/LIVE Update: প্রতীক যুদ্ধে আজই শেষ দিন! 'চার্টার্ড কালচার' নিয়ে মমতাকে তীব্র আক্রমণ ঋতব্রতের
Live Now
LIVE Update: প্রতীক যুদ্ধে আজই শেষ দিন! 'চার্টার্ড কালচার' নিয়ে মমতাকে তীব্র আক্রমণ ঋতব্রতের
LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- চোরবাগান কাণ্ডে ধৃত দুই ঘোষককে মুখোমুখি বসিয়ে জেরা লালবাজারে। মাইকে ঘোষণা করার সময় সেন্টু ও কালিয়া ছাড়া আর কে কে অফিস রুমে ছিল জানতে জেরা। মণ্ডপ ভেঙে পড়ছে কে জানাল, এই দুজনকে অফিস রুমে থাকাকালীন জানতে চায় পুলিস। ৩২ সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় ১৬ টি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এদিকে উইটনেস হিসেবে ৩ জনকে ডাকা হল লালবাজারে।
চোরবাগান কাণ্ডে ধৃত দুই ঘোষককে মুখোমুখি বসিয়ে জেরা লালবাজারে। মাইকে ঘোষণা করার সময় সেন্টু ও কালিয়া ছাড়া আর কে কে অফিস রুমে ছিল জানতে জেরা। মণ্ডপ ভেঙে পড়ছে কে জানাল, এই দুজনকে অফিস রুমে থাকাকালীন জানতে চায় পুলিস।
26 Oct 2026 09:07 IST (IST)
Bhangar: ভাঙড়ে পূর্ব কলকাতা জলাভূমিতে একের পর এক অবৈধ নির্মাণ
রাজ্যজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও ভাঙড়ের পূর্ব কলকাতা জলাভূমি তথা ওয়েটল্যান্ড এলাকায় একের পর এক নির্মাণের অভিযোগ ঘিরে বাড়ছে বিতর্ক। কেএলসি থানা এলাকার হাটগাছা এবং হাতিশালা থানা এলাকার পাচুড়িয়া, ধর্মতলা ও ভাবার মাঠ-সহ বিস্তীর্ণ এলাকায় জলাভূমির জমিতে বহুতল, গেস্ট হাউস, পিজি এবং মিক্সচার প্ল্যান্ট-সহ বিভিন্ন ধরনের নির্মাণকাজ চলছে বলে অভিযোগ। এই নির্মাণগুলির বৈধতা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
26 Oct 2026 07:44 IST (IST)
Fire Incident: বাস স্ট্যান্ড চত্বরে অগ্নিকাণ্ড
রবিবার গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মেদিনীপুর বাস স্ট্যান্ড চত্বরে। পরপর তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটলো। দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার পাশাপাশি একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে রবিবার রাত্রে মেদিনীপুর বাস স্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রথমে আগুন লাগে, পরবর্তীকালে সেই আগুন ছড়িয়ে আরো দুটি বাসে আগুন লেগে যায়। প্রথমে বাস স্ট্যান্ড চত্বরে থাকা অন্যান্য বাসের ড্রাইভার এবং হেলপাররা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরবর্তীকালে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাস, এবং অর্ধেক পুড়ে যায় আরো একটি বাস। এই বাসগুলোই দাঁড়িয়ে ছিল মেদনীপুর বাসস্ট্যান্ডে আগামীকাল নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। হঠাৎ করে রাত্রে কেন আগুন লাগল সেটাই এখন উঠেছে প্রশ্ন। বাসের মালিক এবং হেলপার সহ এলাকাবাসীরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কিভাবে হঠাৎ করেই রাত্রে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিস ও দমকলের আধিকারিকরা। বাসস্ট্যান্ডে থাকা খালি বাসে অগ্নিসংযোগ এর ঘটনার কারণে কোন যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে রক্ষা হয়েছে।
26 Oct 2026 07:43 IST (IST)
Cyclone Arnab Update: ঘূর্ণিঝড় অর্ণবের চরিত্র
২০২৬ এর প্রথম ঘূর্ণিঝড় অর্ণবের চরিত্র নানাদিক থেকেই বেশ বৈচিত্রপূর্ণ। পরশু বুধবার দুপুরে ল্যান্ড ফলের পর ঘূর্ণিঝড়ের চিরাচরিত রুট না ধরে পশ্চিমী ঝঞ্ঝার শক্তিশালী ধাক্কায় অর্ণব ডানদিকে বাঁক নেবে। অন্ধ্রপ্রদেশ উপকূল কাঁকিনাড়ায় ল্যান্ডফলের পর ডান-হাতি বাঁক নেওয়ার স্পষ্ট ইঙ্গিত মৌসম ভবনের আউটলুক ইমেজে। ডান দিকে বাঁক নেওয়ায় শুধু পশ্চিমবঙ্গ নয়, মধ্য ও উত্তর ভারতের একাধিক রাজ্য, এমনকী নেপালেও ঝেঁপে বৃষ্টি হবে।
26 Oct 2026 07:42 IST (IST)
TMC Crisis: প্রতীক যুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টা
প্রতীক ও নাম যুদ্ধে আজই সমস্ত তথ্য জমা দেওয়ার শেষ দিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ট্রাকে করে তাদের নথি দিল্লি যখন যাচ্ছিল তা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। অন্যদিকে মমতা তৃণমূলের নথি দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে করে গেছে এমনটাই দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। লড়াইটা তৃণমূল কালচার সঙ্গে চার্টার্ড কালচারের এমনটাই বলেছেন ঋতব্রত।
আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
West Bengal, India Breaking News Live Updates: চোরবাগান কাণ্ডে ধৃত দুই ঘোষককে মুখোমুখি বসিয়ে জেরা লালবাজারে। মাইকে ঘোষণা করার সময় সেন্টু ও কালিয়া ছাড়া আর কে কে অফিস রুমে ছিল জানতে জেরা। মণ্ডপ ভেঙে পড়ছে কে জানাল, এই দুজনকে অফিস রুমে থাকাকালীন জানতে চায় পুলিস। ৩২ সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় ১৬ টি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এদিকে উইটনেস হিসেবে ৩ জনকে ডাকা হল লালবাজারে।
প্রতীক ও নাম যুদ্ধে আজই সমস্ত তথ্য জমা দেওয়ার শেষ দিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ট্রাকে করে তাদের নথি দিল্লি যখন যাচ্ছিল তা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। অন্যদিকে, মমতা তৃণমূলের নথি দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে করে গেছে এমনটাই দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। লড়াইটা তৃণমূল কালচার সঙ্গে চার্টার্ড কালচারের এমনটাই বলেছেন ঋতব্রত।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES