SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ট্রাম লক্ষ্য করে ফায়ারিং! ভরা বাজারে এলোপাথাড়ি গুলি নির্বোধ নৃশংস বন্দুকবাজের, পুলিসের সঙ্গে চলল তীব্র লড়াই, শেষে...

Deadly Shooting in Poland: রক্তে ভেসে যাচ্ছে সবদিক! ঐতিহাসিক সেন্ট্রাল স্কোয়্যারে চলল তাণ্ডব! ইউরোপের জনপ্রিয় পর্যটন শহর ও পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী ক্রাকো। সেই ক্রাকোর ঐতিহাসিক সেন্ট্রাল স্কোয়্যারেই চলল এই ভয়াল তাণ্ডব। শনিবারের শান্ত বিকেলের গায়ে মুহূর্তের মধ্যে ছিটকে উঠল রক্ত। আতঙ্কিত গোটা এলাকা। সেখানে চলন্ত গাড়ি থেকে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাল এক বন্দুকবাজ। এই নৃশংস হামলায় ৪ মহিলা-সহ অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৫ জন, যাঁদের মধ্যে পুলিসও আছেন। পরে পুলিসের পাল্টা গুলিতে প্রথমে আহত পরে মারা যায় অবস্থায় ধরা পড়েছে হামলাকারী।

Written By Soumitra Sen
Published: Nov 09, 2026, 02:01 PM IST | Updated: Nov 09, 2026, 02:04 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঐতিহাসিক সেন্ট্রাল স্কোয়্যারে তাণ্ডব! ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ও পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী ক্রাকো। এহেন ক্রাকোর ঐতিহাসিক সেন্ট্রাল স্কোয়্যারেই এই ভয়াল তাণ্ডব। শনিবারের শান্ত বিকেলের গায়ে মুহূর্তের মধ্যে ছিটকে উঠল একরাশ রক্ত। আতঙ্কিত গোটা এলাকা। বীভিষিকায় ত্রস্ত সেখানকার বাতাস। চলন্ত গাড়ি থেকে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাল এক বন্দুকবাজ। এই নৃশংস হামলায় ৪ মহিলা-সহ অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৫ জন, যাঁদের মধ্যে পুলিসও আছেন। পরে পুলিসের পাল্টা গুলিতে প্রথমে আহত পরে মারা যায় অবস্থায় ধরা পড়েছে হামলাকারী।

আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নি

নির্বিচারে গুলি

রক্তাক্ত হল পোল্যান্ডের ক্র্যাকো। ক্র্যাকোর এক বাজার-এলাকায় শনিবার গুলিচালনার ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, হামলাকারীর বাড়ি থেকেও দু’জন মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার হয়েছে। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯! পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হওয়ার পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। অভিযোগ, গাড়ি চালিয়ে মেইন স্কোয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় নির্বিচারে সাধারণ মানুষের দিকে তাক করে গুলি চালায় ওই বন্দুকবাজ। হামলায় পুলিসকর্মীরাও আহত হন।

ট্রাম লক্ষ্য করে গুলি

পোল্যান্ডের ক্র্যাকো শহরের পুলিস জানিয়েছে, হামলার সময় সামরিক বাহিনীর পোশাক পরেছিল ওই বন্দুকবাজ। হামলায় সামরিক বাহিনীতে ব্যবহৃত এক ধরনের লম্বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। তার গাড়ি থেকে আরও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গুলি উদ্ধার হয়েছে। বিকেল ৩টে নাগাদ এক ট্রামচালক খবর দেন, শহরের মেইন স্কোয়ারের কাছ দিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে থাকা এক ব্যক্তি তাঁর ট্রামটিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে ট্রামের চালকের কেবিনের জানালার কাচ ভেঙে যায়। গুলিচালনার ঘটনার পর ক্র্যাকোর উদ্দেশে রওনা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES