• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর! নিশানায় ৮০ তলার টাওয়ার, এই ভবনেই কোটি কোটি ডলারের...

ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর! নিশানায় ৮০ তলার টাওয়ার, এই ভবনেই কোটি কোটি ডলারের...

Saudi Arabia Houthi Attack: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ তলা PIF টাওয়ার।

Written ByDebasmita Das
Published: Nov 20, 2026, 13:21 IST|Updated: Nov 20, 2026, 14:31 IST
joinshare
ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর! নিশানায় ৮০ তলার টাওয়ার, এই ভবনেই কোটি কোটি ডলারের...

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও বাড়ল! এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিশানায় সৌদি আরবের রাজধানী রিয়াধ। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত শহরের সবচেয়ে উঁচু বহুতল ৮০ তলার PIF টাওয়ার। এই ভবনেই রয়েছে সৌদি আরবের সরকারি সম্পদ বিনিয়োগ তহবিলের সদর দফতর। হামলার জেরে বহুতলের একাধিক তলার জানলার কাচ ভেঙে গিয়েছে। 

কীভাবে ঘটল হামলা?

বৃহস্পতিবার ভোরে রিয়াধে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সময় সৌদি আরবের কিং আবদুল্লা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের পর বহুতলের একাধিক তলার জানলা ভেঙে যায়। ভবনের বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়। সৌদি সিভিল ডিফেন্স পরে জানায়, হামলায় টাওয়ারের একাধিক তলা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন, ১ তারিখ থেকেই পুরোপুরি বন্ধ! ভারতকে অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে এই দেশের বিরাট ঘোষণা, আর কেউ পারবে না...

ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াধের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। প্রাথমিক তদন্তে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলেছে। পাশাপাশি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার দাবি করেছে জোট।

অন্যদিকে, হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াধের গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছেন। তাঁদের বক্তব্য, সৌদি রাজধানীর আর্থিক কেন্দ্র এবং আন্তর্জাতিক বিমানবন্দর-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা নিশানায় ছিল।

কেন গুরুত্বপূর্ণ PIF টাওয়ার?

রিয়াধের কিং আবদুল্লা ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত এই বহুতলের উচ্চতা প্রায় ৩৮৫ মিটার। সৌদি আরবের সরকারি সম্পদ বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-এর সদর দফতর এই ভবনে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নেতৃত্বে দেশের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা থেকে বের করে আনার যে পরিকল্পনা চলছে, তাতে এই তহবিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিশ্বের অন্যতম বড় সার্বভৌম সম্পদ তহবিল PIF-এর অধীনে ৯০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ রয়েছে। ফলে সৌদির আর্থিক কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ ভবনে হামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ কমিশনের দ্বারস্থ হাসিনা! 

ক্রমশ বাড়ছে সৌদি-হুথি সংঘাত

গত কয়েক সপ্তাহ ধরেই সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এর আগে ৮ নভেম্বর রিয়াধের একই আর্থিক এলাকায় সৌদি তেল সংস্থা আরামকোর একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমানবন্দর, তেল পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিও হামলার নিশানায় এসেছে বলে দাবি। পাল্টা ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দীর্ঘদিনের ইয়েমেন সংঘাত। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
US Iran Israel War