SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

চুল কাটার পর ঘাড় মটকানো পছন্দ আপনার? ক্ষণিকের আরামেই মারাত্মক ঝুঁকি, ডেকে আনতে পারে মৃত্যু!

Neck-Cracking Massage: ঘাড়ের ভিতর দিয়ে গিয়েছে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনী এবং মেরুদণ্ডের অসংখ্য স্নায়ু । এখন সেলুনের নাপিতরা যখন হঠাৎ দ্রুতগতিতে ও সজোরে ঘাড়ে মোচড় দেন, তখন ঘাড়ের সেই ধমনী ছিঁড়ে ব্লাড ক্লট তৈরি হতে পারে। আর সেটাই প্রাণঘাতী হতে পারে।

Written By Sudeshna Paul Saha
Published: Sep 29, 2026, 03:11 PM IST | Updated: Oct 05, 2026, 02:08 PM IST
Image Credit: চুল কাটার পর ঘাট মটকানো হতে পারে প্রাণঘাতী
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেলুনে চুল বা দাড়ি কাটার পর অনেকেরই অভ্যাস রয়েছে নাপিতের হাতে ঘাড় মটকানোর। একটু আরাম পেতেই একাজ করে থাকেন অনেকে। অনেকেরই এই অভ্যাস রয়েছে। কিন্তু এই আরামদায়ক অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি। যা আপনার জন্য প্রাণঘাতীও হতে পারে। নিউরোসার্জনরা বলছেন, কোনও মেডিক্যাল প্রশিক্ষণ ছাড়াই ঘাড়ের ওপর এভাবে বলপ্রয়োগ করলে নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে প্যারালাইসিস এমনকি ব্রেইন স্ট্রোক পর্যন্ত হতে পারে।

ঘাড় আমাদের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। ঘাড়ের ভিতর দিয়ে গিয়েছে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনী এবং মেরুদণ্ডের অসংখ্য স্নায়ু। বিশেষজ্ঞরা বলছেন, সেলুনের নাপিতদের ঘাড়ের সূক্ষ্ম অ্যানাটমি সম্পর্কে কোনও জ্ঞান থাকে না। তাই উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া তাঁরা যখন হঠাৎ দ্রুতগতিতে সজোরে ঘাড় মোচড়ান, তখন ঘাড়ের ধমনী ছিঁড়ে গিয়ে ব্লাড ক্লট তৈরি হতে পারে। যে ক্লট মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা তৈরি করে ব্রেইন স্ট্রোক ডেকে আনতে পারে।

কী কী ঝুঁকি রয়েছে? স্ট্রোকের ঝুঁকি রয়েছে। ধমনী ছিঁড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক হতে পারে। যা মৃত্যু ডেকে আনতে পারে! শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণকারী ‘ফ্রেনিক নার্ভ’ ক্ষতিগ্রস্ত হতে পারে। যারফলে আজীবন ভেন্টিলেটরে থাকতে হতে পারে। নার্ভে চোট লাগার কারণে প্যারালাইলিসের ঝুঁকি বেড়ে যায়। নার্ভ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হলে স্থায়ী পক্ষাঘাত হতে পারে। ঘাড়ের পেশিতে টান পড়ে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। বা লিগামেন্টে চাপ পড়ে দীর্ঘস্থায়ী ঘাড়ে ব্যথা হতে পারে। কম বয়সে আর্থ্রাইটিসের সমস্যাও দেখা দিতে পারে।

তাই পরের বার সেলুনে চুল কাটতে গিয়ে ঘাড় মটকানোর ক্ষণিকের আরাম থেকে শতহস্ত দূরে থাকুন। কারণ ক্ষণিকের আরাম থেকে জীবনের সুস্থতা অনেক দামী। সামান্য অসাবধানতা যেখানে আপনার স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিতে পারে, সেখানে আরও আরও বেশি সতর্ক হোন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES