SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১ তারিখ থেকেই পুরোপুরি বন্ধ! ভারতকে অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে এই দেশের বিরাট ঘোষণা, আর কেউ পারবে না...

দু'মাস আগেই কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে পরামর্শ দিয়েছিল। এভারতীয় নাগরিকদের সতর্ক করা হয় যে, মালয়েশিয়ায় কর্মসংস্থান খোঁজার উদ্দেশ্যে যেন তারা ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশের সুবিধাটি ব্যবহার না করেন!

Written By Subhapam Saha
Published: Nov 19, 2026, 20:05 IST | Updated: Nov 19, 2026, 20:18 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মালয়েশিয়ার বিরাট ধাক্কা ভারতকে! দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ বিনা ভিসায় আর প্রবেশাধিকার দেবে না! ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়া ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা বন্ধ করে দিচ্ছে। মালয়েশিয়ার অভিবাসন দফতর এই ঘোষণা করেছে। ফলে নতুন বছরের এক তারিখ থেকে মালয়েশিয়ায় যেতে হলে ভারতীয় নাগরিকদের আগেভাগেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। এতদিন কিন্তু ভারতীয় নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় যেতে পারতেন। ছিল ভিসা-মুক্ত প্রবেশাধিকার। সেক্ষেত্রে শুধু মালয়েশিয়ায় পৌঁছনোর তিন দিনের মধ্যে Malaysia Digital Arrival Card (MDAC)-এ নাম নথিভুক্ত করলেই চলত। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই বিনা ভিসায় মালয়েশিয়ায় পা রাখার সুবিধা চালু করা হয়েছিল। পরে তা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়। গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন দফতর (JIM) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা আর কার্যকর থাকছে না। ওই দিন থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের আগেই বৈধ ভিসা জোগাড় করতে হবে।

আরও পড়ুন: বিরল থেকে বিরলতম: হিটলারের জার্মানির পর মায়ানমারকে নিষিদ্ধ ঘোষণা করে ঐতিহাসিক রায় আন্তর্জাতিক কোর্টের, ফেরাতেই হবে রোহিঙ্গাদের

২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে MyVISA পোর্টালের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। জেআইএম জানিয়েছে, আবেদনের ফলাফল যা-ই হোক না কেন, কিংবা নীতিমালায় পরিবর্তন আসুক বা ভ্রমণের পরিকল্পনায় পরবর্তী কোনও পরিবর্তন ঘটুক—ভিসা প্রক্রিয়াকরণ ফি কোনও অবস্থাতেই ফেরতযোগ্য হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া সরকারের নির্দেশনার আলোকে যে কোনও সময়ে এই প্রবেশ শর্তাবলি পরিবর্তনের অধিকার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানের পুরো মেয়াদের জন্য ভ্রমণকালীন চিকিৎসা বিমা (ট্রাভেল মেডিকেল কভারেজ) সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মালয়েশিয়ার বাসিন্দা নন এমন ব্যক্তিদের চিকিৎসা বা স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে খরচ বহন করতে হবে এবং এর যাবতীয় ব্যয় তাদের নিজেদেরই মেটাতে হবে। এর আগে সেপ্টেম্বর মাসে, ভারত সরকার মালয়েশিয়ায় অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করে বলেছিল যে, দেশটিতে প্রবেশের ক্ষেত্রে যে ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধা রয়েছে, তা যেন কর্মসংস্থান খোঁজার কাজে ব্যবহার না করা হয়। কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, মালয়েশিয়ায় আসা ভারতীয় নাগরিকদের সংখ্যা  উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। যারা মূলত অসাধু দালালদের খপ্পরে পড়ে চাকরির মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হয়েছেন। হাইকমিশন স্পষ্ট করেছে যে, এই ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধাটি কেবল পর্যটন বা সামাজিক ভ্রমণের জন্য প্রযোজ্য। এর আওতায় কোনও ধরনের কর্মসংস্থান বা কাজ করার অনুমতি নেই।

আরও পড়ুন: জিনপিংয়ের সঙ্গে মতভেদ ট্রাম্পের? পরমাণু অস্ত্র নিয়ে বিরাট কথা বলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট; বললেন, একবার যদি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES