• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /হাইওয়েতে একাধিক গাড়ির মধ্য়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! মর্মান্তিক দুর্ঘটনার নাটকীয় ভিডিয়োতে কেঁপে গেল দেশ

হাইওয়েতে একাধিক গাড়ির মধ্য়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! মর্মান্তিক দুর্ঘটনার নাটকীয় ভিডিয়োতে কেঁপে গেল দেশ

মেক্সিকোর মন্টেরের কাছে এক হাইওয়েতে পাইপার মালিবু ৪৬ বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে যায়। ইঞ্জিন বিকল হতেই মর্মান্তিক দুর্ঘটনা।

Written BySubhapam Saha
Published: Nov 20, 2026, 19:40 IST|Updated: Nov 20, 2026, 19:47 IST
joinshare
হাইওয়েতে একাধিক গাড়ির মধ্য়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! মর্মান্তিক দুর্ঘটনার নাটকীয় ভিডিয়োতে কেঁপে গেল দেশ

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেক্সিকো থেকে এল হাড়হিম খবর। সেখানকার ব্যস্ত হাইওয়েতে একাধিক গাড়ির মধ্যেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঠিক পরপরই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে আশ্চর্যজনক বিষয় এতে থাকা ছ'জন ব্যক্তি সামান্যই আঘাত পেয়েছেন। তাঁরা সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন এই যাত্রায়। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী গত ১৮ নভেম্বর মন্টেরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পাইপার মালিবু ৪৬ মডেলের বিমানটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে একটি বেড়ার সঙ্গে ধাক্কা খায় এবং এরপর পিছলে গিয়ে আপোদাকার মন্টেরি-নুয়েভো লারেডো হাইওয়ের পাশে গিয়ে পড়ে। স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে এই ঘটনাটি ঘটেছে। বিমানটিতে আগুন ধরে গেলে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, আর পাশেই ব্যস্ত হাইওয়েতে যানবাহন চলাচল অব্যাহত থাকে। 

আরও পড়ুন: ১ তারিখ থেকেই পুরোপুরি বন্ধ! ভারতকে অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে এই দেশের বিরাট ঘোষণা, আর কেউ পারবে না...

ভিডিয়ো ভাইরাল

দুর্ঘটনাস্থলের নাটকীয় ফুটেজে ভাইরাল হয়ে গিয়েছে। রাস্তার পাশে দু'টি আলাদা জায়গায় আগুন জ্বলছে এবং যান চলাচল ধীর হয়ে যায়। সেখানে সার দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। জরুরি সেবা কর্মী ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানে থাকা চার যাত্রী ও দুই ক্রু সদস্যসহ মোট ছয়জনই বেঁচে গিয়েছেন। জরুরি উদ্ধারকর্মীরা তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। তবে তাঁরা সবাই কেবল সামান্য আঘাত পেয়েছেন এবং কারও হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়নি। ক্রু সদস্যদের পরিচয় পাওয়া গেছে। রয়েছেন ৪১ বছর বয়সী ডেভিড করোনা ক্যাব্রেরো এবং ২৫ বছর বয়সী অ্যালান আদ্রিন কুয়েভাস লু। চার যাত্রীর পরিচয়—৫৬ বছর বয়সী হোসে লুইস ভিলাসেনর সানচেজ, ৪২ বছর বয়সী আরমান্দো ইজেকিয়েল মাতা, ৪০ বছর বয়সী কার্লোস আলেজান্দ্রো কাস্তিলো পেরেজ এবং ৩৬ বছর বয়সী প্রিসিলা গুয়াদালুপ কারিলো ফ্রাগোসো। কাসাগোর চালানো এই বিমানটি মেক্সিকো সিটির কাছে আতিজাপানের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বিমানবন্দরের রানওয়ে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানটির ইঞ্জিন কেন বিকল হল এবং কেন সেটি গতিপথ থেকে বিচ্যুত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর! নিশানায় ৮০ তলার টাওয়ার, এই ভবনেই কোটি কোটি ডলারের...

November 19, 2026

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident