SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'কেউ ছিলেন না'! ৫৬ দিন টানা শুটিংয়েই পরিচালক... বিস্ফোরক অভিনেত্রী স্বরা ভাস্কর, কেঁপে গেল ইন্ডাস্ট্রি

অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর কেরিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। অভিনেত্রী জানিয়েছেন, ২০১১ সালে এক সিনেমার শুটিংয়ের সময় পরিচালকই তাঁকে যৌন হেনস্থা করেছিলেন...

Written By Subhapam Saha
Published: Nov 15, 2026, 05:04 PM IST | Updated: Nov 15, 2026, 05:09 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই দেশে খুব অভিনেতাই পেরেছেন অত্যন্ত সাবলীল অভিনয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিতে। শক্তিশালী পারফরম্যান্সে একসময়ে বলিউড কাঁপিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের পর থেকেই স্বরা কাজের বৃত্ত অনেকটাই ছোট করেছেন। সম্প্রতি স্বরা এক সাক্ষাৎকারে শুটিংয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী জানিয়েছেন যে, কেরিয়ারের শুরুতেই সেটেই চরম তিক্ততা হয়েছিল তাঁর। পেজ থ্রির পাতায় যৌন হেনস্তার খবর প্রায়ই উঠে আসে। আর স্বরার সঙ্গে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল খুব অল্প বয়সেই। যখন তিনি নিজেকে এই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করার চেষ্টায় ছিলেন। 

আরও পড়ুন: সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি’ বলে পোস্ট! কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর

'কেউ ছিলেন না'! 

অভিনেতারা প্রায়শই কাজ পাওয়ার চাপ এবং বলিউডের চরম প্রতিযোগিতার কথা বলে থাকেন, তবে শুটিং সেটে ঘটে যাওয়া অস্বস্তিকর অভিজ্ঞতার বিষয়ে সবসময় খোলামেলা আলোচনা হয়ই না। স্বরা ২০১১ সালের এক ঘটনার কথা বলেছেন,  যা তিনি ভুলতে পারেননি। স্বরা তখন বলিউডে নতুন। স্বরা জানিয়েছেন যে, এতদিন পর তাঁর মুখ খোলার কারণ একটাই। কারণ তিনি তখন সেই মুহূর্তে পরিচালকের আচরণকে যৌন হয়রানি হিসেবে বুঝতে পারেননি! মধ্যপ্রদেশের পাঁচমারিতে আউটডোর শুটের সময়ের ঘটনা ঘটে। সবে মাত্র ‘তনু ওয়েডস মনু’তে অভিনয় করেছিলেন স্বরা। অভিনেত্রী জানান যে, তিনি অত্যন্ত অসহায় অবস্থায় ছিলেন, কারণ তাঁর কোনও ব্যক্তিগত টিম ছিল না কিংবা এমন কোনও পরিচিত ব্যক্তিও ছিলেন না, যাঁর কাছে তিনি সাহায্যের জন্য যেতে পারতেন। স্বরা বলেন, 'আমি এক ভিন্ন ধরনের অসহায়ের মধ্যে ছিলাম। আমার কোনও ব্যক্তিগত টিম ছিল না, বা এমন কেউ ছিলেন না যার সঙ্গে আমি যোগাযোগ করতে পারতাম। আমি বুঝতেই পারিনি—ঘটনাটি ঘটার সময় আমি একে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিহ্ণিত করতে পারিনি। কারণ ওই ব্যক্তি আমাকে কোনও শারীরিক স্পর্শ করেননি।'

আরও পড়ুন:  বাংলার মুকুটে নতুন পালক! ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘প্রত্যাবর্তন’

৫৬ দিন টানা শুটিং 

স্বরা জানিয়েছেন টানা ৫৬ দিন ধরে শ্যুটিং ছিল। স্বরার মতে প্রথম কয়েক দিনের মধ্যেই যৌন হয়রানি শুরু হয়ে গিয়েছিল। তবে প্রজেক্ট ছেড়ে দেওয়া তাঁর জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ তখন তিনি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ পেশাগত সুযোগ তিনি হারাতে চাননি। অভিনেত্রী ব্যাখ্যা করেন যে, নারীরা প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে কর্মক্ষেত্রে অনুপযুক্ত আচরণের মোকাবিলা করার পাশাপাশি তাঁদের নিজেদের ক্যারিয়ার নিয়েও ভাবতে হয়। স্বরা বলেন, 'আমি প্রজেক্ট ছেড়ে দিতে চাইনি। আমি কাজ হারাতে চাইনি। মানে আমারও তো নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? আর সেটাই তো স্বাভাবিক। কেনই বা থাকবে না?' শেষ পর্যন্ত স্বরা ছবির এক্সিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে কথা বলার এবং তাঁকে পরিচালকের আচরণ সম্পর্কে বলেন। স্বরা বলেন, “তিনি আসলে আমার বন্ধু হয়ে উঠেছিলেন। তিনিই আমাকে সুরক্ষা দিয়েছিলেন। সেই সময়েও তিনি পাশে ছিলেন, আর আজ তিনি আমার ম্যানেজার হিসেবে কাজ করছেন। মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য ও সমর্থন চান এবং কোনও ভুল আচরণ দেখলে তাৎক্ষণিক ভাবে তার প্রতিবাদ করুন—কারণ এখন আমাদের সেই সুযোগ রয়েছে।' স্বরাকে শেষবার দেখা গিয়েছে রিয়ালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজন, যেখানে তিনি একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন এবং গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছেছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES