SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফার্নেসে আছড়ে পড়ল দানবীয় ক্রেন! স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ১৬ শ্রমিকের

Steel Plant Blast: এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর মনে হয়েছিল যেন পায়ের নীচের মাটি সরে যাচ্ছে। জানা গিয়েছে, তরল ইস্পাত ঢালাইয়ের সময় একটি ওভারহেড ক্রেন ফার্নেসের উপর ভেঙে পড়ে। যার জেরে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে।

Written By Soumita Khan
Published: Nov 10, 2026, 08:35 AM IST | Updated: Nov 10, 2026, 08:40 AM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। জীবন্ত দগ্ধে মৃত্যু অন্তত ১৬ শ্রমিকের। আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, তরল ইস্পাত ঢালাইয়ের সময় একটি ওভারহেড ক্রেন ফার্নেসের উপর ভেঙে পড়ে। যার জেরে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটে তুর্কিয়ের পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইজমিরের আলিয়াগায় হাবাশে। গত সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। এদিনই সন্ধ্যেবেলা দেশের প্রেসিডেন্টে রিসেপ তাইয়্যোপ এরদোয়ান হতাহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, দুর্ঘটনার সময় কারখানায় শিফট পরিবর্তনের কাজ চলছিল। সেখানে নিয়মিত উৎপাদন প্রক্রিয়া চলছিল না। সাধারণত ওই সময় ৩০০ শ্রমিকের থাকার কথা থাকলেও, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন কর্মী। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কি না, তা জানতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। এর আগে দিনের শুরুর দিকে গভর্নর অপেক্ষাকৃত কম হতাহতের কথা জানিয়েছিলেন। কর্তৃপক্ষ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'? কী ফাঁস হল?

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা সিফৎসি জানান, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চারজন সরকারি কৌঁসুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের এলাকা। নুরি আলি উলকার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে পুরো মাটি কেঁপে ওঠে। দেনিজ উলকার নামে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর মনে হয়েছিল যেন পায়ের নীচের মাটি সরে যাচ্ছে। তিনি প্রথমে এটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই হাবাশ কারখানার বার্ষিক ইস্পাত উৎপাদন ক্ষমতা প্রায় ৪৫ লাখ টন।

এই দুর্ঘটনার পর সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্কের বামপন্থী বিরোধী দল ওয়ার্কার্স পার্টি অব টার্কি (টিআইপি)। দলটির দাবি, এই বিস্ফোরণ আবারও প্রমাণ করেছে যে দেশে পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তাকে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে। ঘটনাটিকে তাঁরা 'কর্মক্ষেত্রে হত্যাকাণ্ড' বলে আখ্যা দিয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতা বাশারান আকসু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শ্রমমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ তোলেন, মুনাফার লোভে শ্রমিকদের রক্ত ঝরানো হচ্ছে।

আরও পড়ুন: আচমকা চলল গুলি, নিহত টিভির জনপ্রিয় অ্যাঙ্কার, ঘরেই মিলল নিথর দেহ

তুরস্কের স্বাধীন বেসরকারি সংস্থা 'হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ' জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দেশজুড়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২২৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে, প্রায় সমান জনসংখ্যার দেশ জার্মানিতে ২০২৫ সালের পুরো এক বছরে মোট যত শ্রমিকের মৃত্যু হয়েছিল, তুরস্কের এই এক মাসের সংখ্যাটি তার প্রায় দুই-তৃতীয়াংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES