SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: অর্ণবের আগেই আছড়ে পড়ল ভয়াল সুপার টাইফুন! ১২৬ কিমি গতিতে তাণ্ডব দানব ঝড়ের, এখনই করাল গ্রাসে ৫০০ মানুষ...

অর্ণব আসার আগেই আছড়ে পড়ল ভয়াল সুপার টাইফুন! ২৬ কিমি গতিতে তাণ্ডব চালাচ্ছে এই দানব ঝড়...

Written By Subhapam Saha
Published: Oct 24, 2026, 08:21 PM IST | Updated: Oct 24, 2026, 08:30 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা বাংলা এখন উদ্বিগ্ন ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে। যা খবর বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য এই সাইক্লোন অক্টোবরের শেষ সপ্তাহে আছড়ে পড়তে চলেছে। আইএমডি এবং বিভিন্ন আবহাওয়া মডেল বিশেষ সতর্কতাও জারি করেছে। থাইল্যান্ড উপকূল থেকে আসা এক ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে ঢুকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটি পরে আরও শক্তিশালী হয়ে দানবীয় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। থাইল্যান্ড থেকে তাইওয়ান বিমান পথে দূরত্ব সাড়ে তিন ঘণ্টার মতো। আর এবার শনিবার তাইওয়ান থেকে এল হাড়হিম খবর। এদিন তাইওয়ানের পাশ দিয়ে বয়ে যাওয়ার সময় টাইফুন ‘চাম্পি’-র ৫০০ জনকে আহত করে প্রাণ কেড়েছে একজনের। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দুর্বল হতে হতে টাইফুন এখন উত্তর দিকে চিনের উপকূলের অভিমুখে এগিয়ে যাচ্ছে। এমনটাই শেষ আপডেট।

আরও পড়ুন: মাঝ আকাশে ২ বিমানের ভয়াল সংঘর্ষ! মুহূর্তে গুঁড়িয়ে আছড়ে পড়ল মাটিতে! সেই অভিশপ্ত মডেলই কাড়ল প্রাণের পর প্রাণ

এখন কী অবস্থা চাম্পির

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ)-এর তথ্য অনুযায়ী ‘চাম্পি’কে আগে একটি সুপার টাইফুন হিসেবেই চিহ্নিত করা হয়েছিল এবং এই বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঝড়গুলির মধ্যে অন্যতম—সেটির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ এখনও ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার (৭৮ মাইল)। সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল ঘেঁষে যাওয়ার পর বর্তমানে দ্বীপটির প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) পূর্বে অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, চাম্পি উত্তর দিকে চিনের উপকূলের দিকে মোড় নেবে এবং শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাবে। তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, লিউকিউ দ্বীপের কাছে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে আরও ৫২৭ জন আহত হয়েছেন। তাইওয়ানের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইপাওয়ার জানিয়েছে, ১ লাখ ৬৭ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তবে অধিকাংশ বাড়িতেই এখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তাইপেই-সহ তাইওয়ানের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শনিবার দ্বিতীয় দিনের মতো অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কিছু ফ্লাইট এখনও বাতিল করা হচ্ছে। তাইওয়ান সাধারণত টাইফুনের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত থাকে, যার ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা কম থাকে। গ্রীষ্মকালে টাইফুন বেশি দেখা গেলেও, শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে।

আরও পড়ুন:  মালভূমিতে মরণনাচ! মারাত্মক জোড়া ভূমিকম্পে ভয়ংকর ধ্বংসলীলা; মৃত্যুমিছিল, অসংখ্য আহত 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES