SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Ramayana Oscars 2027: এবার অস্কারের দৌড়ে রণবীরের 'রামায়ণ'! অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে কী মনোনীত হবে? যোগ্যতা নির্ধারণের কী কী নিয়ম

Ramayana Oscars 2027: রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের ‘রামায়ণ’ অস্কারে লড়বে এবার। বিশ্বজুড়ে অর্জিত সাফল্যের প্রেক্ষাপটে ছবিটির নির্মাতারা এটিকে অস্কারের জন্য স্বতন্ত্র ভাবে জমা দিয়েছেন।

Written By Subhapam Saha
Published: Nov 11, 2026, 06:56 PM IST | Updated: Nov 11, 2026, 07:04 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রামায়ণ'-এর বিশ্বব্যাপী মহাসাফল্যের আবহে এবার এল বিরাট আপডেট। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত পৌরাণিক ড্রামার নির্মাতারা বড় পদক্ষেপ নিলেন। ২০২৭ সালের অস্কারের জন্য তাঁরা পাঠিয়েছেন  'রামায়ণ। হিন্দু মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা ‘ভিজ্যুয়াল এফেক্টস’  বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্র ভাবে জমা দেওয়া হয়েছে। অন্যান্য বিভাগে এটিকে পাঠানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। 'রামায়ণ' যখন বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার মাইলস্টোনের দিকে এগিয়ে চলেছে, তখন এই বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রের ঘনিষ্ঠরাই। ২০২৭ সালের অস্কারের দৌড়ে  ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি—‘গোন্ধল'। তবে মারাঠি ভাষার ড্রামা থ্রিলারের পুরস্কার জয়ের সম্ভাবনায় 'রামায়ণ' কোনও ফ্যাক্টর হবে না।


অস্কারের দৌড়ে কীভাবে 'রামায়ণ' 

৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'রামায়ণ'। দীপাবলির সময় মুক্তি পাওয়ার কারণে এটি অ্যাকাডেমির সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেনি। তবে, অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, সেপ্টেম্বরের পরে মুক্তি পাওয়া সিনেমাগুলিও জমা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারে। নিয়ম অনুযায়ী যেসব সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের যোগ্যতা অর্জনের সময়কাল ১ জুলাই, ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে, সেগুলির ক্ষেত্রে সমস্ত অস্কার সাবমিশন ফর্ম (সাধারণ এন্ট্রি এবং সেরা চলচ্চিত্র বিভাগ) এবং সম্পূর্ণ স্ক্রিন ক্রেডিট-সহ প্রয়োজনীয় নথিপত্র ১২ নভেম্বর, ২০২৬, বৃহস্পতিবার বিকেল পাঁচটার (প্যাসিফিক টাইম) মধ্যে অ্যাকাডেমির কাছে জমা দিতে হবে। ফলে 'রামায়ণ' ডেডলাইনের আগেই জমা দিয়েছে মনোনয়ন। সন্তোষ দাভাকরের 'গোন্ধল' ২০২৭ সালের অস্কারের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' (আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) বিভাগে প্রতিটি দেশ বা অঞ্চল থেকে কেবল একটি চলচ্চিত্রই আনুষ্ঠানিক নির্বাচন হিসেবে গৃহীত হবে। তবে রামায়ণ অস্কারের দৌড়ে রয়েছে ‘ভিজ্যুয়াল এফেক্টস’ বিভাগে। ফলে সংঘর্ষের প্রশ্ন নেই।

আরও পড়ুন: পাহাড়ের বুকে রক্তের দাগ! জয়া-শ্রাবন্তীকে নিয়ে অর্জুন দত্তের নতুন ছবি 'আরএসভিপি মার্ডার'


অ্যাকাডেমির যোগ্যতা নির্ধারণের নিয়ম

অস্কারের নিয়ম অনুযায়ী, কোনও সিনেমা স্বতন্ত্র ভাবে জমা দিতে হলে, তা আমেরিকার ছ'টি নির্ধারিত মেট্রো এলাকার যে কোনও একটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে হবে। এই এলাকাগুলি হলো—লস অ্যাঞ্জেলেস কাউন্টি; নিউইয়র্ক শহর (পাঁচটি বরো নিয়ে গঠিত); বে এরিয়া (সান ফ্রান্সিসকো, মারিন, আলামেডা, সান মাতেও এবং কন্ট্রা কোস্টা কাউন্টি); শিকাগো (কুক কাউন্টি, ইলিনয়); ডালাস-ফোর্ট ওর্থ (ডালাস কাউন্টি ও ট্যারান্ট কাউন্টি, টেক্সাস); এবং আটলান্টা (ফুলটন কাউন্টি, জর্জিয়া)। নিয়মটিতে আরও বলা হয়েছে যে, অস্কার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সিনেমাটিকে কোনও বাণিজ্যিক প্রেক্ষাগৃহে টানা সাত দিন প্রদর্শিত হতে হবে। এই সাত দিনের প্রতিটিতে অন্তত তিনবার করে প্রদর্শনী হতে হবে এবং প্রতিদিনের প্রদর্শনীগুলির মধ্যে অন্তত একটি অবশ্যই সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে শুরু হতে হবে।

আরও পড়ুন: 'মণিহারা' হল ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের জগৎ! প্রয়াত বিষ্ণুপুর ঘরানার বিশ্রুত সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ


'রামায়ণ' কাস্ট: নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। তাঁরা ছাড়াও দশরথের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল, যেখানে ইন্দিরা কৃষ্ণান কৌশল্যা, লারা দত্ত কৈকেয়ী এবং সোনাল ঝা সুমিত্রা। আদিনাথ কোঠারে এবং নীতীশ শর্মাকে ভরত এবং শত্রুঘ্নের চরিত্রে দেখা যাচ্ছে। শোবনা কেকসী চরিত্রে; রকুল প্রীত সিং হয়ছেন শূর্পনখা এবং কাজল আগরওয়াল হয়েছেন মন্দোদরী। জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুপম খের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES