SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আচমকা চলল গুলি, নিহত টিভির জনপ্রিয় অ্যাঙ্কার, ঘরেই মিলল নিথর দেহ

Pak Anchor Dead: অ্যাঙ্কারের স্বামীর বয়ানে চাঞ্চল্যকর তথ্য। পুলিস আটক করেছে স্বামীকে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 09, 2026, 05:04 PM IST | Updated: Nov 09, 2026, 05:08 PM IST
Image Credit: টিভি অ্যাঙ্কার নিহত
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুলিতে নিহত পাকিস্তানে খবরের দুনিয়ায় অতি পরিচিত অ্যাঙ্কার রাবিয়া আসলাম। রবিবার রাওয়ালপিন্ডিতে তার নিজের বাড়িতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। শহরের গুলশানাবাদ এলাকায় তাঁর বাসভবনে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। এমনটাই দাবি পুলিসের। ঘটনার তদন্তে নেমেছে পুলিসের ফরেন্সিক টিম। ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি রাবিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কীভাবে ওই ঘটনা?

এতবড় ঘটনা হয়ে গেল, কী বলেছেন রাবিয়ার স্বামী? রাবিয়ার স্বামী আহসান তাহির খান পুলিসকে জানিয়েছে হঠাত্ই পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। পুলিস তাহিরকে গ্রেফতার করেছে। তাহির জানিয়েছে, পিস্তলটি নিয়ে তিনি নাড়াচাড়া করছিলেন। জানতেন না পিস্তলটি লোড করা রয়েছে। বাড়ির কাজের লোকও জানিয়েছে, তাহির তাকে বলেছিলেন যে পিস্তল থেকে আচমকা গুলি বেরিয়ে গিয়েছে।

রাবিয়া আসলাম একাধারে সাংবাদিক, অ্যাঙ্কার ও হোস্ট। পাকিস্তানে এক পরিচিত নাম। কাজ করতেন চ্যানেল ৯২ নিউজ-এ। রাবিয়ার পরিচিতি ছিল তার প্রোগ্রাম কারেন্ট অ্যাফেয়ারের জন্য। ওই অনুষ্ঠানে তাঁর কো-হোস্ট ছিলেন আমির মতিন ও রউফ কালাসার মত সাংবাদিক। 

আরও পড়ুন- দেশে ফিরতে চান! দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন হাসিনার

ডন-এর খবর অনুযায়ী দুই কন্যাসন্তান মা রাবিয়া। বড় মেয়ের বয়স ১৩ বছর এবং ছোটটির ১১ বছর। যখন গুলিচালনার ঘটনাটি ঘটে, তখন তাঁরা তাঁদের ঠাকুরমার সঙ্গে অন্য ঘরে ছিল। ওই ঘটনায় পাকিস্তানের বিরাট শোকের ছায়া ফেলেছে। পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES