SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মুনীরের বিরুদ্ধে ফুঁসছে সিন্ধুদেশ, শুরু ভয়াবহ গৃহযুদ্ধ: টুকরো টুকরো হয়ে ভাঙছে পাকিস্তান, বিদ্রোহের আগুনে করাচিতে জনসমুদ্র-- বিরাট অশনিসংকেত

Pakistan Sindh Division Protest: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সিন্ধু প্রদেশ বিভাজনের পরিকল্পনার বিরুদ্ধে করাচিতে বিশাল বিক্ষোভ। পঞ্জাবের ওপর আর্থিক অবরোধের হুঁশিয়ারি ও স্বাধীন 'সিন্ধুদেশ' গঠনের দাবিতে উত্তাল পাকিস্তান।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 24, 2026, 15:58 IST | Updated: Nov 24, 2026, 16:18 IST
Image Credit: পাকিস্তানে গৃহযুদ্ধ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভাঙনের মুখে পাকিস্তান? আসিম মুনিরের 'সিন্ধু ভাগ' পরিকল্পনার বিরুদ্ধে করাচিতে জনসমুদ্র, উঠল স্বাধীন 'সিন্ধুদেশ'-এর ডাক

বালুচিস্তান (Balochistan) এবং খাইবার পাখতুনখোয়ার (Khyber Pakhtunkhwa) পর এবার প্রবল বিদ্রোহের আগুনে জ্বলছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ (Sindh)।

আরও পড়ুন: দিনে ২২ ঘণ্টা নির্জন কারাবাস: একাকিত্ব আর চিকিৎসার অভাবে জেলেই হার্ট অ্যাটাক ইমরানের? বিস্ফোরক দাবি চিকিৎসকের

পাকিস্তানের সেনাপ্রধান, চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনীর (Asim Munir) এবং শাহবাজ শরিফ সরকারের প্রস্তাবিত 'নতুন প্রদেশ গঠনের' (Creation of New Provinces) পরিকল্পনার বিরুদ্ধে করাচির রাজপথে হাজার হাজার মানুষের জনসমুদ্র। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি-- সিন্ধু প্রদেশ ভাগ করার চেষ্টা হলে পঞ্জাব প্রদেশের ওপর 'আর্থিক অবরোধ' (Economic Blockade) চাপানো হবে।

একইসঙ্গে করাচির এই বিশাল সমাবেশ থেকে ফের জোরালো হল স্বাধীন 'সিন্ধুদেশ' (Independent Sindhudesh) গঠনের দাবি।  

কী নিয়ে এই তীব্র অসন্তোষ ও বিক্ষোভ?

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে প্রশাসনিক সুবিধার নামে ১২ থেকে ১৫টি ছোট ইউনিটে (Administrative Units) ভাগ করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে ইসলামাবাদ। এমনকি এর জন্য সংবিধানের ২৮তম সংশোধনী (28th Constitutional Amendment) এনে প্রদেশগুলোর সাংবিধানিক রক্ষাকবচ দুর্বল করার জল্পনাও চলছে।

আরও পড়ুন: বিরল থেকে বিরলতম: হিটলারের জার্মানির পর মায়ানমারকে নিষিদ্ধ ঘোষণা করে ঐতিহাসিক রায় আন্তর্জাতিক কোর্টের, ফেরাতেই হবে রোহিঙ্গাদের

সিন্ধি জাতীয়তাবাদীদের অভিযোগ, প্রশাসনিক সংস্কারের আড়ালে আসলে সিন্ধু প্রদেশকে দ্বিখণ্ডিত করে বাণিজ্যিক রাজধানী করাচিকে (Karachi) সিন্ধু থেকে আলাদা করার গভীর ষড়যন্ত্র চলছে। এর প্রতিবাদে 'জিয়ে সিন্ধু রাহবার কমিটি' (JSRC)-সহ চারটি প্রধান সিন্ধি জাতীয়তাবাদী দলের ডাকে করাচিতে এই বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। 

পঞ্জাবকে 'আর্থিক অবরোধ' ও স্বাধীন 'সিন্ধুদেশ'-এর হুমকি

বিক্ষোভ সমাবেশে পাকিস্তানি সেনাবাহিনী এবং পঞ্জাব প্রদেশের আধিপত্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। 'জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ' (JSMM)-এর মতো সংগঠনগুলি সরাসরি ঘোষণা করেছে যে, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতায় আঘাত হানলে সিন্ধুর ওপর দিয়ে পঞ্জাবে যাওয়া সমস্ত জাতীয় সড়ক ও পণ্য পরিবহণ পথ (Supply Lines) বন্ধ করে দিয়ে পঞ্জাবের ওপর সর্বাত্মক 'আর্থিক অবরোধ' তৈরি করা হবে।  

আরও পড়ুন: ভারতীয়দের বিদেশে পড়ার স্বপ্নে ইতি? যাওয়ার আগে শেষ কামড়: 'ক্ষ্য়াপা' ট্রাম্পের ভিসার কোপে ভারতীয়দের দরজা বন্ধ আমেরিকায়

বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্জাব-নিয়ন্ত্রিত পাক সেনাবাহিনী সিন্ধুর লক্ষ লক্ষ একর কৃষিজমি, উপকূলীয় দ্বীপপুঞ্জ এবং গ্যাস ও কয়লার মতো প্রাকৃতিক সম্পদ (Natural Resources) লুণ্ঠন করছে। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ (GM Syed) সিন্ধি জনগণের জন্য যে পৃথক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র 'সিন্ধুদেশ'-এর স্বপ্ন দেখেছিলেন, করাচির এই মিছিল থেকে সেই আন্দোলনকে পুনরুজ্জীবিত করার ডাক দেওয়া হয়েছে।

সিন্ধু বিধানসভা ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

শুধু জাতীয়তাবাদী সংগঠনগুলিই নয়, সিন্ধু প্রদেশের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (PPP)-ও এই বিভাজনের তীব্র বিরোধিতা করেছে। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ (Murad Ali Shah) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সিন্ধুর ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় নিয়ে কোনও আপস করা হবে না। ইতিপূর্বেই সিন্ধু বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রদেশ ভাগের বিরুদ্ধে প্রস্তাবও পাশ করা হয়েছে। অন্যদিকে, জমিয়ত উলেমা-ই-ইসলাম (JUI-F) প্রধান মৌলানা ফজলুর রহমানও সামরিক এস্টাবলিশমেন্টের এই নীতির কড়া সমালোচনা করেছেন।  

পাকিস্তানের জন্য অশনি সংকেত

বিশ্লেষকদের মতে, একদিকে বালুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ, অন্যদিকে পাক-অধিকৃত কাশ্মীরে (PoJK) অর্থনৈতিক অসন্তোষ এবং ইমরান খানের দল পিটিআই-এর (PTI) দেশব্যাপী আন্দোলন-- এই ত্রিমুখী সংকটের মাঝে সিন্ধু প্রদেশের এই গণবিক্ষোভ ফিল্ড মার্শাল আসিম মুনীরের নেতৃত্বাধীন হাইব্রিড সরকারের (Hybrid Regime) জন্য এক বড়সড় অস্তিত্বের সংকট তৈরি করেছে। ১৯৭১-এর ইতিহাসের পুনরাবৃত্তি রুখতে ইসলামাবাদ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES