SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভরদুপুরেই গাঢ় আঁধার! শুরু সুদীর্ঘ অন্ধকারের স্পেল! আর উঠবে না সূর্য? কোথায় ঘটল এই অলৌকিক 'বিপর্যয়'?

উটকিয়াগভিকে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যবর্তী সময়ে এই একটি 'মেরু রাত্রি' বা পোলার নাইট দেখা যায়। আবহাওয়া বা সময় অঞ্চলের পার্থক্যের কারণে নির্দিষ্ট তারিখগুলিতে একদিনের মতো হেরফের হতে পারে, তবে সেখানে টানা ৬৫ দিন পর্যন্ত সূর্যোদয় না হওয়াটা একটি স্বাভাবিক ঘটনা। যা এবারও ঘটছে।

Written By Soumitra Sen
Published: Nov 23, 2026, 21:04 IST | Updated: Nov 23, 2026, 21:25 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের এক শহর নিয়ে একটি পোস্টে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ভাইরালও হয়েছে বলা যায়। পোস্টটিতে দাবি করা হয়েছে, আলাস্কার উটকিয়াগভিক শহরে সূর্য অস্ত গিয়েছে এবং ৬৫ দিন পর্যন্ত আর তা উঠবে না সেখানে। পোস্টটিকে অনেকে বিস্ময়কর বলে মনে করছেন। কেউ কেউ আবার এর সঙ্গে '৩০ ডেইজ অফ নাইট' নামের বিখ্যাত চলচ্চিত্রটির মিলও খুঁজে পাচ্ছেন। কিন্তু ঘটনাটা কী?

বছরের শেষ সূর্যাস্ত

১৮ নভেম্বর আলাস্কার উটকিয়াগভিক শহরে বছরের শেষ সূর্যাস্ত ঘটে। এর পরই শহরটি তার বার্ষিক ‘পোলার নাইট’ বা মেরু-রাত্রিতে প্রবেশ করেছে। পোস্টটিতে বলা হয়েছে, সূর্য প্রায় ৬৫ দিন দিগন্তের নীচে থাকবে এবং ২০২৭ সালের ২৩ জানুয়ারির আগে উঠবে না। শহরটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর হিসেবে গণ্য করা হয়।

কী এই মেরু রাত্রি?

অবশ্য মেরু রাত্রি মানে এই নয় যে, ৬৫ দিন ধরে সেখানে সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকারই থাকবে। বরং এর অর্থ হল, এই সময়ে সূর্য দিগন্তরেখার উপরে ওঠে না। দিনের বেলায় কয়েক ঘণ্টার জন্য হয়তো কিছুটা মৃদু আলো দেখা যেতে পারে, কিন্তু সূর্য নিজে দৃষ্টির আড়ালেই থাকে। এ কারণেই বাড়িঘরগুলিতে আলো জ্বলতে দেখা যায় এবং পুরো শহরটি বরফে ঢাকা অবস্থায় থাকে। এটি একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা, যা পৃথিবীর অক্ষের হেলে থাকার কারণে ঘটে থাকে। বাড়িঘরগুলো বরফে ঢাকা, চারদিকে আলো জ্বলে, রাস্তায় পড়ে থাকে গাড়ির চাকার দাগ। অন্ধকার সত্ত্বেও দৈনন্দিন জীবন থেমে থাকে না।

((দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES