ্লাদ দাস। পাল্টা গুলি চালায় পুলিসও। এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় অভিযুক্তের।
ভারতের পূর্ব উপকূলে আজ মঙ্গলবার থেকে অর্ণবের প্রভাব শুরু। ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৬ ঘণ্টায় ১৫ কিমি বেগে পশ্চিম দিকে এগিয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর মঙ্গলবার এটি পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। বিশেষত, বিশাখাপত্তনম–কোরাপুট এবং বিশাখাপত্তনম–কিরান্ডুল রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
এগিয়ে এল সাইক্লোন অর্ণবের ল্যান্ডফলের সময়। আজ মধ্যরাতের পরেই ল্যান্ডফল। রাত ২ টো থেকে ভোর ৪ টের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং কাঁকিনাড়ার মাঝে ল্যান্ডফল সাইক্লোন অর্ণবের।
১২ ঘণ্টার মধ্যেই জোড়া এনকাউন্টার। গাইঘাটার পর এবার ধুলিয়ান। ৫ মাসে তিন নম্বর এনকাউন্টার। বিজেপি নেতা সুজিত মন্ডল খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল হক। ঘটনার পুননির্মানের সময় বন্দুক ছিনিয়ে পালনোর চেষ্টা। পুলিসের গুলিতে মৃত্যু সামাউল হকের।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, বেলদা-সহ একাধিক এলাকায়। মঙ্গলবার দুপুরে ঝোড়ো হাওয়ার দাপটে বিভিন্ন জায়গায় একাধিক গাছ ভেঙে পড়ে। কোথাও উড়ে যায় টোটো, আবার কোথাও ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ব্যক্তি ইন্দ্রনীল সেন ও তাঁর সম্পর্কিত মামলার সঙ্গে পূর্বে যুক্ত থাকার কারণে বিচারপতির এই সিদ্ধান্ত। মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর। এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে এই মামলা তালিকাভুক্ত ছিল। এবার নতুন বেঞ্চে এই মামলা তালিকাভুক্ত করবেন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে স্বস্তি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
গৃহবধূ নির্যাতনের সাক্ষী থাকল বাসন্তী। উপার্জনের টাকা স্বামীর হাতে তুলে না দেওয়ায় স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের ৮ নম্বর গরান বোস গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ নাজমা শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজমা ও হাসান শেখ দুজনেই গড়িয়ার একটি দর্জির দোকানে কাজ করেন।
গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে ‘খতম’ অভিযুক্ত প্রহ্লাদ দাস। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিস। সেখান থেকে ফেরবার পথেই আচমকা পুলিসের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পুলিসের পাল্টা গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের। গুলির লড়াইয়ে আহত তদন্তকারী অফিসার।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। বিশেষত, বিশাখাপত্তনম–কোরাপুট এবং বিশাখাপত্তনম–কিরান্ডুল রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।