ভারতের ১ টাকা পাকিস্তানের ৩ টাকার সমান, এবার প্রবল খাদ্য সংকটের সামনে পাক মুলুক
Pakistan: আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান কমে গিয়েছে। চিনি, ডালের মতো জিনিসের দাম আকাশ ছুঁয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের এক টাকা পাকিস্তানের প্রায় ৩ টাকার সমান। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন এক জায়গায় পৌঁছেছে যে সংসার চালাতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এবার আরও বড় বিপদ পাকিস্তানের সামনে। প্রবল খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান। সাধারণ মানুষের জন্য যে পরিমাণ খাদ্য বাজারে জোগান থাকার কথা তার থেকে অনেক নীচে নেমে গিয়েছে। এমনটাই বলছে ফুড অ্যান্ড এগরিকালচারাল ওরগানাইজেশন(FAO)।
ওই সংস্থা বলছে, শাকসবজি, ফলমুল, আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান কমে গিয়েছে। চিনি, ডালের মতো জিনিসের দাম আকাশ ছুঁয়েছে।
রাষ্ট্র সংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের ৬০ শতাংশেরও বেশি মানুষ স্বাস্থ্যকর খাবার পাচ্ছে না বা তারা খাবারের খরচ বহন করতে পারেন না। ক্রমাগত অপুষ্টির কারণে দেশে সাধারণ মানুষের মধ্যে অসুখের পরিমাণ বাড়ছে। ২০১৮ সালে খাদ্যভিত্তিক নির্দেশিকা গ্রহণ করা সত্ত্বেও, সুষম ও পুষ্টিকর খাবারের অভাব এবং অতিরিক্ত দামের মানুষ খাবার কিনতে পারছেন না।
আরও পড়ুন-প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ভারতের বিপ্লব, লড়াইয়ের ধারণাই বদলে দেবে মাতাঙ্গি-বরুণ
২০১০-২০২৩ সালের মধ্যে পাকিস্তানে সবজির ঘাটতি লাফ দিয়ে বেড়েছে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ থেকে ২১.৬ মিলিয়ন টনে। ফলের ঘাটতিও বেড়ে ৩.৯ থেকে ১৪.৩ মিলিয়ন টনে পৌঁছেছে। দুধ, মাংস, ডিম এবং তেল-চর্বিজাতীয় খাবারের সরবরাহে কিছুটা উন্নতি হলেও ফল ও সবজির ক্ষেত্রে এই চরম ঘাটতি বজায় রয়েছে।
এদিকে, ২০৫০ সালে পাকিস্তানের জনসংখ্যা ৩৩ কোটি ছুঁয়ে ফেলবে। এতে দেশটির কৃষি-খাদ্য ব্যবস্থার ওপর চাপ আরও বাড়িয়ে দেবে। ওই পরিস্থিতি সামাল দিতে দেশের সরকার কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)