১০ মিনিটের মধ্যে ধ্বংস ইরান? এখনও বিপদ কাটেনি, সতর্ক থাকুন, মোজতবাকে কঠোর আঘাতের ভয়ংকর হুঁশিয়ারি
Trump May Attack Iran: ‘ইরানের সঙ্গে আমাদের অভিযান এখনো শেষ করিনি। এর একমাত্র কারণ হলো, আমি সদয় হতে চাই। সম্ভব হলে আমি এসব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে চাই। কিন্তু আমাদের একপর্যায়ে তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো সময়ে ইরানে উপর 'কঠোর আঘাত' নেমে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রই সেই 'কঠোর আঘাত' হানতে হতে পারে বলে জানান তিনি। আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রবিবার আইওয়ায় এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময়ে ট্রাম্প এ কথা বলেন।
আরও পড়ুন: মিসাইল নাকি? গনগনে আগুনে জ্বলতে-জ্বলতে হাইওয়েতে নেমে এসে টুকরো-টুকরো হয়ে গেল
ট্রাম্প উবাচ
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের অভিযান এখনও শেষ করিনি আমরা। এর একমাত্র কারণ, আমি সদয় হতে চাই। সম্ভব হলে আমি এসব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে চাই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের উপর কঠোর আঘাত আমাদের হানতেই হবে, কোনও উপায় থাকবে না।
নেতানিয়াহুর ডাক
ওদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিডটার্ম ইবেকশন (মধ্যবর্তী নির্বাচন)-এর পরে ইরানে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডাক দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম জোরদার করা হবে কি না আর করলে সেটা কখন করা হবে-- এ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপ হয়েছে বলে মত।
শনিবারই এই দুই নেতা ইরানের সঙ্গে আলোচনার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ সময় নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দেন। কিন্তু ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটি চলতে দেওয়ারই পক্ষপাতী বলে বক্তব্য প্রকাশ করেন।
অবিলম্বে জবাব
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় গোপন আস্তানা থেকে মোজতবা খামেইনি আমেরিকা এবং ইসরায়েলকে টার্গেট উল্লেখ করে বার্তা দেন। তাঁর দাবি, যে কোনও হুমকি বা হামলার জবাব অবিলম্বে দেওয়া হবে। আর মোজতবার এই হুঁশিয়ারির পরই পাল্টা জবাব দেন ট্রাম্প। তাঁর দাবি, আমরা ওদের (ইরান) পারমাণবিক ঘাঁটি নিষ্ক্রিয় করে দিয়েছি। তবে এখনও এক-দু’টি রয়ে গিয়েছে। সেগুলির ব্যবস্থা করতে হবে। আমরা তা ১০ মিনিটের মধ্যেই করতে পারি। কোথায় হামলা চালাতে পারে আমেরিকা? সেই আভাসও দিয়ে রেখেছেন ট্রাম্প। তবে কি এবার পরমাণু অস্ত্রেই শান ট্রাম্পের?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)