SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা ফিরছেন, উত্তাল রাজনীতি: কেন ১৬ ডিসেম্বর-ই পাসপোর্ট ছাড়া ঢাকায় পা রাখবেন তিনি?

ভারত থেকে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ঢাকায় ফেরার ঘোষণা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা হাতকড়া পরানোর হুঁশিয়ারি তারেক রহমান সরকারের।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 24, 2026, 16:51 IST | Updated: Nov 24, 2026, 17:12 IST
Image Credit: হাসিনা কেন ১৬ ডিসেম্বরই ফিরছেন বাংলাদেশে?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। কেন ১৬ ডিসেম্বরকে বেছে নিলেন তিনি, কী বলছে ঢাকা?

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাসিত (Exile in India) থাকার পর অবশেষে বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। মঙ্গলবার ২৪ নভেম্বর তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর-- অর্থাৎ বাংলাদেশের মহান বিজয় দিবসে (Victory Day) ঢাকায় ফিরতে চান হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশি বিমানে চড়েই তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে কিছু অংশ মনে করেন। এবার সেই একইভাবে সরকারি ব্যবস্থাপনায় এবং 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'-এ (Biman Bangladesh Airlines) চড়ে দেশে ফেরার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, প্রত্যাবর্তনের জন্য কেন ১৬ ডিসেম্বর দিনটিকেই বেছে নিলেন শেখ হাসিনা?

আরও পড়ুন: মুনীরের বিরুদ্ধে ফুঁসছে সিন্ধুদেশ, শুরু ভয়াবহ গৃহযুদ্ধ: টুকরো টুকরো হয়ে ভাঙছে পাকিস্তান, বিদ্রোহের আগুনে করাচিতে জনসমুদ্র-- বিরাট অশনিসংকেত

কেন ১৬ ডিসেম্বর দিনটি এত তাৎপর্যপূর্ণ?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৬ ডিসেম্বর সাধারণ কোনও তারিখ নয়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আবেগঘন দিন। ১৯৭১ সালের এই দিনেই ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। আর সেই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)।

বর্তমানে বাংলাদেশে হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ (Banned Awami League) এবং দল অস্তিত্ব সংকটে ভুগছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও তারা অংশ নিতে পারেনি। এই চরম বিপর্যয়ের মুহূর্তে ১৬ ডিসেম্বর দেশে ফিরে হাসিনা নিজেকে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী এবং এক জননেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার বড়সড় রাজনৈতিক চাল (Political Statement) চেলেছেন বলে মনে করা হচ্ছে।

তারেক রহমান সরকারের কড়া প্রতিক্রিয়া ও আইনি জটিলতা

হাসিনার এই ঘোষণাকে মোটেও সহজভাবে নেয়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বাধীন বর্তমান বিএনপি (BNP) সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি এবং পলাতক (Convicted Fugitive)। তিনি কোনও রাজনৈতিক নেতা হিসেবে নন, বরং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির (Extradition Treaty) মাধ্যমেই কেবল হাতকড়া পরা অবস্থায় এবং কড়া নিরাপত্তায় ঢাকায় ফিরতে পারেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় গত বছরই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal) হাসিনাকে মৃত্যুদণ্ডের (Death Sentence) সাজা শুনিয়েছে।

পাসপোর্ট নেই, কী ভাবে ফিরবেন হাসিনা?

হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর ভ্রমণ নথি বা পাসপোর্ট। ২০২৪ সালে দেশ ছাড়ার পরই তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্টের আবেদন করলেও ঢাকা তা খারিজ করে দিয়েছে। ফলে বৈধ নথি ছাড়া তিনি কী ভাবে দিল্লি থেকে ঢাকায় ফিরবেন, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

নয়াদিল্লির অবস্থান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি

হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গত কয়েক দিন ধরেই গোপালগঞ্জ-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন, যা ঘিরে নতুন করে হিংসা ছড়িয়েছে। অন্যদিকে, ঢাকার প্রত্যর্পণ অনুরোধ নিয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার আদৌ ঘরওয়াপসি হয় নাকি এটি কেবলই এক রাজনৈতিক চাপের কৌশল হয়ে থাকে, এখন সেদিকেই তাকিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা, রাজনীতিতে অংশ নেওয়া, পুনরায় দল গঠন করা এবং বাংলাদেশের মসনদে বিরাজ করা এই সব নিয়েই উত্তাল এশিয়ার দেশগুলো। কী হয়, তা শুধু সময়ের অপেক্ষা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES