মহা বিপর্যয় আমেরিকায়! নির্বাচনে বিরাট ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের! সেনেটের দখল নিল ডেমোক্র্যাটরা; এবার কী করবেন ট্রাম্প?
US Midterm Election Results: মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাখ্যাত ডোনাল্ড ট্রাম্প! মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা একেবারের প্রাথমিক পর্যায়ে। তবে এর মধ্যেই যা ট্রেন্ড, তাতে অনেক এগিয়ে বিরোধী পক্ষ ডেমোক্র্যাটেরা। এই নির্বাচন প্রথম থেকেই ট্রাম্প-শিবিরের জন্য বড় পরীক্ষা ছিল। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে, ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে থাকা আসনগুলিতে 'চাপ' বাড়িয়েছে ডেমোক্র্যাটেরা! কতটা চাপ? এবার কী করবেন ট্রাম্প?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহা বিপর্যয় আমেরিকায়! নির্বাচনে বিরাট ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের! সেনেটের দখল নিল ডেমোক্র্যাটরা; এবার কী করবেন ট্রাম্প? সম্ভাবনাকে সত্যি করেই শেষ পর্যন্ত মিড টার্ম নির্বাচনে মার্কিন সেনেটের দখল নিল বিরোধী ডেমোক্র্যাটরা। ফলে প্রেসিডেন্ট হিসেবে নিজেদের মেয়াদের শেষ দু-বছরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। সব থেকে বড় কথা, রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনায় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ারের মতো গুরুত্বপূর্ণ আসনগুলিও ডেমোক্র্যাটরা ধরে রেখেছে।
আরও পড়ুন: স্কুলে ভয়ংকর বিমান-হামলা, ঝলসে-পুড়ে লহমায় মৃত্যু ২
আরও পড়ুন: মিসাইল নাকি? গনগনে আগুনে জ্বলতে-জ্বলতে
মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাখ্যাত ট্রাম্প!
মিডটার্ম নির্বাচনের আগে সেনেটের ১০০টি আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকানদের দখলে ছিল। ৪৭টি ছিল ডেমোক্র্যাটদের দখলে। ২০২০ সালের পর এই প্রথমবার মার্কিন আইনসভার উচ্চকক্ষের দখল নিল ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাখ্যাত ট্রাম্প! মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা একেবারের প্রাথমিক পর্যায়ে। তবে যা ট্রেন্ড, তা এগিয়ে বিরোধী পক্ষ ডেমোক্র্যাটেরা। এবং তারা এগিয়েই থাকবে। এই নির্বাচন প্রথম থেকেই ট্রাম্প শিবিরের জন্য ছিল বড় ধরনের অ্যাসিড টেস্ট। প্রাথমিক ফলাফল অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে, ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে থাকা আসনগুলিতে চাপ বাড়িয়েছে ডেমোক্র্যাটেরা!
পরিষদে ডেমোক্র্যাটদের প্রভাব
৪৩৫ সদস্য-বিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার ২১৮। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ আসনগুলোতে জয় পেয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড বা Swing District-এ রিপাবলিকান incumbents-দের পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থীরা কঠিন জয় ছিনিয়ে নিয়েছেন, যা ট্রাম্পের নীতির প্রতি সাধারণ আমেরিকানদের অসন্তোষেরই ইঙ্গিত। ফলে, যেটা নিয়ে ট্রাম্পের কপালে ভাঁজ পড়ার যথেষ্ট কারণ আছে। আর এর মধ্যে তো বিশেষ জায়গা করে নিয়েছে টেক্সাস ও কানসাস। দীর্ঘদিন পরে টেক্সাস ও কানসাসের মতো রিপাবলিকান-রক্ষণশীল এলাকায় ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। জর্জিয়া (জন ওসফ), নিউ মেক্সিকো এবং ওহাইও-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ডেমোক্র্যাট প্রার্থীরা নিজেদের আসন ধরে রাখতে ও নতুন আসন দখল করতেও পেরেছেন। যেটা মার্কিন মাটিতে খুবই বড় ধরনের পালাবদলের ইঙ্গিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)