SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

VIRAL VIDEO: ২০ ফুটের দৈত্যাকার ভয়াল ময়াল! গ্রামের মেঠো রাস্তায় তিন শিশু, স্রেফ ৪৪ সেকেন্ডেই...

সোশ্যাল মিডিয়া ইউজাররা বিশাল পাইথন দেখে চমকায়নি। তবে বাচ্চারা সেই সাপের সঙ্গে যা করল, তা দেখেই হতবাক হয়ে গিয়েছেন।

Written By Subhapam Saha
Published: Nov 16, 2026, 17:14 IST | Updated: Nov 16, 2026, 17:32 IST
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মহাবিশ্বে অনেকেই আছেন, যাঁদের সাপের কথা ভাবলেই গা শিউরে ওঠে। যদিও এই ভয় খুবই স্বাভাবিক। কারণ সাপের আক্রমণাত্মক স্বভাব এবং প্রাণঘাতী বিষের কারণে শতাব্দী ধরে মানুষ এদের দেখে আতঙ্কিত। প্রতি বছর বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যুর কারণও এই সাপ। তবে অধিকাংশ ক্ষেত্রেই এর জন্য দায়ী আসলে মানুষই। কিন্তু যদি বলা হয়, যে তিনটি বাচ্চা ২০ ফুটের লম্বা দৈত্যাকার অজগরের সঙ্গে খেলছে? তাহলে কি তা বিশ্বাস হবে! তবে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার একদল শিশু সেই বিশাল অজগরকে সুইং স্লাইড বানিয়ে তার পিঠে রীতিমতো স্লিপ কাটছে! বেলারুশের ডিজিটাল সংবাদমাধ্যম নেক্সটা টিভি সেই ভিডিয়ো শেয়ার করেছে এক্স হ্য়ান্ডেলে..

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ভুলেই গেল বাংলাদেশ! 'জয় বাংলা'র সঙ্গেই মুছে দিল আরও চার জাতীয় প্রতীকও

কী লেখা হয়েছে ভিডিয়োতে

'ইন্দোনেশিয়ায় শিশুরা এক বিশাল সাপকে তাদের খেলার অনুষঙ্গ বানিয়ে ফেলেছে! কেউ সাপের শরীরের উপর দিয়ে পিছলে নামছে, তো কেউ তার উপর বসে পড়ছে! আবার কেউ তার চারপাশে দৌড়াদৌড়ি করছে। আর এসবের সময় প্রাপ্তবয়স্করা শান্ত ভাবে পাশে দাঁড়িয়ে নিজেদের ফোনে ভিডিও রেকর্ড করছিলেন। ভিডিয়ো ফুটেজ দেখে মনে হচ্ছে, এটি একটি রেটিকুলেটেড পাইথন—যা বিশ্বের অন্যতম বৃহত্তম ও বিপজ্জনক সাপ। এটি বিষাক্ত না হলেও, কাউকে পেঁচিয়ে শ্বাসরোধ করতে পারে, এমনকী একজন পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলার ক্ষমতাও রাখে।এই ভিডিয়োটির সবচেয়ে ভীতিজনক দিক কেবল সেই বিশাল সাপ নয়, বরং বিষয় হলো—আশেপাশে থাকা কারোর মধ্যেই কোনও ধরনের উদ্বেগের ছাপ দেখা যায়নি।' ঘটনাচক্রে জি ২৪ ঘণ্টা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

আরও পড়ুন: ১২০ ঘণ্টায় ২৩ ভারতীয় নাবিকের বলি! অজ্ঞাত ভয়াল আকাশযানে তছনছ জাহাজ! সমুদ্রে কালো ধোঁয়া-আগুন

কত রকমের পাইথন আছে

সাপের প্রজাতি হিসেবে পাইথন মূলত নির্বিষ পাইথোনিডি পরিবারের অন্তর্গত। বর্তমানে পৃথিবীজুড়ে প্রায় ১০ গোত্রের এবং ৪০টিরও বেশি প্রজাতির পাইথন রয়েছে। প্রধান কয়েকটি জনপ্রিয় ও পরিচিত প্রজাতির পাইথন বলতে রয়েছে বল পাইথন (শান্ত স্বভাবের এবং ছোট আকারের সাপটি প্রায় ৬ ফুট লম্বা হয়),  বার্মিজ পাইথন  (বেশ বড় আকারের এই সাপ প্রায় ১৮-১৯ ফুট লম্বা হয়), রেটিকুলেটেড পাইথন (পৃথিবীর দীর্ঘতম অজগর, যা ২১ ফুটেরও বেশি লম্বা হতে পারে), ইন্ডিয়ান রক পাইথন (ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়, সাধারণত ১০ ফুটের কাছাকাছি লম্বা হয়), আফ্রিকান রক পাইথন (আফ্রিকার বেশ বড় আকারের পাইথন, যা ১৫-২০ ফুট লম্বা হয়) ও  গ্রিন ট্রি পাইথন (উজ্জ্বল সবুজ রঙের এই পাইথন গাছে বসবাসকারী এক প্রজাতি)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES