কলকাতা পুলিসে কাজ করা রুপেশ, মুরলী-সহ সাতজন অফিসারকে আনা হচ্ছে পুজোর ডিউটিতে। রাজ্য পুলিসের সাত আইপিএসকে কলকাতা পুলিসে পুজো-ডিউটিতে আনা হচ্ছে।
আজ, রবিবারই তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। মুরলী, আকাশ মাঘারিয়া, তরুণ হালদা, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, রুপেশ কুমার, মিরাজ খালিদ। এই সাতজনের সকলেই কলকাতা পুলিসে আগে কাজ করেছেন।
রাজ্য পুলিসের সাত আইপিএসকে কলকাতা পুলিসে পুজো-ডিউটিতে আনা হচ্ছে।
আজই রিপোর্ট করতে বলা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চোরবাগান কাণ্ডে তদন্তের স্বার্থে আদালতের সিটিং বিচারকের নেতৃত্ব সিট গঠন করা হবে। কিন্তু সেখানে পুলিস, দমকল ও পুরসভাকে দায়িত্বে রাখা হয়নি। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানালেন তিনি।
চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সামনে আসা তালিকা অনুযায়ী, মৃতদের মধ্যে শিশু থেকে শুরু করে প্রবীণ, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং বিহারের বাসিন্দাদের নাম রয়েছে।অভিষেক শ্রীবাস্তব (৩৮)— ভাগওয়ানপুর, মুজফ্ফরপুর, বিহার। শ্রীপর্ণা পোদ্দার (২৬) — বৈদ্যবাটি, হুগলি। মিঠু মণ্ডল (৪৫) — শ্যামপুকুর, কলকাতা। আকৃতি কুমারী (১৭) — দক্ষিণ আনন্দনগর, সুকান্তপল্লি, বাটানগর, বাল্লি, হাওড়া। বর্ণালী হালদার (১৭)*— গৌরাঙ্গনগর, নোটুনপল্লি, নিউ টাউন। শুভম সোনকর (৩৩) — মানিকতলা, কলকাতা। আরতি সরকার বিশ্বাস (৪৫) — নতুনপাড়া, চাকদহ, নদিয়া। টগর ভেজ (৩৭) — বারিপুর, মাধবদিহি, পূর্ব বর্ধমান। তানিয়া বিশ্বাস (১৮)— গৌরাঙ্গনগর, নিউ টাউন, কলকাতা। কল্পনা জানা (৪৬)— পানিহাটি, ধামাল, খড়দহ। বিকাশ ভট্টাচার্য (৬৬)— সালকিয়া, হাওড়া। স্নেহা ভান্ডারি (২০) — এগরাগ্রাম, বাখরাহাট, বিষ্ণুপুর থানা। সন্দীপ ভেজ (১৪) — বীরপুর গ্রাম, মাধবদিহি, পূর্ব বর্ধমান। পিয়ালি প্রামাণিক (২৫) — বালিয়া গ্রাম, আরামবাগ, হুগলি। প্রিয়া সামাদ্দার (১৮) — লেনিনগড়, নিউ ব্যারাকপুর। দিলীপ ঘোষ (৫৯) — বরানগর, কলকাতা। প্রাঞ্জল সরকার (১৩)— আগরপাড়া, উত্তর ২৪ পরগনা। অয়ন কুমার শ্রীবাস্তব (৭)— পিপরা রাঘব, সাহেবগঞ্জ থানা, বিহার। দীপালী ঘোষ (৫৪)** — তালিকায় বয়স উল্লেখ থাকলেও ঠিকানা দেওয়া হয়নি।
শহরের জনপ্রিয় পুজো মণ্ডপগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করা হয়েছে। পরিদর্শক দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিং, দমকল বিভাগের ডিজি অনুজ শর্মা এবং STF-এর এডিজি জাভেদ শামিম। পরিদর্শক দলের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
এদিন সকালে কালীঘাটে পৌঁছলেন অমিত শাহ। সঙ্গে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এরপর অ্যাপোলো হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর।
চোরবাগানে পদপিষ্ঠের ঘটনায় এবার গ্রেফতার ৭। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা গ্রেফতার হয়েছেন। ভিড় নিয়ন্ত্রণ করা এবং ভিআইপি পাস যারা পরীক্ষা করেছেন যারা তারা গ্রেফতার। গ্রেফতার হয়েছেন পুজো কমিটির সম্পাদক, সহ-সভাপতি।
চোরবাগান সংলগ্ন এলাকায় তিনদিনের জন্য ১৬৩ জারি করল কলকাতা পুলিস। বিপর্যয়ের কথা মাথায় রেখে ১৬৩ ধারা জারি কলেজ স্ট্রিট, কলুতলা স্ট্রিট, সি আর অ্যাভিনিউ, ইডেন হাসপিটাল রোড। কলকাতার বউবাজার থানার অধীন নির্দিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত নিষিদ্ধ। লাঠি, ধারালো অস্ত্র বা অন্য কোনও বিপজ্জনক অস্ত্র বহন নিষিদ্ধ। শান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, এমন কোনও কাজের উপর নিষেধাজ্ঞা জারি।
১৯ জনের মৃত্যু হয়েছে চোরবাগান বিপর্যয়ের ঘটনায়। ১২ জনকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে যে দুজনকে ভর্তি করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজেও কেউ ভর্তি নেই।
সপ্তমীর সন্ধ্যায় হুড়মুড়িয়ে বৃষ্টি নামতেই, হুড়োহুড়িতে চোরবাগান সর্বজনীন পরিণত হল মৃত্যুকূপে। বিপদঘণ্টি পরিণত হল বাস্তবে। ৭ বছরের এক শিশু-সহ প্রাণ হারালেন ১৯ জন।প্রাথমিক মৃতদের তালিকা- আরতি সরকার বিশ্বাস, চাকদহ, শুভম সোনকার, জোড়াবাগান, শ্রীপর্ণা পোদ্দার, বৈদ্যবাটী, প্রিয়া সমাদ্দার, ২৫, নিউ ব্যারাকপুর , মিঠু পাল, ৪৫, কুমারটুলি, অয়ন শ্রীবাস্তব -- ৭ বছর , আর জি কর মেডিকেল কলেজ মৃত্যু, প্রাঞ্জল সরকার - ১৩ বছর, আগরপাড়া, অ্যাপোলো হাসপাতালে মৃত্যু , সোনালী হালদার- নিউটাউনের বাসিন্দা, ক্লাস ১১ এর পড়ুয়া, তানিয়া বিশ্বাস- নিউটাউনের বাসিন্দা,ক্লাস ১১ এর পড়ুয়া।
West Bengal, India Breaking News Live Updates: কলকাতা পুজোর ইতিহাসে বেনজির বিপর্যয়। মৃত্যুকূপ চোরবাগান মণ্ডপ। গোটা বিপর্যয়ের তদন্ত প্রক্রিয়ার তদারকির দায়িত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তে কাউকে ছাড়া হবে না। বিপর্যয়ের তদন্তে এসএসকেএম থেকে মধ্যরাতে চোরবাগান মণ্ডপের ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন ঘটনাস্থল।
অন্যদিকে, চোরবাগান দুর্গাপূজো মন্ডপে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা ১৯, ২৫ জন জখম অবস্থায় ছিলেন। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন ৭ শেষ পর্যন্ত ভর্তি ছিলেন। এর মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এস এস কে এম হাসপাতালে ২ জনকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই খবর।
এদিকে চোরবাগানের ঘটনায় এদিনের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সম্ভবত আহতদের দেখতে যেতে পারেন তিনি। কালীঘাটেও পুজো দেবেন বিজেপি নেতা।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES