SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কমল ক্যানসারের ১000-এরও বেশি ওষুধের দাম! এক লাফে ৮০% মূল্যহ্রাসের বিরাট পদক্ষেপ

Cancer Medicines Price Low: ক্যানসারের ১ হাজারেরও বেশি ওষুধের দাম কমাল NPPA! আগামী ৯ নভেম্বর থেকে কার্যকর নতুন MRP। ক্যানসারের ওষুধের দামে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! অতিরিক্ত বাণিজ্যিক মুনাফায় লাগাম টানতেই বড় পদক্ষেপ কেন্দ্রের।

Written By Soumitra Sen
Published: Nov 01, 2026, 03:40 PM IST | Updated: Nov 01, 2026, 03:48 PM IST
Join

অয়ন শর্মা: দাম কমছে এক হাজারেরও বেশি ক্যানসারের ওষুধের। নতুন দাম কার্যকর করতে বাজার থেকে সমস্ত ওষুধ তুলে নিতে-- সংকট যেন না হয়-- নির্দেশ প্রস্তুতকারী সংস্থাকে। নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেশি দামে ওষুধ বিক্রি হলে ব্যবস্থা নেবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল

বাণিজ্যিক মুনাফায় লাগাম

ক্যানসারের ১ হাজারেরও বেশি ওষুধের দাম কমাল NPPA! আগামী ৯ নভেম্বর থেকে কার্যকর নতুন MRP। ক্যানসারের ওষুধের দামে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! অতিরিক্ত বাণিজ্যিক মুনাফায় লাগাম টানতেই বড় পদক্ষেপ কেন্দ্রের।

পুরনো এমআরপি-তে 'না'

রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরূপ বড়ালের নির্দেশ, নতুন দামকে কার্যকর করতে, পুরনো এমআরপি লেবেল লাগানো সমস্ত ওষুধ তুলে নিয়ে বাজারে ক্যানসারের ওষুধের সংকট যেন না তৈরি হয়। তবে প্রস্তুতকারী সংস্থাকে নিশ্চিত করতে হবে, খুচরো বিক্রেতার স্তরে কোনও ভাবেই সংশোধিত MRP-র বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে না। আর এই নতুন নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, বাজারে ক্যান্সারের ওষুধ বেশি দামে বিক্রি হচ্ছে কিনা সেটাও নজর রাখবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল।

ট্রেড মার্জিন নিয়ন্ত্রণ

অতিরিক্ত ট্রেড মার্জিন নিয়ন্ত্রণের ফলে ক্যানসারের একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের দাম ৫০ থেকে ৮০ শতাংশেরও বেশি কমেছে। এই তালিকায় রয়েছে Abiraterone, Bevacizumab, Dasatinib এবং Olaparib-এর মতো গুরুত্বপূর্ণ ওষুধ। NPPA-র এই তালিকা নির্দিষ্ট নয়, আগামী দিনেও আরও ওষুধের দাম সংশোধিত হতে পারে।

বিজ্ঞাপনপ্রকাশ বাধ্যতামূলক

নতুন নির্দেশিকা অনুযায়ী, ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে IPDMS পোর্টালের মাধ্যমে Form-V এবং Annexure-I জমা দিয়ে সংশোধিত দামের বিষয়ে প্রয়োজনীয় কমপ্লায়েন্স রিপোর্ট করতে হবে। পাশাপাশি, নতুন MRP-র বিষয়ে সংবাদপত্র এবং টেলিভিশনে বিজ্ঞাপন প্রকাশ করাও বাধ্যতামূলক।

স্বস্তি

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসায় ওষুধের দাম কমানো রোগী ও তাঁদের পরিবারের কাছে যথেষ্ট স্বস্তির বিষয়। বিশেষ করে ব্যয়বহুল অঙ্কোলজি চিকিৎসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আর্থিক বোঝা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES