SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

উত্তাল বাংলাদেশ; গোপনে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে আনা হল কেরানীগঞ্জে কুখ্যাত ঢাকা কেন্দ্রীয় কারগারে

Bangladesh: ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা এবং ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ একাধিক মামলায় বিচারাধীন চিন্ময় কৃষ্ণ

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 18, 2026, 08:27 IST | Updated: Nov 18, 2026, 08:34 IST
Image Credit: চিন্ময়কৃষ্ণ দাস
Join

অয়ন ঘোষাল: বাংলাদেশের পরিস্থিতি কর্মশ উত্তাল হচ্ছে। জায়গায় জায়গায় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। গতকাল বিএনপি এমপি জিলানির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঢাকার গুলিস্তানে বিশাল মিছিল বের করে ছাত্রলীগ, গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাস্তা অবরোধ করে। পদ্মাসেতুতেও বিরাট সমাবেশ করে ছাত্রলীগের সদস্যরা। এরমধ্যেই অত্যন্ত সন্তর্পণে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার ঢাকার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

রাতের অন্ধকার কাটার আগেই সোমবার ভোর ৫টার দিকে তাঁকে কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। ঢাকা প্রশাসন এটিকে রুটিন প্রশাসনিক প্রক্রিয়া বললেও থেকে যাচ্ছে আশঙ্কা। কারণ কেরানীগঞ্জ কারাগারে বন্দিদের ওপর অকথ্য অত্যাচারের উদাহরণ ভুরি ভুরি।

আরও পড়ুন-'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা এবং ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ একাধিক মামলায় বিচারাধীন চিন্ময় কৃষ্ণ। তার আইনজীবী সহ একাধিক ইন্টেলিজেন্স এজেন্সির আশঙ্কা, তাকে দিয়ে যদি সাইফুল ইসলাম হত্যার কথা কোনওক্রমে কবুল করিয়ে নেওয়া যায় তাহলে বাংলাদেশে ফের হিন্দুদের ওপর অত্যাচার শুরুর ইন্ধন পেয়ে যাবে মৌলবাদী সংগঠন বা গোষ্ঠীগুলো। ফলে টেক্সটাইল বিপর্যয় থেকে ফোকাস ঘুরে যাবে মাওবাদী বনাম হিন্দুদের দিকে

এমনিতেই দেশজুড়ে টেক্সটাইল নীতির চাপ এবং আন্দোলন সামাল দিতে কার্যত ব্যর্থ বাংলাদেশের নতুন সরকার। তারা নিজেরা দিশা খুঁজে পাচ্ছে না। ফলে বিষয়টি থেকে ফোকাস সরে গেলে আখেরে তাদের স্বস্তি। এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চিন্ময়কৃষ্ণের জেল বদল নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন,  বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতা চলছে; নৈরাজ্য চলছে। তার থেকে ফোকাস ঘরানোর একটা চেষ্টা চলছে বলে অনেকে মনে করছেন। তার উপর অত্যাচার হতে পারে এবং বাংলাদেশে আবার হিন্দু নিধন শুরু হতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার। প্রভু এখন আন্তর্জাতিক একটা চরিত্র ফিগার হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের হিন্দু সমাজ তার দিকে তাকিয়ে আছে। উনি জানবাজি রেখে লড়াই করেছেন এবং সারা দুনিয়া চাইছে যে ওনার সম্মান সুরক্ষা নিশ্চিত হোক। আমরা এটুকু বলতে পারি। কিন্তু যা হচ্ছে এটা চিন্তাজনক। যেন আমাদের সরকার কেন্দ্র সরকার থেকে যা করার করা হচ্ছে। এছাড়া এমনেস্টি ইন্টারন্যাশনাল বা ইত্যাদি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে তাদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES