মাঝআকাশেই আগুনের গোলা হয়ে আছড়ে পড়ল বিমান!শেষ মুহূর্তের প্রাণপণ চেষ্টাতেও বাঁচলেন না কোনও যাত্রী
Plane Accident: মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। যদিও এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিছু প্রতিবেদনে সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হলেও কর্তৃপক্ষ এখনও কোনও ব্যাখ্যা নিশ্চিত করেনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিমান দুর্ঘটনা। মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল মিলিটারি বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা ১৯ যাত্রীরই মৃত্য়ু হয়েছে। ঘটনাটি ঘটে রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভোর কাছে ইয়াগুনোভো গ্রামের অদূরে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটিকে 'আন্তোনভ এএন-১২'।
দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক ইয়াগুনোভো জেলায় একটি বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবা দল মোতায়েন করা হয় এবং তিনি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এক বিবৃতিতে গভর্নর আরও জানান, আঞ্চলিক কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা দিচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে তিনি জানান, বিমানটি ওই অঞ্চলের আকাশসীমা অতিক্রম করার সময় বিধ্বস্ত হয়।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিমানটি নভোসিবিরস্ক থেকে ক্রাসনোয়ারস্ক অঞ্চলের কানস্কের দিকে যাচ্ছিল। শেষ মুহূর্তে বিমানটির ভেতরে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে গিয়েছিল এবং সেটি দ্রুত নীচের দিকে নামছিল। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও ক্রুরা জ্বলন্ত বিমানটিকে আবাসিক বিল্ডিংগুলো থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও এই তথ্যগুলো নিরপেক্ষ ভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি কর্মী, পুলিস, মেডিকেল টিম এবং ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়। উদ্ধারকাজের জন্য একটি জরুরি রেসপন্স হেডকোয়ার্টারও খোলা হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কিছু প্রতিবেদনে সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হলেও কর্তৃপক্ষ এখনও কোনও ব্যাখ্যা নিশ্চিত করেনি। তদন্তকারীরা বিমানটির অবস্থা এবং দুর্ঘটনার পারিপার্শ্বিক অন্যান্য বিষয় পরীক্ষা করে দেখবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: 'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর
উল্লেখ্য, আন্তোনভ এএন-১২ হল ১৯৫০-এর দশকে সোভিয়েত আমলে নির্মিত চার ইঞ্জিনবিশিষ্ট একটি টার্বোপ্রপ পরিবহণ বিমান। এটি সামরিক কর্মী, সরঞ্জাম এবং পণ্য পরিবহনের কাজে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে রুশ সামরিক বিমানের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার তালিকায় এই ঘটনাটি নতুন করে যুক্ত হল, যদিও আগের দুর্ঘটনাগুলোর সঙ্গে এটির কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)