এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়
India-born Nithya Raman: আমেরিকার মিড-টার্ম নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কাছে হতাশাজনক হলেও ভারতীয়দের পক্ষে কিন্তু সেটা অন্য রকম ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গত বছর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। আর এবার নিথ্যা রামন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিকে দিকে ভারতীয়দের জয়জয়কার। আমেরিকা কি শাসন করবে ভারতীয়রাই? 'ভারতীয়' মানে ভারতীয় বংশোদ্ভূতরা। মামদানির পরে এবার নিথ্যা রামন। আমেরিকা মেয়র নির্বাচনে জয়ী হলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার মিড-টার্ম নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কাছে হতাশাজনক হলেও ভারতীয়দের পক্ষে কিন্তু সেটা অন্য রকম ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গত বছর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। আর এ বার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভূত এই নিথ্যা রামন। প্রসঙ্গত, নিথ্যা এবং মামদানি দু'জনেই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার প্রার্থী।
আরও পড়ুন: দেউলিয়া ব্যাংক, দেশ জুড়ে বিশাল ব্যাংকিং সংকটে বিক্ষোভ, বিতর্ক; পদত্যাগ করলেন
প্রথম দক্ষিণ এশীয় মেয়র
কংগ্রেসের সাংসদ শশী থারুর এক্স হ্যান্ডলে লেখেন, তিরুবনন্তপুরমের কন্যা নিথ্যা লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র! আর নিউ ইয়র্কে মামদানির-র সঙ্গে আমেরিকার বৃহত্তম দুই শহর এখন ভারতীয় বংশোদ্ভূতদের দ্বারা পরিচালিত হবে! কেরলের ত্রিশূরে জন্ম নিথ্যার। তাঁর বয়স যখন ছয়, তখন তিনি আমেরিকার লুইজিয়ানায় চলে যান। ২০১৩ সালে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে আসেন। নিথ্যা লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিলের একজন স্বল্পপরিচিত সদস্য ছিলেন। তিনি মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসের প্রথম দক্ষিণ এশীয় মেয়রও হবেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সর্বশেষ নির্বাচনী ফলাফল অনুযায়ী, রামন পেয়েছেন ৪,৬০,৭৭২টি ভোট (৫২.৭০ শতাংশ)। বাস পেয়েছেন ৪,১৩,৫১৯টি ভোট (৪৭.৩০ শতাংশ)।
'আমি গভীরভাবে সম্মানিত'
ক্যারেন বাস পরাজয় স্বীকার করে বলেছেন, আমি কাউন্সিল সদস্য রামনকে ফোন করে অভিনন্দন জানিয়েছি এবং ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি। আর এই অভিজ্ঞতার মুখে কী বলছেন স্বয়ং রামন? রামন তাঁকে বেছে নেওয়ার জন্য শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন-- লস অ্যাঞ্জেলেস, তোমাদের পরবর্তী মেয়র হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)