SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: ব্যস্ত রেলস্টেশনে ভয়াল ড্রোন হামলা! ১৩ নিথর দেহ পড়ে প্ল্যাটফর্মে... আগুন-ধোঁয়ার বলয়ে আর্ত চিৎকার যাত্রীদের

ইউক্রেনের দিনিপ্রোর প্রধান রেলওয়ে স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় ১৩ জন নিহত এবং অন্তত পাঁচজন আহত! চলে এল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর

Written By Subhapam Saha
Published: Oct 29, 2026, 06:21 PM IST | Updated: Oct 29, 2026, 06:34 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১৭০৮ দিনে পা দিয়েছে! রক্তক্ষয়ী এই সংগ্রাম ভয়াবহ আকার নিল আবারও। ইউক্রেনের চতুর্থ বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান শিল্প, অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র দিনিপ্রো থেকে এল হাড়হিম খবর। সেখানকার এক জনাকীর্ণ রেলওয়ে প্ল্যাটফর্মে আছড়ে পড়া রাশিয়ার ড্রোন কাড়ল ১৩ জনের প্রাণ! আহত হয়েছেন ১০ জন। যাত্রীরা যখন একটি ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এই হামলা চালায় পুতিনের দেশ। দিনিপ্রোর প্রধান রেলওয়ে স্টেশনই বেছে নেওয়া হয়েছিল। জাপোরিঝিয়াগামী ৮৬৬ নম্বর যাত্রিবাহী ট্রেনটি যখন দাঁড়িয়ে ছিল ঠিক তখনই সব তছনছ করে দেয় আচমকা ড্রোন হামলা! ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, 'হাই অ্যালার্ট থাকা সত্ত্বেও মানুষ প্ল্যাটফর্মে ছিল, যাত্রীরা যখন ট্রেনে ওঠার অপেক্ষায় ছিলেন, তখন একটি জেট-চালিত ড্রোন প্ল্যাটফর্মে আঘাত হানে।'  তারা আরও জানায় যে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রেনের গন্তব্য ছিল দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহর—যে অঞ্চল রাশিয়া ও ইউক্রেনের মধ্যের বৃহত্তর সংঘাতের মুখে রয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য তাৎক্ষণিক ভাবে আসেনি।

আরও পড়ুন: ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়েও সংকটে নেতানিয়াহু, সংখ্যালঘুরা একজোট হতেই কোণঠাসা 'বিবি'?


ইউক্রেনের প্রেসিডেন্টের এক্স বার্তা

ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি এক্স বার্তায় ঘটনার বিবরণ দিয়েছেন। 'দিনিপ্রোর রেলওয়ে স্টেশনে রাশিয়ার এক ভয়াবহ হামলা। রুশ বাহিনী এমন এক প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে একটি সাধারণ কমিউটার ট্রেন এবং একটি নির্ধারিত যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আমি নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি পরিষেবার সব দল কাজ করছে। রাশিয়ার কিছু অলিগার্ক (ধনী ব্যবসায়ী) ও জ্বালানি খাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর—পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে—রাশিয়া আমাদের জনগণের ওপর ঠিক কতগুলি সন্ত্রাসী হামলা চালিয়েছে? ঠিক এই কারণেই ইউক্রেন বরাবরই বলে আসছে যে, রাশিয়ার উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে ন্যায়সংগত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত রাশিয়ার এই যুদ্ধ অব্যাহত থাকবে, ততক্ষণ মস্কো এবং তাদের যুদ্ধযন্ত্রের উপর থেকে কোনও নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। এখন সময় এসেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং জি-৭-এর পক্ষ থেকে নতুন ও আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার। যারা এ ধরনের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন: ঝুঁকি জেনেও ফিরেছিলেন দেশে! ৫ বছরের জেল ইরানি পরিচালক জাফর পানাহির, বাজেয়াপ্ত সম্পত্তিও

 

লাগাতার ড্রোন হামলা

হামলার পর রেল স্টেশনে ইমারজেন্সি টিমগুলিকে মোতায়েন করা হয় এবং হতাহতদের সহায়তায় কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করে। দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামলার ভয়াবহতা তুলে ধরে লেখেন, 'অনেকে নিহত হয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন।' ভৌগোলিক অবস্থানের কারণে বৃহত্তর দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলটি ইউক্রেনীয় সামরিক রসদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ; যদিও রেলওয়ে স্টেশনে হামলার ঘটনা থেকেই এটি নিশ্চিতভাবে বলা যায় না যে, স্থাপনাটি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল। রুশ বাহিনী বারবার ড্রোন ও গাইডেড এরিয়াল বম্ব দিয়ে দিনিপ্রো ও এর আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। আরবিসি-ইউক্রেন জানিয়েছে, ১৩ অক্টোবর রাশিয়ার গাইডেড বোমার আঘাতে শহরের আবাসিক ভবন ও পরিবহণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। অক্টোবরের শুরুর দিকে ড্রোন হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি গুদামে আগুন লেগে যায়। এছাড়া, সামগ্রিক রেল নেটওয়ার্কও ক্রমাগত চাপের মুখে রয়েছে। ২৮ অক্টোবর ব্রাজিলীয় সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদনে ইউক্রেনের রেলপথে ড্রোন হামলার কারণে বারবার বিঘ্ন সৃষ্টি, যাত্রীদের সরিয়ে নেওয়া এবং ট্রেন চলাচলে বিলম্বের কথা উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালে রেলওয়ে স্থাপনা, লোকোমোটিভ (ইঞ্জিন) ও বগির ওপর ১৭০০-র  বেশি হামলা হয়েছে! আগামী ৪ নভেম্বর রাশিয়ার বড় জাতীয় উৎসব হলো ‘ডে অফ পিপল্‌স ইউনিটি’ পালিত হবে। তার আগেই বিষাদের সুর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES