SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Tollywood Actor Death: টলিউডে আচমকাই গভীর শোকের ছায়া... চলে গেলেন সবার প্রিয় বিখ্যাত অভিনেতা! খবর পেয়ে ভেঙে পড়েছে ইন্ডাস্ট্রি!

টলিউডের বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই। তাঁর বড় ছেলে রঘু বাবু জানিয়েছেন যে, বাবার শেষ ইচ্ছা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের রাভিনুথালায় রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Written By Subhapam Saha
Published: Nov 15, 2026, 05:45 PM IST | Updated: Nov 15, 2026, 05:52 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া। টলিউড হারাল বর্ষীয়ান অভিনেতা গিরি বাবুকে। গত ১৪ নভেম্বর হায়দরাবাদে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় মুখ। বিভিন্ন ধারার সিনেমায় স্মরণীয় সব পারফরম্যান্সের জন্য় পরিচিত গিরি বাবু। পাঁচ দশকেরও বেশি সময়ের কেরিয়ার তাঁর। অভিনেতার মৃত্যুতে পরিবার এবং সহকর্মীদের সঙ্গেই ভক্তরাও গভীর শোকে। অভিনেতার পরিবার তাঁর মরদেহ নিজের গ্রামে নিয়ে যাওয়ার আয়োজন করেছে। তাঁর ছেলে, অভিনেতা রঘু বাবু শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। হায়দরাবাদের বাইরে কেন এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কারণও ব্যাখ্যা করেছেন। গিরি বাবু ১৯৪৬ সালের ৮ জুন রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন; তাঁর প্রকৃত নাম ছিল ইয়াররা শেষাগিরি রাও। ১৯৭৩ সালের ‘জাগামে মায়া’  চলচ্চিত্রের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন এবং পরবর্তীতে তেলুগু চলচ্চিত্রে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন। গিরি বাবু তাঁর দুই ছেলে রঘু বাবু ও বোসু বাবুকে রেখে গিয়েছেন। তেলুগু চলচ্চিত্রে তাঁর অবদান দর্শক এবং সহকর্মীদের স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে; যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁকে বিনোদন দিতে দেখেছেন।

আরও পড়ুন: 'কেউ ছিলেন না'! ৫৬ দিন টানা শুটিংয়েই পরিচালক... বিস্ফোরক অভিনেত্রী স্বরা ভাস্কর, কেঁপে গেল ইন্ডাস্ট্রি

রবিবার রাভিনুথালায় গিরি বাবুর শেষকৃত্য

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামেই গিরি বাবুর জন্ম। রবিবার অর্থাত্‍ আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে বাবার প্রয়াণের পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন রঘু বাবু। হায়দরাবাদের ‘তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্স’-এ সাংবাদিকদের তিনি বলেন, 'আমার বাবার জন্মস্থান ও আমাদের আদি নিবাস ওঙ্গোলের কাছে রাভিনুথালা গ্রামের প্রতি তাঁর গভীর টান ছিল। তিনি একসময়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাঁর শেষকৃত্য সেখানেই হয়। এটিই ছিল তাঁর শেষ ইচ্ছা। এদিন বিকাল তিনটের দিকে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই কারণেই তাঁর মরদেহ ফিল্ম চেম্বারে মাত্র ২-৩ ঘণ্টার জন্য রাখা হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে এত মানুষ এখানে এসেছেন দেখে আমার খুব ভালো লাগছে।'
পরিবার গিরি বাবুর দেহ হায়দরাবাদের তেলুগু ফিল্ম চেম্বারে কয়েক ঘণ্টার জন্য রেখেছিল, যাতে সিনে দুনিয়ার মানুষ এবং অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর পরিবারের সদস্যরা তাঁর দেহ নিয়ে গ্রামের বাড়িতে যান। রঘু বাবু তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা এগিয়ে এসে সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এই কঠিন সময়ে যারা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সবার প্রতিই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবার চেয়েছিল হায়দরাবাদে অনুষ্ঠান না করে, তাঁর জন্মভূমির প্রতি তাঁর যে গভীর টান ছিল, তাঁকে সম্মান জানাতে।  

আরও পড়ুন: 'আমরা আলাদা হলাম'... দেশের জনপ্রিয় প্লেব্যাক গায়িকার আচমকাই পোস্ট! চার বছরের দাম্পত্যে ইতি! দ্বিতীয় বিয়েও ভাঙল

টলিউডে গিরি বাবুর পাঁচ দশকের কেরিয়ার

নিজের দীর্ঘ কর্মজীবনে গিরি বাবু ৬০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি কখনও প্রধান চরিত্রে, কখনো খলনায়কের ভূমিকায়, আবার কখনও হাস্যরসাত্মক বা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার জগতেও কাজ করেছেন। তাঁর প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সিংহ গর্জন’, ‘মেরুপুদাদি’ ( এবং ‘ইন্দ্রজিৎ’ (Indrajith)। এছাড়া তিনি ‘রণরঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ও ‘নি সুখমে নে কোরুকুননা’-এর মতো চলচ্চিত্র পরিচালনাও করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্রটি হলো ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু পারিবারিক ড্রামা ‘আন্নি মানচি সাকুনামুলে’। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES